প্রশ্ন: আমার এক প্রতিবেশীর স্ত্রী ঝগড়া করে বাপের বাড়ি চলে যায়। এরপর স্বামী তাকে আসতে বললে অস্বীকৃতি জানায়। তখন স্বামী তাকে বলে, “যে তোর মত স্ত্রী আমার দরকার নেই। জানার বিষয়, এতে কি তালাক পতিত হবে? হলে কয় তালাক?
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী বিধান মতে, কেউ যদি স্ত্রীকে এমন শব্দ বা বাক্য উচ্চারণ করে, যা না তালাকের আলফাজে সরীহ, আর না আলফাজে কিনায়া, তাহলে এমন শব্দ দ্বারা তালাকের নিয়ত করলেও তালাক পতিত হবে না।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে আপনার প্রতিবেশীর উক্তি যে তোর মত স্ত্রী আমার দরকার নেই এটি তালাকের আলফাজে সরীহ বা আলফাজে কিনায়ার কোনোটির অন্তর্ভুক্ত না হওয়ায় এর দ্বারা তার স্ত্রীর ওপর কোনো তালাক পতিত হবে না।
সূত্র:ফিকহে হানাফী, ২/১৭২ইদারাতুল কাওয়ায়েদ, তাতারখানিয়া, ৪/৪৬৭জাকারিয়া, হিন্দিয়া, ১/৩৭৫ দারুল ফিকর
الادلة الشرعية
1.
القرآن
الكريم، سورة البقرة، ٢/٢٢٩
﴿الطَّلَاقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌ
بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ﴾
2.
صحيح
البخاري، ٧/٤٣
«إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ
امْرِئٍ مَا نَوَى»
3.
سنن
أبي داود، ٢/٢٥٥، حديث: ٢٢٠٠
ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ، وَهَزْلُهُنَّ جِدٌّ:
النِّكَاحُ، وَالطَّلَاقُ، وَالرَّجْعَةُ»
4. رد المحتار على الدر المختار، كتاب الطلاق، باب الكناية، ج ٤، ص ٤٥٢
5.
" والكناية
لا يقع بها الطلاق إلا بالنية أو دلالة الحال."
الفتاوى الهندية، كتاب الطلاق، الباب الخامس في الكنايات، ج
١، ص ٣٧٥
6. " الكنايات لا يعمل بها إلا مع النية.
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামিউত্তরাঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা