মাহমুদ একবার তার পরিবারের সকলের উপস্থিতিতে তার স্ত্রীকে বলল: তুমি তালাক। পরিবারের সবাই যখন তাকে এ ব্যাপারে কারণ জিজ্ঞেস করল তখন মাহমুদ বলল। আমি তাকে তালাক দেইনি বরং আমি এর দ্বারা উদ্দেশ্য নিয়েছি যে সে নিজের ব্যাপারে স্বাধীন এবং আমার স্ত্রী সেটা জানে। পরবর্তীতে তার স্ত্রীকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলল সে তো আমাকে তালাক দেয়নি বরং আমি নিজের ব্যাপারে স্বাধীন সেটা বুঝিয়েছে। জানার বিষয় হল উক্ত সুরতে কি মাহমুদের স্ত্রীর উপর তালাক পতিত হবে? জানিয়ে বাধিত করবেন।

নিবেদক আবু বাসির

الجواب باسم ملهم الصدق والصواب

শরয়ি দৃষ্টিতে স্ত্রীকে উদ্দেশ্য করে তালাক শব্দ প্রয়োগ করার দ্বারা তালাকের নিয়ত করুক কিংবা না করুক স্ত্রীর উপর এক তালাকে রুজয়ি কার্যকর হয়ে যায়। আর এক্ষেত্রে তালাক ভিন্ন অন্য কোন উদ্দেশ্যের দাবি কাযাআন ধর্তব্য নয়। সুতরাং প্রশ্নোক্ত সুরতে জনাব মাহমুদ সাহেব তার স্ত্রীকে লক্ষ্য করে তুমি তালাক বলার দ্বারা তার স্ত্রীর উপর কমপক্ষে এক তালাকে রজয়ি পতিত হয়ে গেছে। তবে তিন তালাকের নিয়ত করে থাকলে তিন তালাকই পতিত হবে। এক্ষেত্রে তার উক্ত কথা দ্বারা তালাক প্রদান করা ব্যতীত স্ত্রীকে নিজের ব্যাপারে স্বাধীন বোঝানোর দাবি কর্তব্য হবে না।

 সূত্র: আল মুখতার ২/১২০ ইখতিয়ার। আল বিকায়া ৩/২৩৪ দারুল কুতুব। তুহফাতুল ফুকাহা ২/১৭৫ দারুল কুতুব।

তুমি তালাকের উপযুক্ত বলার দ্বারা তালাক পতিত হওয়ার বিধান

উত্তর প্রদানে:

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা