প্রশ্ন:অনেককে প্রচণ্ড রাগের সময় এমন কথা বলতে শোনা যায় যে, ভাই কাজ তুই পারবি না, তোর আল্লাহও পারবেন না।তাকে এ ধরনের কথা বলতে নিষেধ করলে সে বলে, এমন করে বললে কোনো সমস্যা নেই। আমার জানার বিষয় হলো, এ ধরনের কথা বললে ঈমানের কোনো ক্ষতি হবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহর দৃষ্টিকোণে আল্লাহ তাআলার শানে বেয়াদবিমূলক কথা বলা কবিরা গুনাহ। আর এ গুনাহকে গুনাহ মনে না করা কুফরি।
বর্ণিত প্রশ্নের ক্ষেত্রে, উক্ত ব্যক্তি যদিআল্লাহ পারবেন না এ কথা দ্বারা আল্লাহ তাআলাকে অক্ষম মনে করে অথবা এ ধরনের বেয়াদবি ও গুনাহকে বৈধ (হালাল) মনে করে, তাহলে তার ঈমান নবায়ন করা জরুরি। অন্যথায় তার জন্য আন্তরিক তাওবা-ইস্তিগফার করা এবং ভবিষ্যতে এ ধরনের কথা থেকে বিরত থাকা অপরিহার্য।
মুহীতুল বুরহানী, খণ্ড: ৭, পৃষ্ঠা: ৩৯৭, ইদারাতুল কুরআন, করাচি।,ফাতাওয়ায়ে হাক্কানিয়া, খণ্ড: ১, পৃষ্ঠা: ১৩৭, আল-হাক্কানিয়া।
الادلة الشرعية
القرآن الكريم سورة التوبة: ٦٥-٦٦
﴿قُلْ
أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنْتُمْ تَسْتَهْزِئُونَ لَا تَعْتَذِرُوا
قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ﴾
صحيح البخاري، كتاب الرقاق، باب حفظ اللسان، ج ٨، ص ١١٦،
رقم: ٦٤٧٨
عَنْ أَبِي هُرَيْرَةَ
رضي الله عنه، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: «إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ
بِالْكَلِمَةِ ... يَهْوِي بِهَا فِي النَّارِ
صحيح مسلم، كتاب الزهد والرقائق، ج ٤، ص ٢٢٩٠، رقم: ٢٩٨٨
عَنْ أَبِي هُرَيْرَةَ
رضي الله عنه، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: «إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ
بِالْكَلِمَةِ ... يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা