ফিকহ তালাক

হোয়াটসঅ্যাপ মেসেজে তালাক দিলে তালাক হয়?

 

আসসালামু আলাইকুম, একটা বিষয় জানার ছিলএকটা ছেলে এবং একটা মেয়ে গোপনে বিয়ে করেছিল।তারা দুইজনই নিজ নিজ বাসায় আছে|তাদের বিয়ের কথা কেউ জানে নাতাদের বিয়ে হয়েছিল শুধু একটা স্টাম্প পেপারে সই করে এবং তারা ছেলে এবং মেয়ের তিনজন বন্ধু ও বান্ধবীর সামনে ইজাব কবুল বলেছিলপরবর্তীতে ছেলেটা মেয়েটাকে মেসেজে তালাক বলেছিল কিন্তু সে সাথে সাথে  মনে মনে বলেছিল এইভাবে যে,তোমাকে তালাক তালাক তালাক এইটা মেসেজে লিখছে আর  দিই নাই এটা মনে মনে বলছে এরকম তিনবার করে মোট তিন সময় বলছে|এখন তালাকটা কী হয়েছে? তাদের বিয়ের পর  সহবাস হয় নাইতারা শুধু একটা ফুসকা দোকানে কিস করেছে ছেলেটা মেয়েটার বুকে হাত ও মুখ দিয়েছেদোকানে অনেক সময় দোকানদার থাকত না  ১০ ১৫ মিনিট|কিন্তু যেকোনো সময় কাস্টমার বা দোকানদার আসার ভয় ছিলদোকানটা ছিল রাস্তার থেকে ৪ -৫ হাত দূরে যেখানে লোকজন চলাফেরা করত। এই ঘটনা টা তালাকের আগে হইছে নাকি পরে সেটা সঠিকভাবে মনে পড়ছেনা।তালাক আরও দুই বছর আগে হইছেএই বিষয়টাকে কী নির্জনবাস ধরা হবে? আর এখন যদি  কাগজের মাধ্যমে অফিসিয়ালভাবে তালাক হয় তাহলে কী পরে আবার একই ব্যক্তিকে বিয়ে করার সুযোগ থাকবে? সাক্ষী দুজন পুরুষ একজন মেয়ে ছিল

 

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

        

       ইসলামী বিধান মতে বিবাহ শুদ্ধ হওয়ার জন্য ইজাব ( বিয়ের প্রস্তাব) কবুলের (বিয়ের প্রস্তাব গ্রহণ)  পাশাপাশি  দুইজন  প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা একজন পুরুষ দুইজন মহিলা সাক্ষী হিসেবে উপস্থিত থাকা শর্তঅন্যথায়  বিবাহ শুদ্ধ হয় না

    সুতরাং প্রশ্নোক্ত ছেলে এবং মেয়ে যেহেতু  ইসলামিক পদ্ধতি অনুযায়ী সাক্ষীর উপস্থিতিতে  ইজাব কবুল করে   বিবাহ করেছেন বিধায় তাদের বিবাহ  শুদ্ধ হয়ে গেছে   অতঃপর  মেসেজে তালাক লেখার মাধ্যমে  তালাক পতিত হয়েছে

তবে যেহেতু  বিবাহ পরবর্তী সহবাসের পূর্বে কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে পৃথক পৃথক তিন  তালাক দেয় তাহলে  প্রথম তালাকের সাথে সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে যায় এবং অবশিষ্ট দুটি তালাক অকার্যকরী হিসেবে গণ্য হয় সুতরাং বর্ণিত প্রশ্নে যেহেতু ছেলে মেয়েকে মেসেজের মাধ্যমে পৃথক পৃথক তিনটি তালাক দিয়েছে বিধায় প্রথম তালাকের সাথে সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে গেছে এবং অবশিষ্ট দুটি তালাক অকার্যকর হিসেবে গণ্য হবে এখন চাইলে ইসলামী  নিয়ম মেনে  দ্বিতীয়বার বিবাহে আবদ্ধ হতে পারবে।এমনিভাবে দোকানে বসে যে কর্মকাণ্ডগুলো পরস্পর করেছে এ কারণে খালওতে সহিহা বা নির্জনবাস প্রমাণিত হবে নাএবং বিবাহ শুদ্ধ হওয়ার জন্য  রেজিস্টার করা শর্র্ত নয় বরং সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল সম্পন্ন হলেই বিবাহ শুদ্ধ হয়ে যায়

    

الادلة الشرعية

 رد المحتار (٤/٩٢)

     وينعقد النكاح بايجاب وقبول وشرط حضور شاهدين

الهداية (٣/٨)

    ولا ينعقد نكاح المسلمين الا بحضور شاهدين حرين عاقلين بالغين مسلمين رجلين او رجل وامراتين ،،،،، اعلم ان الشهادة شرط في باب النكاح

الدر المختار (٤/٧٦)

    من شرائط الايجاب والقبول اتحاد المجلس

بدائع الصنائع في ترتيب الشرائع (٢/٤٨٥)

    اما ركن النكاح فهو الايجاب والقبول

رد المحتار ٦/٩٨

    قوله (وشرط حضور شاهدين)  اي يشهدان على العقد

الدر المختار ٦/٨٦

    ومن شرائط الايجاب والقبول اتحاد المجلس لو حاضرين

تبيين الحقائق ٣/٧١/العلمية

     قال رحمه الله : ( وإن فرق بانت بواحدة ) أي إن فرق الطلاق بانت بطلقة واحدة وذلك مثل أن يقول : أنت طالق واحدة وواحدة وواحدة أو يقول : أنت طالق طالق طالق

الدر المختار ٤/٤٩٩/الازهر

     وإن فرق بوصف أو خبر أو جمل بعطف أو غيره بانت بالأولى) لا إلى عدة (و) لذا لم تقع الثانية بخلاف الموطوءة حيث يقع الكل،

كتاب المسائل ٥/٧٩/زكريا

     اگر رخصتی سے قبل بیوی سے یکبارگی کہا کہ تجھے تین طلاق ، تو اس پر تین طلاق واقع ہو جائیں گی ، اور اگر الگ الگ الفاظ استعمال کئے، مثلا کہا کہ تجھے طلاق ہے، طلاق ہے، طلاق ہے تو اُس غیر مدخولہ بیوی پر صرف ایک طلاق بائن واقع ہوگی، اور وہ فورا (بلاعدت ) نکاح سے باہر ہو جائے گی اور اُس پر دوسری اور تیسری طلاق واقع نہ ہوگی۔ (کیوں کہ عدت باقی نہیں رہی

 

মুফতি মুঈনুল ইসলাম  

মুফতিফাতাওয়া ও মাসায়েল 

মুফতি ,সম্মিলিত ফতোয়া বিভাগ ,মা’হাদুল ফিকহিল ইসলামী বাংলাদেশ

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদদক্ষিণখানঢাকা

  

📋 ফতোয়া পর্যালোচনা ও অনুমোদন:

অনুমোদিত ফতোয়া দ্বারা: fatwamasail.com ফতোয়া board ও উপদেষ্টা প্যানেল

* এই সমাধানটি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের হানাফি ফিকহের নির্ভরযোগ্য মূলনীতি অনুযায়ী মুফতি শরীফ মালিক (প্রধান মুফতি) এবং ফতোয়া পর্যালোচনা প্যানেল দ্বারা কিতাবের সুস্পষ্ট রেফারেন্সসহ সম্পাদিত ও অনুমোদিত।

০২ জুলাই ২০২৬