ফিকহ লেনদেন

ইমার্জেন্সি ব্যালেন্স পরিশোধ না করেই মারা গেলে কী হবে?

 

জনাব, আসসালামু আলাইকুম আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে মারা গেলে কী পরকালে জবাব দিহি করতে হবে?

 


الجواب باسم ملهم الصِّدق و الصّواب

 

      ইসলামী বিধান মতে প্রয়োজনে সিম কোম্পানির কাছ থেকে ইমারজেন্সি ব্যালেন্স বা টাকা গ্রহণ করা  সাধারণ ঋণের অন্তর্ভুক্তআর ঋণ যেহেতু বান্দার হক যা ক্ষমা করার অধিকার একমাত্র বান্দারই,  বিধায়  বান্দার অন্যান্য হকের ন্যায় ইমারজেন্সি ব্যালেন্স ও  দুনিয়াতে আবশ্যকীয় আদায়যোগ্য হিসেবে গণ্য হব।|এবং অন্যান্য ঋণ পরিশোধ করা যেমন দায়িত্ব ও কর্তব্য, তেমনি মোবাইল রিচার্জ ঋণ পরিশোধ করাও কর্তব্য

     তাই এ পাওনা আদায় করার ক্ষেত্রে কোন ধরনের গাফলতি গ্রহণযোগ্য নয় বরং এর জন্য কেয়ামতের দিন জবাবদিহিতার মুখোমুখি হওয়ার পাশাপাশি  পাওনাদারের অধিকার তাকে বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট ব্যক্তি বাধ্য হবে

তাই যথাসম্ভব মৃত্যুর পূর্বে এমন ঋণ আদায় করবে  অথবা সুযোগ থাকলে ওসিয়ত করে যাবে এবং তার রেখে যাওয়া সম্পদের এক তৃতীয়াংশ থেকে উক্ত ঋণ আদায় করা তার ওয়ারিশগুনের উপর অবশ্যক হবেসম্পদ থাকার পরেও যদি তার ওয়ারিশগ এমন ঋণ  আদায় না করে তাহলে তারা গুনাগার হবে আর যদি মৃত ব্যক্তি ওসিয়ত না করে তথাপি মানবতার দৃষ্টিকোণ থেকে আত্মীয়জনরা মৃত ব্যক্তিকে পরকালীন মুক্তির জন্য নিজেদের পক্ষ থেকে এ পাওনা আদায় করে নিবে অবশ্যই এটা তাদের জন্য আবশ্যক নয় বরং উত্তম

তবে যদি ইচ্ছে থাকা সত্বেও ঋণ পরিশোধ করার আগেই মৃত্যুবরণ করে থাকে, অথবা ওসিয়াত করার সুযোগ না পায়  তাহলে আশা করা যায় , দয়াময়, ক্ষমাশীল  আল্লাহ  তার এমন অক্ষম  বান্দার জন্য যথেষ্ট হবেন

الادلة الشرعية

سورة البقرة رقم الاية ٢٨٦

        لا يكلف الله نفسا الا وسعها

قواعد الفقه لعميم الاحسان (٣٩)

       الاحتياط في حقوق الله لا في حقوق العباد

الوجيز في اصول الفقه (٦٣)

       واما حق العبدوأما الحق الخالص للعبد فهو ما كان المقصود به مصلحة خاصة للفرد، ومثله سائر الحقوق المالية للأفراد كضمان المتلفات، واستيفاء الديون والدية، ونحو ذلك، وهذا النوع من الحق يكون الخيار في استيفائه إلى المكلف نفسه، فإن شاء

 

 

و الله اعلم بالصواب

উত্তর প্রদান

মুফতি মুঈনুল ইসলাম  

মুফতিফাতাওয়া ও মাসায়েল

মুফতি ,সম্মিলিত ফতোয়া বিভাগ ,মাহাদুল ফিকহিল ইসলামী বাংলাদেশ

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদদক্ষিণখানঢাকা



 

 

 

১৬ জুন ২০২৬