মুহতারাম, বর্তমানে অধিকাংশ ট্রেনেই নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে। তবে ট্রেন চলাঅবস্থায় দাড়িয়ে নামাজ পড়া বেশ কষ্টকর। কারণ, ঝাঁকুনির দরুন পড়ে যাওয়ার আশংকা হয়। তাছাড়া নামাজ পড়া অবস্থায় ট্রেন দিক পরিবর্তন করলে ক্বিবলা ঠিক রাখা সম্ভব হয় না। জানার বিষয় হলো, সফরকালে নামাজ পড়বো কিভাবে? দয়া করে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদন মুহা. ওসমান গনী
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে কোন কিছুর উপর ভর করে বা কারো সাহায্য নিয়ে দাঁড়িয়ে ও কেবলামুখী হয়ে নামাজ আদায়ে সক্ষম ব্যক্তির জন্য বসে এবং কেবলা ছাড়া অন্য দিকে মুখ করে ফরজ ও ওয়াজিব নামাজ আদায় করা জায়জ নেই। আর দাঁড়িয়ে ও কেবলামুখী হয়ে নামাজ আদায় করা এমন ফরজ বিধান যা আল্লাহ প্রদত্ত কোন ওযর ছাড়া তরক করলে উক্ত নামাজ পুনরায় আদায় করতে হয়।
সুতরাং টেনের দিক পরিবর্তন ও ঝাকুনি আল্লাহ প্রদত্ত কোন ওজর না হওয়ায় ফরজ ও ওয়াজিব নামাজ দাঁড়িয়ে ও কেবলামুখী হয়ে আদায় করা আবশ্যক। এবং ট্রেন দিক পরিবর্তন করলে সাথে সাথে আপনাকেও ঘুরে যেতে হবে। তবে দাড়িয়ে ও কেবলামুখী হয়ে নামাজ পড়তে না পারলে বসে নামাজ পড়ে নিবেন এবং পরবর্তীতে কাযা করে নিবেন। এটাই সতর্কতা সতর্কতা।
(দুররুল মুখতার ২/৫৭২ জাকারিয়া, মাজমাউল আনহুর ১/২৩০ আল মানার, বাহার ১/২৪৮ জাকারিয়া)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল