মুহতারামা রাকিব সাহেব সেনাবাহিনীতে চাকরি করেন একবার তার একটি মিশনে যাওয়ার দরকার পরে। যাওয়ার আগে সে তার স্ত্রীকে বলল আমি যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই ফিরে আসবো আর যদি তুমি আমার কোন খোঁজ না পাও তাহলে তিন বছর আমার জন্য অপেক্ষা করো। যদি আমি এই সময় না ফিরি তাহলে তুমি তালাক অন্যত্রে বিবাহ করে নিও ঘটনা ক্রমে রাকিব সাহেব তিন বছর চার মাস পরে তার স্ত্রীর কাছে ফিরেন। জানার বিষয় হলো উক্ত সুরাতে রাকিব সাহেবের স্ত্রীর উপর তালাক পতিত হবে কি? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

নিবেদক আবু বাসির

الجواب باسم ملهم الصدق والصواب

শরয়ী দৃষ্টিতে শর্ত যুক্ত তালাকের ক্ষেত্রে শর্ত পাওয়া গেলেই তদনুযায়ী তালাক পতিত হয়ে যায়। এক্ষেত্রে স্পষ্ট শব্দযুক্ত করলে রজয়ী আর অস্পষ্ট যুক্ত করলে বায়েন তালাক পতিত হয় আর স্পষ্ট শব্দের সাথে তালাকের নিয়তে কেনায়া শব্দযুক্ত করা হলে দুইটি তালাকই বায়েন হিসাবে পতিত হয়।

 সুতরাং প্রশ্নোক্ত সুরতে রাকিব সাহেবের নির্ধারিত সময়ের মধ্যে না ফেরার কারণে শর্ত পাওয়া যাওয়ায় তার স্ত্রীর উপর এক তালাকে রজয়ী পতিত হয়েছে আর পরবর্তী বাক্য অন্যত্রে বিবাহ করে নিও কেনায়া শব্দ হওয়ায় উক্ত শব্দ দ্বারা তালাকে নিয়ত করা হলে তার স্ত্রীর উপর দুইটি বায়েন তালাক পতিত হবে ।

 ১/ আল মুখতার লিল ফাতাওয়া: ২/১৭৩ কদীমি কুতুবখানা ২/ আল বিদায়া: ৫/৪১৩ আল মাকতাবাতুল আশরাফিয়া ৩/আল ফিকহুল হানাফী ফি ছাওবিহিল জাদিদ: ২/১৭৩ পারুল কলম

বোবা বা বাকরুদ্ধ ব্যক্তির ইশারায় তালাক কার্যকর হয় কি?

উত্তর প্রদানে:

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা