মুহতারাম আমি বিবাহের প্রথম দিনে আমার স্ত্রীকে বলি তোমার সাথে কারো সম্পর্ক আছে কিনা? যদি থাকে তাহলে তুমি আমার উপর হারাম হয়ে যাবে। কিন্তু বিবাহের পাঁচ বছর পরে জানতে পারি যে তার সাথে একজনের সম্পর্ক আছে। এবং আমি যখন বাসায় বাইরে থাকি তখন সে তার সাথে কথা বলে। জানার বিষয় হল এমন অবস্থায় আমাদের বিয়ের হুকুম কি হবে? এবং কোন তালাক পতিত হবে কিনা? ইল্লত সহ জানার আশাবাদী মুহতারাম।

নিবেদক মোহাম্মদ ওসমান গনি

الجواب باسم ملهم الصدق والصواب

শরয়ী দৃষ্টিতে শর্ত যুক্ত তালাকের ক্ষেত্রে শর্ত পাওয়া গেলেই তদনুযায়ী তালাক পতিত হয়ে যায়। আর এক্ষেত্রে স্পষ্ট শব্দ যুক্ত করলে রজয়ী আর অস্পষ্ট শব্দ যুক্ত করলে বায়েন তালাক পতিত হয়।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে লক্ষ্য করে তোমার সাথে কারো সম্পর্ক আছে কিনা? যদি থাকে আহলে তুমি আমার উপর হারাম হয়ে যাবে। বলার দ্বারা বাস্তবেই যদি স্ত্রীর অন্যত্রে সম্পর্ক থাকে তাহলে তার উপর এক তালাকে বায়েন পতিত হয়ে আপনাদের মধ্যকার স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যথায় নয়।

১/আল মোখতার লিল ফাতাওয়া: পৃষ্ঠা নং ২৫৯ দারুস সিরাজ ২/ মুখতাছারুল কুদুরী: পৃষ্ঠা নং ৫০০ মাকতাবাতুল বুশরা ৩/ আল ফিকহুল হানাফী ফি সাওবিহীল জাদীদ : ২/১৮৫ দারুল কলম

"তুমি আমার উপর হারাম" এর দ্বারা কি তালাক পতিত হবে? 

উত্তর প্রদানে:

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা