মুহতারাম জনৈক ব্যক্তি তার স্ত্রীকে বলে তোর বাচ্চা না হলে তুই তালাক তুই আর আমার বউ থাকবে না জানার বিষয় হলো এইভাবে বলার দ্বারা কি তার স্ত্রীর উপর তালাক পতিত হবে এবং কয় বছর বাচ্চা হওয়ার জন্য অপেক্ষা করবে দলিলসহ জানাবেন

নিবেদক আব্দুল্লাহ মামুন মমিন শাহী

الجواب باسم ملهم الصدق والصواب

শরীর দৃষ্টিতে স্ত্রীর তালাককে কোন বিষয়ের সাথে শর্ত যুক্ত করা হলে পরবর্তীতে উক্ত শর্ত বাস্তবায়িত না হওয়া পর্যন্ত স্টোরের উপর কোন তালাক পতিত হয় না সুতরাং প্রশ্নোত্তর স্বামী স্ত্রীকে বাচ্চা না হওয়ার সাথে শর্ত যুক্ত করে তালাক দেয়ার ক্ষেত্রে যেহেতু মৃত্যু সংঘটিত হওয়া ব্যতীত বাচ্চা না হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না তাই এর দ্বারা তার স্ত্রীর উপর কোন তালাক পতিত হবে না।

(ওমদাতুররেয়াহ :৩/২৪৪ মেখারি :৩৬৩ তাতার খানিয়া ৪/৪১০ ফারুকিয়া)

“তোমার সাথে কারো সম্পর্ক থাকলে তুমি আমার উপর হারাম

 

উত্তর প্রদানে:

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা