মুহতারাম! কামাল সাহেব তার বিবাহের কিছুদিন পর তাদের গ্রামের একজনের তালাকের ব্যাপারে তার স্ত্রীর সাথে আলাপ করতে গিয়ে বলেন তুমিও এমন কাজ করো তাই তোমাকেও তালাক দেওয়া দরকার। তুমি তালাকে উপযুক্ত। জানার বিষয় হল এটা বলার কারনে তালাক হবে কিনা? দলিল সহ জানাবেন।

নিবেদক আব্দুল্লাহ আল মামুন (মাগুরা)

الجواب باسم ملهم الصدق والصواب

শরয়ি দৃষ্টিতে তারাক কার্যকর হওয়ার জন্য তালাকের অর্থবহ হওয়া এবং তা তৎক্ষণাৎ সংঘটনমূলক হওয়া শর্ত নচেৎ তালাক পতিত হয় না। সুতরাং প্রশ্নোক্ত বাক্য তালাকের অর্থবহ ও তার তৎক্ষণাৎ সংঘটনমূলক না হওয়ায় বরং শুধুমাত্র তালাকের ইচ্ছা ব্যক্ত করায় এর দ্বারা তার স্ত্রীর উপর তালাক পতিত হবে না।

সূত্র: আম্বুররুল মুখতার ৪/৪২৪ যাকারিয়া। ফতোয়ায়ে হিন্দিয়া ১/৪৪8 যাকারিয়া। ফতোয়ায়ে বাযযাযিয়া ১/১১৫ যাকারিয়া।

নাটকের মতো তালাক দিলাম বললে কি তালাক হবে?

উত্তর প্রদানে:

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা