মুহতারাম আব্দুল করিম সাহেব একজন ওয়াসওয়াসার রোগী তার সব সময় ওয়াস-ওয়াসাহ হয় যে সে তার স্ত্রীকে তালাক দিয়েছে কিনা তাই সে এক তালাক ধরে নিয়েছে। এখন জানার বিষয় হল তার জন্য করণীয় কি? এর দ্বারা কি তার স্ত্রী তালাক হয়ে যাবে।

নিবেদক আব্দুল্লাহ আল মামুন মাগুরা

الجواب باسم ملهم الصدق والصواب

শরয়ী দৃষ্টিতে তালাক পতিত হওয়ার জন্য স্বামী কর্তৃক তালাক দেওয়ার বিষয়টি দৃঢ় বিশ্বাস বা প্রবল ধারণা নির্ভর হওয়া জরুরি। সন্দেহ বা ওয়াসওয়াসার ভিত্তিতে তালাক পতিত হয় না ।

সুতরাং প্রশ্নোল্লিখিত সূরতে উল্লিখিত মূলনীতির আলোকে জনাব আব্দুল করিম সাহেব এক তালাক ধরে নেওয়ার বিষয়টি যদি নিশ্চিত বিশ্বাস বা প্রবল ধারণা নির্ভর হয়ে থাকে সেক্ষেত্রে তার স্ত্রীর উপর তালাক পতিত হবে অন্যথায় কোন তালাকই পতিত হবে না।

১/ ফতোয়ায়ে শামী: ৬/৩৫৯ জাকারিয়া ২/ বাদায়েউস সানায়ে ৩/১২৬ জাকারিয়া ৩/ফতোয়ায়ে হাক্কানিয়া: ৪/৪৪৬ মাকতাবায়ে সায়িদ আহমদ

হিলার বিধান কি নারীর প্রতি জুলুম?

উত্তর প্রদানে:

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা