প্রশ্ন: হাসান সাহেব কথাকাটাকাটির এক
পর্যায়ে স্ত্রীকে বলতে চাইলেন: “তালাক”। কিন্তু “তালা” পর্যন্ত উচ্চারণ করতেই তার
তালাকের পরবর্তী অবস্থা মনে পড়ায় নিজেকে এবং নিজের রাগকে সংযম করে বললেন; “তালা যদি না চিনো তাইলে এটা তোমার দুর্ভাগ্য”। জানার বিষয়
“তালাক” দেওয়ার পূর্ণ ইচ্ছা তার ছিল। কিন্তু বলার মাঝখানে তিনি কথা ঘুরিয়ে
ফেলেছেন। এর দ্বারা তালাক পতিত হবে কি?
الجواب باسم ملهم الصدق والصواب
: শরয়ী দৃষ্টিকোণে এমন শব্দ, যা তালাকের আলফাযে সরীহা ও আলফাযে কিনায়ার কোনোটির অন্তর্ভুক্ত নয়, এমন শব্দের ক্ষেত্রে তালাকের নিয়ত করলেও তালাক পতিত হয় না। সুতরাং প্রশ্নোক্ত সূরতে “তালা” শব্দটি তালাকের স্পষ্ট-অস্পষ্ট কোনোটির অন্তর্ভুক্ত না হওয়ায় কোনো তালাক পতিত হবে না।
সূত্র: রদ্দুল মুহতার ৪/৪৫৫, আহযার, খোলাসাতুল ফাতাওয়া ২/৭৫ রশীদিয়া, তাতারখানিয়া ৪/৪১৩, ফাতাওয়ায়ে দারুল উলূম দেওবন্দ।
الادلة الشرعية
.سورة الإسراء، ١٧/٣٢
﴿وَلَا
تَقْرَبُوا الزِّنَى إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا﴾
.سنن أبي داود،٢/٢٥٩، حديث رقم٢١٩٤
ثَلَاثٌ
جِدُّهُنَّ جِدٌّ، وَهَزْلُهُنَّ جِدٌّ: النِّكَاحُ، وَالطَّلَاقُ، وَالرَّجْعَة
بدائع الصنائع، ٣/١٠٢
وَأَمَّا الْكِنَايَاتُ فَهِيَ أَلْفَاظٌ لَا تَخْتَصُّ بِالطَّلَاقِ، بَلْ تَحْتَمِلُ الطَّلَاقَ وَغَيْرَهُ»
الهداية، ١/٢٢٣
وَالصَّرِيحُ
مَا لَا يَحْتَمِلُ غَيْرَ الطَّلَاقِ، وَهُوَ لَفْظُ الطَّلَاقِ وَمَا تَصَرَّفَ
مِنْهُ»
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামিউত্তরাঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা