মুহতারাম আমি একজন দিনমজুর বেশ কিছুদিন আগে বাকশক্তি হারিয়ে ফেলি এমন প্রায় মাঝে মাঝে হয়ে থাকে ১০-১৫ দিন বাকশক্তিহীন থাকি। কিছুদিন পর ভালো হয়ে যাই ওই বাকরুদ্ধ অবস্থায় স্ত্রীর সাথে ঝগড়া হলে এক পর্যায়ে তিন আঙ্গুল তুলি অতঃপর স্ত্রী আমাকে বলল আমাকে তিন তালাক দিয়ে দিছো আমি ইশারা করে বললাম 'ভুম' জানার বিষয় হল উল্লিখিত সূরাতে আমার স্ত্রীর উপর তালাক পতিত হবে কিনা? বাকরুদ্ধ ব্যক্তি ইশারায় তালাক দিলে তা কোন কোন শর্তে কার্যকর হয় জানতে চাই।
নিবেদক মোঃ মহিবুল্লাহ ভোলা
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে জন্মগত বোবা ব্যাক্তির তালাক জরুরতের ভিত্তিতে স্পষ্ট ইশারার মাধ্যমে পতিত হয়ে থাকে আর অসুস্থতা জনিত বা অন্য কোন কারণে সাময়িকভাবে বাকরুদ্ধ ব্যক্তির ইশারার মাধ্যমে তালাক কার্যকর হয় না ।
সুতরাং প্রশ্নোক্ত সূরতে উল্লেখিত মূলনীতির আলোকে আপনার স্ত্রীর উপর কোন তালাকেই পতিত হয় হবে না। আর এমন ব্যক্তির তালাক পতিত হওয়ার জন্য শর্ত হলো বাক প্রতিবন্ধকতা স্থায়ীভাবে হওয়া।
১/ আল বেকায়া: ২/২৩১ দারুল কুতুবিল ইলমিয়া ২/ফতোয়ায়ে শামী: ৪/ ৪৩৪ মাকতাবাতুল আজহার ৩/ আন নাহরুল ফায়েক: ২/৩২০ দারুল ঈমান
হিলার বিধান কি নারীর প্রতি জুলুম?
উত্তর প্রদানে:
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা