মুহতারাম! একবার জসিম সাহেব এবং তার স্ত্রী একসাথে বসে টিভি দেখছিলেন। টিভিতে একটা নাটকে কোন কারনে স্বামী তার স্ত্রীকে তিন তালাক দেয়। জসিম সাহেব তার স্ত্রীকে বললেন দেখেছো ওই মহিলা ঠিক তোমার মত ঝগড়াটে। আমার উচিত ওই বেটার মত কাজ করা। তখন তার স্ত্রী রাগ হয়ে তাকে জোরে ধাক্কা দিয়ে বললেন কর, তুই কর ওর মত কর। তখন রাগ হয়ে বললেন করলাম ওর মতোই করলাম। সুতরাং জানার বিষয় হল এর ফলে তাদের মধ্যকার স্বামী-স্ত্রী সম্পর্কে কোন সমস্যা হবে কি জানিয়ে বাধিত করবেন।
الجواب باسم ملهم الصدق والصواب
শরিয়া মতে তালাকের আলোচনার প্রেক্ষিতে কিংবা তালাকের কোন ঘটনার প্রতি ইশারা করতঃ হুবহু তাই স্ত্রীর উপর প্রয়োগ করলে তদানুপাতে স্ত্রীর উপর তালাক কার্যকর হয়ে যায়। অতএব প্রশ্নোক্ত জসিম সাহেব নাটকে সংঘটিত তিন তালাকের দিকে ইশারা করতঃ ঘটনা প্রবাহে স্ত্রীকে উদ্দেশ্য করে করলাম তার মতোই করলাম বলার দ্বারা, তার স্ত্রীর উপর তিন তালাক পতিত হয়ে তাদের বিবাহ সম্পূর্ণভাবে বিচ্ছেদ হয়ে যাবে।
সূত্র: আল বাহরুর রায়েক ৪/১০২ যাকারিয়া। আব্দুররুল মুখতার ৪/৪৮২ মাকতাবাতুল আজহার। তুহফাতুল ফুকাহা ৩১৭পৃ, মারুফিয়া।
অতি রাগের মাথায় তালাক দিলে তালাক কার্যকর হওয়ার বিধান
উত্তর প্রদানে:
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা