মুহতারাম রিপন সাহেব তার স্ত্রীকে হিলা মৌলভীর কাছে হিলা করতে দেন। হিলা করার পরে উক্ত মৌলভী আর তাকে তালাক দিতে চান না তাই রিপন সাহেব তাকে জোরপূর্বক তালাক দিতে বাধ্য করে। এখন জানার বিষয় হল জোর করে তালাক নিলে তালাক সহিহ হয় কিনা? বিস্তারিত জানালে উপকৃত হব
হিলা বিবাহের মাধ্যমে কী পূর্বের স্বামীর জন্য হালাল হওয়া যাবে?
নিবেদক আব্দুল্লাহ আল মামুন (মাগুরা)
الجواب باسم ملهم الصدق والصواب
হানাফী মাযহাব মতে জোরপূর্বক মৌখিক তালাক দিলে তা পতিত হয়ে যায় সুতরাং প্রশ্নোত্তর সূরাতে রিপন সাহেব উক্ত ব্যক্তির থেকে জোরপূর্বক তালাক নিয়ে থাকলে তার স্ত্রীর উপর তালাক পতিত হয়েছে। তবে মৌখিক উচ্চারণ না করে জোরপূর্বক লিখিত তালাক নিলে তা পতিত হবে না।
১/ আল মুসান্নাফে ইবনে আবী শাইবা: ১/৫৭৪ শিরকাতু নারীল কিবলা ২/ আল বাহারুল রায়েক: ৩/৪২৯ জাকারিয়া ৩/ মুলতাকাল আবছর: ২/৭ মাকতাবাতুল মানার।
উত্তর প্রদানে:
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা