মুভারাম একদম সজীব মিয়া তার স্ত্রীকে ফুড ভান্ডার রাইডারের সাথে হেসে হেসে কথা বলতে দেখার কারণে রাগে বলে ফেললেন ওর সাথে এতই যখন ফিরিত তাহলে ওর বাসায় গিয়ে থাকো সারাদিন কথা বলতে পারবা যাও আমার পক্ষ থেকে সকল বাধা উঠাইয়া দিলাম জানার বিষয় হল এর ফলে স্বামী স্ত্রীর সম্পর্কে কোন সমস্যা হবে কি

নিবেদক মোঃ মাহমুদ হাসান মাহমুদুল হাসান ফিরোজপুর

الجواب باسم ملهم الصدق والصواب

শরয়ী দৃষ্টিতে যে সকল বাক্য মৌলিকভাবে তালাকের জন্য নয় বরং সামাজিক প্রচলন এর তালাকের অর্থ বহন করে তা কিনায়া তথা ইঙ্গিত সূচক তালাকের অন্তর্ভুক্ত এই জাতীয় বাক্য তালাকের নিয়তে প্রয়োগ করলে স্ত্রীর উপর তালাক পতিত হয়ে যায় উদ্দেশ্য করে ওর বাসায় গিয়ে থাকো যাও আমার পক্ষ থেকে সকল বাধা উঠাইয়া দিলাম উক্ত বাক্য যদি তালাকের নিয়তে বলে থাকে তাহলে এর দ্বারা স্ত্রীর উপর এক তালাকে পতিত হয়ে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে ।তাদের স্বামী স্ত্রীর সম্পর্কে কোন সমস্যা হবে না।

 এনায়া :৪/১২ রশীদয়া, কেফায়া :৪/১২ রশীদিয়া শামী: ৪?৫২২)

 

উত্তর প্রদানে:

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা