মুহতারাম! আমার স্ত্রীর সাথে সন্তান লালন নিয়ে খুব ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী আমাকে বলে তোর ভাত খামু না। আমিও রাগের মাথায় বললাম তুই আমার ভাত খাওয়া লাগবে না, যেখানে ইচ্ছা সেখানে চলে যা, তোরে মুক্ত করে দিলাম। জানার বিষয় এমন কথা বলার ছারা স্ত্রীর উপর তালাক পতিত হবে কিনা হলে কত তারা পতিত হবে বিস্তারিত জানাবেন।
নিবেদক মুহিদুল্লাহ জোলা
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ি দৃষ্টিতে স্ত্রীকে উদ্দেশ্য করে তালাকের কিনায়া শব্দ প্রয়োগ করলে তালাক কার্যকর হওয়ার জন্য তাতে তালাকের নিয়ত থাকা শর্ত। অন্যথায় তালাক কার্যকর হয় না। সুতরাং আপনি আপনার স্ত্রীকে উদ্দেশ্য করে, ‘যেখানে ইচ্ছা সেখানে চলে যা, তোরে মুক্ত করে দিলাম’—এ কথা বলার ক্ষেত্রে তালাকের নিয়ত করে থাকলে এক তালাকে বায়েন পতিত হবে। আর তিন তালাকের নিয়ত করে থাকলে তিন তালাকে বায়েন পতিত হয়ে আপনাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে। অবশ্য তালাকের নিয়ত ব্যতীত শুধু ধমক দেওয়ার উদ্দেশ্যে বলে থাকলে এর দ্বারা কোনো তালাক পতিত হবে না।
সূত্র: আল হিদায়া ২/৩২ বুশরা। ফিকহে হানাফি ২/১৭০ পারুল ফিকির। মাজমাউল আনহুর ২/৩৪ মানার।
তালাক শব্দ বলে ভিন্ন অর্থ উদ্দেশ্য করার শরয়ী বিধান
উত্তর প্রদানে:
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা