প্রশ্ন: বর্তমান খ্রিষ্টানরা যে আকীদা-বিশ্বাসী, তাতে কি তারা প্রকৃত আহলে কিতাব? এবং তাদের মেয়েদেরকে বিয়ে করা জায়েয হবে কি না?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামি শরিয়তে
প্রকৃত আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিষ্টান মহিলাদের সঙ্গে মুসলিম পুরুষের
বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া অবৈধ নয়। তবে বিজ্ঞ মুফতিয়ানে কেরামের মতে, বর্তমান অধিকাংশ ইহুদি-খ্রিষ্টান তাদের সনাতন প্রকৃত ধর্মে নেই; বরং তাদের অধিকাংশের আকীদা-বিশ্বাস দাহরিয়া (জাগতিকতাবাদ) ও
নাস্তিকতামিশ্রিত। তাই বর্তমান জাতীয় আহলে কিতাবদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ
হওয়া সমীচীন নয়।
তবে কোথাও দীর্ঘ তদন্ত-বিশ্লেষণের পর যদি প্রকৃত আহলে কিতাব পাওয়া যায়, তাহলে তাদের সঙ্গে বর্তমানে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার অবকাশ থাকলেও তা অনুত্তম (মাকরূহ তানযীহী/পরিত্যাজ্য)।
الادلة الشرعية
.القرآن الكريم; سورة المائدة: ٥
﴿الْيَوْمَ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ
وَطَعَامُ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حِلٌّ لَكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَهُمْ
وَالْمُحْصَنَاتُ مِنَ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُوا
الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ﴾
صحيح البخاري، كتاب الطلاق، باب: ﴿وَلَا تُمْسِكُوا
بِعِصَمِ الْكَوَافِرِ﴾، ج ٧، ص ٦٢، رقم ٥٢٨٥
عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ كَانَ إِذَا سُئِلَ عَنْ نِكَاحِ النَّصْرَانِيَّةِ وَالْيَهُودِيَّةِ قَالَ: إِنَّ اللَّهَ حَرَّمَ الْمُشْرِكَاتِ عَلَى الْمُؤْمِنِينَ...
السنن الكبرى للبيهقي، كتاب النكاح، ج ٧، ص ١٧٢، رقم ١٣٨٨٦
عَنْ
جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:
«نَتَزَوَّجُ نِسَاءَ أَهْلِ الْكِتَابِ، وَلَا يَتَزَوَّجُونَ نِسَاءَنَ
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা