প্রশ্ন:আমাদের এলাকার এক ব্যক্তি বিদেশে যাওয়ার সময় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে যায়। বিদেশে যাওয়ার কয়েক মাস পর তার মোবাইল নম্বর থেকে স্ত্রীর মোবাইলে একটি মেসেজ আসে। তাতে লেখা ছিল: আমি যদি আগামী এক মাস তোমাকে ফোন না করি, তাহলে এক তালাক; দুই মাস ফোন না করলে দুই তালাক; তিন মাস ফোন না করলে তিন তালাক। এরপর দুই বছর পর্যন্ত সে স্ত্রীকে কোনো ফোন করেনি। তিন মাস পর স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। পরে বিদেশ থেকে ফিরে স্ত্রীকে আনতে গেলে স্ত্রী তাকে সেই মেসেজ দেখায়। তখন স্বামী বলে, বিদেশে যাওয়ার কিছুদিন পর আমার মোবাইল হারিয়ে যায়। এরপর মিথ্যা মামলায় আমি জেলখানায় ছিলাম। এই মেসেজ কে পাঠিয়েছে, আমি জানি না।এ অবস্থায় স্ত্রীর ওপর তালাক পতিত হবে কি?

الجواب باسم ملهم الصدق والصواب

       ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাকনামা বা তালাকসংক্রান্ত বার্তা স্বামীর নিজের পক্ষ থেকে হতে হবে, অথবা তার অনুমতিক্রমে হতে হবে। যদি অন্য কেউ স্বামীর অনুমতি ছাড়া তার নামে এমন বার্তা পাঠায় এবং স্বামী বিষয়টি জানার পর তা অস্বীকার করে, তাহলে সেই বার্তার দ্বারা তালাক কার্যকর হবে না।

     সুতরাং প্রশ্নে বর্ণিত ঘটনা বাস্তবসম্মতভাবে প্রমাণিত হলে এবং স্বামীর বক্তব্য সত্য হয় যে সে নিজে মেসেজটি পাঠায়নি, কাউকে পাঠানোর অনুমতিও দেয়নি, বরং বিষয়টি জানার পর তা অস্বীকার করেছে তাহলে ওই এসএমএসের কারণে স্ত্রীর ওপর কোনো তালাক পতিত হবে না। তারা পূর্বের ন্যায় বৈবাহিক সম্পর্কেই থাকবে।

الادلة الشرعية

 رد المحتار، كتاب الطلاق، ج ٤، ص ٤٤٣.

      ولو كتب الطلاق ولم ينو الطلاق لا يقع، وإن نواه وقع، والكتاب كالخطاب عند تحقق نسبته إليه.

بدائع الصنائع، كتاب الطلاق، ج ٣، ص ١٠٠.

       والكتاب في الطلاق يقوم مقام الخطاب إذا كان من الزوج أو بأمره.

الفتاوى الهندية، كتاب الطلاق، ج ١، ص ٣٧٨.

    ولا يقع الطلاق بالكتاب إلا إذا علم أنه من الزوج أو من رسوله أو بإذنه.

و الله اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা