ফিকহ তালাক

স্ত্রী স্বামীকে তালাক দিলে কি তালাক কার্যকর হয়?

প্রশ্ন : জনাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।আমার স্বামীর সাথে ভুল বোঝাবুঝি ও রাগের কারণে শয়তানের ওয়াসওয়াসা থেকে তালাকের সিদ্ধান্ত নিই। পরবর্তীতে পরিবারও তা মেনে নেয়নি। কিন্তু বাবা-মা সংসার বাঁচাতে বাবাকে গোপনে রেখে পরিবার আমাকে তালাক নিতে বাধ্য করে। কারণ আমিও চাচ্ছিলাম এবং আমার উদ্দেশ্য ছিল দেনমোহর মওকুফ করা, আর তার যেন কোনো ক্ষতি না করে আমার পরিবার।পরে আমার পরিবার তার সাথে আলোচনার কোনো সুযোগ দেয়নি। তার পরিবারকেও নিয়ে বসতে চায়নি। উল্টো আমাকে ডিভোর্সে সম্মতি দিতে বাবাকে না জানিয়েই ব্যবস্থা করে।এরপর আমাকে কাজীর রেজিস্টার খাতার প্রথম পৃষ্ঠা দেখিয়ে স্বাক্ষর করানো হয়। পরের পৃষ্ঠা দেখানো হয়নি। একই সময়ে হুজুর ডেকে আমার নাম ও স্বামীর নাম ধরে তিনবার 'তালাক, তালাক, তালাক প্রদান করিয়া সম্পর্ক ছিন্ন করিলাম' বলানো হয়।কিন্তু এ বিষয়ের জন্য আমি প্রস্তুত ছিলাম না। তারা আমার অজান্তেই হুজুর নিয়ে এসেছিল।১৮ নম্বর কলামে লেখা ছিল— 'স্বামী কর্তৃক নিজ নফসকে মুক্ত করিয়া লইতে পারিবে'আমি তালাক নিতে চাই—এ বিষয়ে আলোচনা বা জানানোর কোনো সুযোগ দেওয়া হয়নি। আর তালাকের দিন আমার মাসিক চলমান ছিল।তার কাছে যেন যাওয়ার কোনো সুযোগ না থাকে, সেজন্যই হয়তো এমন করা হয়েছে। কিন্তু মানুষের মন তো পরিবর্তন হতে পারে। সেই সুযোগও দেওয়া হয়নি।এক মাস অতিবাহিত হয়ে গেছে এবং স্বামী নোটিশ রিসিভ করবে না।এখন আমি তার কাছে ফিরে যেতে চাই। নতুন করে কি কাবিন করতে হবে?  কাবিন এবং যে নোটিশ পাঠানো হয়েছিল, তার ছবি সংযুক্ত করা হয়েছে।


الجواب باسم ملهم الصِّدق و الصّواب

       ইসলামিক বিধান মতে তালাক একমাত্র স্বামীর অধিকার। তাই সে চাইলে কারণে-অকারণে, ইচ্ছায়-অনিচ্ছায়, রাগে বা স্বাভাবিক অবস্থায় স্ত্রীকে সম্বন্ধ করে তালাক দিতে পারে এবং সেটি কার্যকর হয়। কিন্তু স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না। বরং স্বামী যদি তালাক গ্রহণের অধিকার দেয়, তাহলে কেবল স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করতে পারে।

    সুতরাং প্রশ্নের বিবরণ দ্বারা বুঝা যাচ্ছে যে, আপনি নিজের উপর তালাক গ্রহণ করেননি; বরং তালাক প্রদান করেছেন। অথচ স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করতে পারে, স্বামীকে তালাক প্রদান করতে পারে না। বিধায় প্রশ্নে বর্ণিত উক্ত তালাক কার্যকর হিসেবে গণ্য হবে না। তবে আপনি যেহেতু ডিভোর্স লেটারে স্বাক্ষর করেছেন, সে অনুযায়ী এক তালাক পতিত হয়েছে। বাকি দুই তালাক এখনো অবশিষ্ট আছে। তাই এ হিসেবে আপনারা সংসার করতে পারবেন।

মোটকথা, আপনার মৌখিক বিবরণ অনুযায়ী কোনো তালাক পতিত হয়নি। আর ডিভোর্স লেটার অনুযায়ী এক তালাক পতিত হয়েছে। এখন আপনারা চাইলে একসাথে সংসার করতে পারবেন। এতে কোনো বাধা নেই।

الادلة الشرعية

الدر المختار  ٤/٤٤٢ مكتبة الازهر   

    كتب الطلاق ان كان مستبينا على نحو لوح وقع ان نوى  وقيل مطلقا 

درر الحكام  شرح مجلة الاحكام ١/٦٣ دار الكتب العلمية

     الكتاب كالخطاب..... والحاصل ان كل كتاب يحرر على وجه المتعارف من الناس حجة على كاتبه كالكتاب باللسان

مجمع الانهر ٢/٧٣٣/دار احياء التراث العربي

    وهو اي المذكور من الكتابة كالنطق في الغايب والحاضر على ما قالوا فيلزم حجة وفي زماننا الختم شرط   لكونه معتادا

رد المحتار ١٠/٤٩٢ مكتبة الازهر

    ومستبين غير مرسوم كالكتابة على الجدران واوراق الاشجار او على الكاغد لا على الوجه المعتاد فلا يكون حجة الا بانضمام شيء اخر  اليه كالنية والاشهاد عليه والاملاء على الغير حتى يكتبه لان الكتابة قد تكون

              الدر المختار  ٤/٤٥٣/مكتبة الازهر

                  ولو قال طلاقك علي لم يقع

            رد المحتار ٤٥٣/مكتبة الازهر

                اذا قال انا منك طالق يلغو

          وفيه ايضا

              وايضا فان قوله انا منك طالق فيه وصف الرجل  بالطلاق صريحا  فلا يقع لان الطلاق صفة المراة

         كتاب المسائل ٥/٨١/زكريا

             بیوی کا شوہر کو طلاق دینابیوی کی طرف سے شوہر کو طلاق دینے کا کوئی اعتبار نہیں ہے؛ اس لئے کہ نہ تو بیوی کو طلاق کا اختیار ہے اور نہ شوہر طلاق کا مل ہے۔


মুফতি মুঈনুল ইসলাম  

মুফতিফাতাওয়া ও মাসায়েল 

মুফতি ,সম্মিলিত ফতোয়া বিভাগ ,মা’হাদুল ফিকহিল ইসলামী বাংলাদেশ

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদদক্ষিণখানঢাকা



📋 ফতোয়া পর্যালোচনা ও অনুমোদন:

অনুমোদিত ফতোয়া দ্বারা: fatwamasail.com ফতোয়া board ও উপদেষ্টা প্যানেল

* এই সমাধানটি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের হানাফি ফিকহের নির্ভরযোগ্য মূলনীতি অনুযায়ী মুফতি শরীফ মালিক (প্রধান মুফতি) এবং ফতোয়া পর্যালোচনা প্যানেল দ্বারা কিতাবের সুস্পষ্ট রেফারেন্সসহ সম্পাদিত ও অনুমোদিত।

০৯ জুলাই ২০২৬