মুহতারাম কোন এক বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হয় উভয়ে ঝগড়া তুঙ্গে এক পর্যায়ে স্ত্রী আমাকে বলল আমাকে তালাক দিয়ে দেয় আমিও প্রচুর রাগের মাথায় বললাম যাহ তোকে পুরাটাই দিয়ে দিলাম জানার বিষয় হল এমতাবস্থায় স্ত্রীর উপর তালাক পতিত হবে কিনা হলে তালাক পতিতহবে  বিস্তারিত জানতে চাই

الجواب باسم ملهم الصدق والصواب

শরয়ি দৃষ্টিতে স্ত্রী কর্তৃক তালাকের আবেদন প্রেক্ষিতে স্বামী তাও অনুমোদন প্রদান করলে স্বামীর সংখ্যার নিয়ত অনুপাতে স্ত্রীর উপর তালাক পতিত হয় পাশাপাশি স্পষ্ট তালাক শব্দের সাথে এমন কোন শব্দ বা বাক্য যুক্ত করা যার দ্বারা দৃঢ়তা ও কঠিনতা বুঝায় তা দ্বারা তালাকে বায়ান পতিত হয় সুতরাং প্রশ্নোত্তর সূরাতে স্ত্রী স্বামীকে উদ্দেশ্য করে আমাকে তালাক দিয়ে দেয় বলার প্রেক্ষিতে স্বামী যা তোকে পুরোটা দিয়ে দিলাম বলে তাও অনুমোদন করায় স্ত্রীর উপর এক তালাকে বায়েন পতিত হবে অবশ্যই এক্ষেত্রে স্বামী তিন তালাকের নিয়ত করে থাকলে এর দ্বারা স্ত্রীর উপর তিন তালাক পতিত হয়ে যাবে

 (ফাতহুল কাদির: ৪/৯৩, বাদায়েছুছ ছনায়ে ৪/৩০৬ শামী: ৩/২৯৯ সাইদ)

উত্তর প্রদানে:

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা