প্রশ্ন:স্বামী-স্ত্রীর মাঝে তুমুল ঝগড়া হয়, এক পর্যায়ে স্বামী ঘুমিয়ে পড়ে, কিন্তু স্ত্রীর ঘুম আসে না। হঠাৎ স্বামী বলে উঠলো, তালাক, তালাক। তালাক নিয়ে আবার ঝগড়া লেগে যায়। স্বামী বলে, আমি ঘুমন্ত অবস্থায় দিয়েছি। স্ত্রী বলে, না, তুমি জাগ্রত অবস্থায় দিয়েছ। আমার জানার বিষয় হলো, এখানে কার কথা গ্রহণ করা হবে?
الجواب باسم ملهم الصدق والصواب
শরিয়ত মতে কোনো গোপন ও সূক্ষ্ম বিষয় যা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া সাধারণত জানা যায় না, সে ক্ষেত্রে ওই ব্যক্তির কথাই গ্রহণযোগ্য হয়। আর ঘুম এমন বিষয়ই অন্তর্ভুক্ত।
সুতরাং প্রশ্নোক্ত সূরতে স্বামীর দাবি মতে যেহেতু সে ঘুমন্ত অবস্থায় তালাক দিয়েছে, তাই স্বামীর কথা অনুযায়ী তালাক পতিত হবে না। আর এ ক্ষেত্রে স্বামীর কথাই গ্রহণযোগ্য হবে।
সূত্র:হেদায়া ৩/১৪০বুখারী, মাজমাউল আনহার ২/১০আল-ইখতিয়ার ৩/১৫৫কুদূরী
الادلة الشرعية
1 ا لقرآن الكريم، سورة الطلاق، الآية: ١
يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا الْعِدَّةَ
.2 صحيح أبي داود، كتاب الحدود، باب في المجنون يسرق أو يصيب حدًّا، ٤/١٤١، ح: ٤٤٠٣
رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَحْتَلِمَ، وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ
.3 سنن ابن ماجه، كتاب الطلاق، باب طلاق المكره والناسي، ١/٦٥٨، ح: ٢٠٤١
رُفِعَ عَنْ أُمَّتِي الْخَطَأُ وَالنِّسْيَانُ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা