প্রশ্ন:জনৈক ব্যক্তি স্ত্রীকে তালাক দেওয়ার পর সব মুফতী সাহেবানরা বলে, তালাক হয়ে গেছে। অপরদিকে রাষ্ট্রীয় আদালত থেকে রায় আসে, তালাক হয়নি। এমতাবস্থায় রাষ্ট্রীয় আইন না মানলে আদালত অবমানির মামলা হবে। এমতাবস্থায় স্বামীর করণীয় কী?
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী বিধান মতে কোনো বিষয়ে শরয়ী আদালতের রায় আর মুফতী সাহেবদের ফাতাওয়ার মাঝে মতবিরোধ হলে এমতাবস্থায় আদালতের রায় অনুযায়ী আমল করা হবে। শরয়ী আদালত না হলে আদালতের রায় মানা যাবে না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে স্বামীর করণীয় হলো সে শরয়ী আদালতের অনুকূলে থেকে সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, যদি আদালত শরীয়ত মোতাবেক না হয়, তাহলে স্বামী আদালতের রায় গ্রহণ করবে না। আর স্বামী তা অমান্য করার কারণে যদি মানহানির মামলা হয়, তবুও স্বামী আদালতের রায় গ্রহণ করবে না। তবে সম্ভব হলে বিবাহ নবায়ন করত আদালতের রায় বহাল রেখে ফিতনা ছড়ানোর চেষ্টা করবে।
সূত্র:আল-আহকাম, ২৬৪; ইবতেহাজ, তাতারখানিয়া, ১১/১১০; ফারুকিয়া; মুহীতুল বুরহানী, ১২/১৪৫; ইদারাতুল বুরহান।
الادلة الشرعية
1.
سورة
النساء، ٤/٥٩
﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا
اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ﴾
2.
صحيح
البخاري، ٩/٧٦، حديث: ٧١٤٤
السَّمْعُ وَالطَّاعَةُ عَلَى الْمَرْءِ الْمُسْلِمِ فِيمَا
أَحَبَّ وَكَرِهَ، مَا لَمْ يُؤْمَرْ بِمَعْصِيَةٍ، فَإِذَا أُمِرَ بِمَعْصِيَةٍ
فَلَا سَمْعَ وَلَا طَاعَةَ
3.
سنن
أبي داود، ٤/٢١٢، حديث: ٤٦٠
لَا
طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ الْخَالِقِ
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামিউত্তরাঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা