প্রশ্ন: জনাব আঃ রশীদ সাহেব ফারজানা আক্তারকে বিবাহ করেন এবং সে স্ত্রীকে এই শর্তে তালাকের অধিকার অর্পণ করেন যে, “যদি আমি তার ভরণপোষণ ও তার অধিকার আদায় করতে না পারি, তাহলে এই শর্তে আমি তাকে তালাকের অধিকার অর্পণ করলাম। কিছুদিন পর তাদের মাঝে সামান্য একটি বিষয় নিয়ে রাগারাগি হয়। ফলে ফারজানা তার পিতার বাড়ি চলে যায় এবং একটি ডিভোর্সনামা আঃ রশীদের নিকট পাঠিয়ে দেয়। অথচ বিবাহের সময় আঃ রশীদ সাহেব যে সমস্ত শর্তের ভিত্তিতে তালাকের অধিকার অর্পণ করেছিলেন, তার একটি শর্তও পাওয়া যায়নি। জানার বিষয় হলো, এভাবে স্ত্রী স্বামীকে ডিভোর্স দিলে শরিয়তে উক্ত ডিভোর্সকে তালাক হিসেবে গণ্য হবে কি না?
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে বিবাহের পরে যদি স্বামী শর্তসাপেক্ষে স্ত্রীকে তালাকের অধিকার দেয়, তাহলে উক্ত শর্তের বিদ্যমান অবস্থায় স্ত্রী নিজের ওপর তালাক নেওয়ার অধিকার রাখে। শর্ত পাওয়া ছাড়া স্ত্রী তালাক গ্রহণের কোনো অধিকার নেই।
সুতরাং প্রশ্নোক্ত সূরতে স্ত্রীকে যে শর্তসাপেক্ষে তালাকের অধিকার দেওয়া হয়েছিল, তা অস্তিত্বে না আসায় স্ত্রী যে ডিভোর্সনামা পাঠিয়েছে, তা গ্রহণযোগ্য নয়। এতে বিবাহের ওপর কোনো প্রভাব পড়বে না।
সূত্র: হিদায়া খণ্ড ৩, পৃষ্ঠা ১৭৭, মাকতাবাতুল বুশরা; ফাতাওয়ায়ে হিন্দিয়া খণ্ড ১, পৃষ্ঠা ৪৫৫, যাকারিয়া; আহসানুল ফাতাওয়া খণ্ড ৫, পৃষ্ঠা ১৭৭, যাকারিয়া।
الادلة الشرعية
سورة المائدة، ج ٥، ص ١
.. ﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ﴾
سورة الإسراء، ج ١٧، ص ٣٤
﴿وَأَوْفُوا بِالْعَهْدِ إِنَّ الْعَهْدَ
كَانَ مَسْئُولًا﴾
سنن أبي داود، ج ٣، ص ٣٠٤، رقم الحديث: ٣٥٩٤
. الْمُسْلِمُونَ عَلَى
شُرُوطِهِمْ
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা