মুহতারাম এক ব্যক্তি তার স্ত্রীকে অর্ধেক তালাক দেয় বলে যে আমি তোমাকে অর্ধেক তালাক দিলাম পুরোটা দিলে তো তুমি চলে যাবে তাই অর্ধেক দিলাম জানার বিষয় হল কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে অর্ধেক তালাক দেয় কিংবা এক তৃতীয় অংশ তালাকদের তাহলে কি কোন তালাক হবে বিস্তারিত জানালে উপকৃত হব

নিবেদক মাকসুদ হাসান

الجواب باسم ملهم الصدق والصواب

শরয়ি দৃষ্টিতে তালাকের কোনো অংশ বিশেষ হয় না। ফলে স্ত্রীকে উদ্দেশ্য করে তালাকের অংশবিশেষ, যেমন—অর্ধেক তালাক, এক-তৃতীয়াংশ তালাক ইত্যাদি প্রয়োগ করার দ্বারাও স্ত্রীর ওপর পূর্ণ এক তালাক কার্যকর হয়ে যায়। সুতরাং প্রশ্নে উল্লিখিত ব্যক্তি তার স্ত্রীকে অর্ধেক তালাক প্রদান করার দ্বারা তার ওপর পূর্ণ এক তালাক পতিত হয়ে গেছে।

(হেদায়া :৪/১৫ রশীদিয়া ফাতহুল কাদির :৪/১৬রশীদিয়া, বাদায়েছ ছনায়ে ৩ ৫১৫৭ যাকারিয়া)

 

উত্তর প্রদানে:

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা

তালাক চাওয়ার জবাবে “তোকে পুরাটাই দিয়ে দিলাম” বলার শরয়ী বিধান