মুহতারাম খালেদ অতি রাগের মাথায় তার স্ত্রীকে তিন তালাক দেয় পরবর্তী একজন মৌলবিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন অভী রাগের মাথায় তালাক দিলে তালাক পতিত হয় না জানার বিষয় হল অতি রাগের মাথায় তালাক দিলে তালাক পতিত হবে কিনা বিস্তারিত জানিয়ে বাধিত করবেন,.

الجواب باسم ملهم الصدق والصواب

শরয়ি দৃষ্টিতে স্ত্রীকে উদ্দেশ্য করে স্বাভাবিক অবস্থায় কিংবা রাগের বশবর্তী হয়ে তালাক প্রদান করলে তালাক পতিত হয়ে যায় অবশ্য রাণ যদি এমন মাত্রারিক্ত হয় যে যার ফলে সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় এবং নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলে এমন অবস্থায় তালাক প্রদান করলে তার দন্তব্য হয় না সুতরাং উল্লেখিত মূলনীতির আলোকে প্রশ্নোত্তর চাইবেন রাগের প্রকারভেদে তার প্রদত্ত বিধান হবে তালাকের প্রযোজ্য .

(বযলুল মজহুদ: ৮/১৭৯ মারকাযুশ শাইখ, শামী ৪/৪৫২ যাকারিয়া, রহিমীয়া ৭-৮ ০১৯)


তুমি অন্যত্র বিয়ে বসতে পারো বলার দ্বারা কি তালাক পতিত হবে?

উত্তর প্রদানে:

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা