মুহতারাম জনাব কালীম মিয়া সাধারণ অবস্থায় দাঁড়িয়ে সালাত আদায় করতে সক্ষম কিন্তু ট্রেনের সফরে দাঁড়িয়ে সালাত আদায় করতে চাইলে ট্রেনের প্রচন্ড রকমের ঝাঁকুনির কারণে পা স্থির রাখতে পারেনা। এখন জানার বিষয় হল আলোচ্য ক্ষেত্রে কালীম মিয়ার জন্য ফরজ সালাত বসে আদায় করার সুযোগ আছে কিনা অন্যথায় এক্ষেত্রে করনীয় কি

নিবেদক আবুল কাশেম


الجواب بملهم الصدق والصواب


শরয়ী নীতিমালা অনুযায়ী টেনে দাঁড়িয়ে নামাজ পড়া সম্ভব না হলে কোন কোন ফকিহের মতে বসে নামাজ পড়ারও সুযোগ আছে এবং তা দোহরানোও আবশ্যক নয়। তবে কোন কোন ওলামায়ে কেরাম দোহরানোকে আবশ্যক বলেছেন।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে কালীম মিয়ার জন্য বসে নামাজ পড়ার সুযোগ আছে, তবে পরবর্তীতে দোহরিয়ে নেওয়াই সতর্কতা। (আলফিকহুল হানাফী-১/৩১৫, দারুল কলম, এলাউস সুনান-৫/২১০৪, দারুল ফিকির, আহসানুল ফাতাওয়া৪/৮৮, জাকারিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল