এক নজরে মূল সমাধান
প্রশ্ন : কেউ যদি বিবাহের পূর্বে মজা করে এভাবে বলে যে, আমি যদি তোমাকে বিবাহ করি তাহলে এক বছর পর তুমি তালাক। তাহলে কি বিবাহের পর তালাক হবে? হলে কী ধরনের তালাক হবে?
الجواب باسم ملهم الصدق والصواب
শরিয়াহ মতে ইচ্ছায়-অনিচ্ছায়, স্বাভাবিক অবস্থায়, ঠাট্টামূলক বা বাস্তব সর্বাবস্থায় তালাক দিলে তা পতিত হয়ে যায়। আর বিবাহের দিকে সম্পৃক্ত করে তালাককে কোনো নির্দিষ্ট সময়ের সাথে শর্তযুক্ত করলে বিবাহ-পরবর্তী উক্ত সময় আসা মাত্রই তালাক পতিত হয়ে যাবে। সে ক্ষেত্রে সুস্পষ্ট শব্দে তালাকের কথা উচ্চারণ করলে তালাকে রাজঈ, অন্যথায় তালাকে বায়েন প্রযোজ্য হবে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে জনৈক ব্যক্তি বিবাহের দিকে সম্পৃক্ত করে বিবাহ-পরবর্তী এক বছরের মাথায় সুস্পষ্ট তালাকের কথা বলায়, উক্ত মেয়েকে বিবাহ করলে বিবাহের এক বছর পর তার ওপর এক তালাকে রাজঈ পতিত হবে। এরপর চাইলে ইদ্দতের মধ্যে তালাক প্রত্যাহার করে তাকে পুনরায় ফিরিয়ে নিতে পারবে।
সূত্র:কুদূরী ৫/৩ বুশরা, কানযুদ দাকায়েক ৪৩৬ বুশরা, ইখতিয়ার ৩৯৯/১ দারুল কুতুব ইলমিয়্যাহ।
الادلة الشرعية
سورة الأحزاب، ج 7، ص 605، الآية: 49
﴿يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نَكَحْتُمُ الْمُؤْمِنَاتِ ثُمَّ
طَلَّقْتُمُوهُنَّ مِنْ قَبْلِ أَنْ تَمَسُّوهُنَّ فَمَا لَكُمْ عَلَيْهِنَّ مِنْ
عِدَّةٍ تَعْتَدُّونَهَا﴾
سنن الترمذي، ج 3، ص 486، رقم الحديث: 1181
لَا نَذْرَ لِابْنِ آدَمَ فِيمَا لَا يَمْلِكُ، وَلَا عِتْقَ لَهُ فِيمَا لَا يَمْلِكُ، وَلَا طَلَاقَ لَهُ فِيمَا لَا يَمْلِكُ
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা