মুহতারাম এক লোক তার নতুন স্ত্রীকে নিয়ে থাকে পুরাতন স্ত্রীর খরচ পাতি দেয় না তালাকও দেয় না বিদায় সে স্ত্রীর এখন অনাহারে দিন কাটাতে হচ্ছে জানার বিষয় হলো স্বামী খরচ দেয় না বিদায় কাজী থেকে স্বামী কর্তৃক তালাক ছাড়া পৃথক হওয়ার বৈধতা আছে কিনা এক্ষেত্রে তার করনীয় কি জানিয়ে বাধিত করবে
নিবেদক জুবায়ের সাঈদ
الجواب باسم ملهم الصدق والصواب
শরীর দৃষ্টিতে স্ত্রীর খোঁড় বোসের ব্যবস্থা করা স্বামীর দায়িত্বে আবশ্যকীয় বিষয়।সামর্থ থাকা সত্ত্বেও স্ত্রীর মৌলিক চাহিদা তথা খাদ্য ও বস্তু বাসস্থানের ব্যবস্থা না করা অন্যায়। এবং জুলুমের অন্তর্ভুক্ত এক্ষেত্রে আকাবির ওলামায়ে কেরামের মতে মালিকি মাজহাব অনুযায়ী আদালত কর্তৃক স্বামীকে তলব করত, স্ত্রীর খোরপোষ দেওয়ার আদেশ করা হবে, স্বামী যদি খোরপোষ দেওয়ার ক্ষেত্রে অস্বীকৃতি জ্ঞাপন করে অথবা আদালতে উপস্থিত না হয়। সে ক্ষেত্রে আদালত কর্তৃক স্বামী এবং স্ত্রীর মাঝে বিচ্ছেদ করে দেওয়ার অধিকার আছে ।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত মূলনীতির আলোকে উক্ত মহিলার স্বামী খোরপোষ দেওয়ার ক্ষেত্রে যদি অস্বীকৃতি জ্ঞাপন করে সেক্ষেত্র আদালত কর্তৃক তাদের মাঝে বিচ্ছেদ করে দেওয়া বৈধ হবে। অবশ্য বর্তমানে সরকার কর্তৃক বিবাহ রেজিস্ট্রি করত কাবিননামায় খোরপোষ না দেওয়া শর্তে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের অধিকার দেওয়ার নীতি ও ধারা রাখা হয়েছে। সে ধারা মতে স্ত্রী সে অধিকার গ্রহণ করত স্বামী থেকে তালাক গ্রহণ করতে পারবে।
১/আল ফিকহুল হানাফী: ২/ ১৭৪ দারুল কলম ২/ ফতোয়ায়ে উসমানী: ২/৪৬১ মাকতাবাতু মারেফুল কোরআন ৩/ফতোয়ায়ে মাহমুদিয়া ১৩/১৯৭ জামিয়া ফারুকিয়া করাচি
জোর করে তালাক নিলে কি তালাক কার্যকর হয়? | হানাফি ফিকহ
উত্তর প্রদানে:
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা