ফিকহ বিবাহ-শাদি

কনডম ব্যবহারের শরয়ী দৃষ্টিভঙ্গি: জায়েজ নাকি নাজায়েজ?

প্রশ্ন: আমি নব বিবাহিত। আমার স্ত্রী কনডম ব্যবহার করতে চায়। অথচ এটা ইসলামী শরী‘আতে জায়িয নেই। এখন কিভাবে আমি আমার স্ত্রীকে এই অনৈসালামিক পথ থেকে বিরত রাখতে পারি। কুরআন– সুন্নাহর আলোকে জানিয়ে দিলে উপকৃত হব।

নাম প্রকাশে অনিচ্ছুক

الجواب باسم ملهم الصِّدق و الصّواب


        ইসলামিক শরিয়াহ মোতাবেক স্ত্রী যদি পরহেযগার ও মুসলিম যোগ্য ডাক্তারের পরামর্শে শারীরিক অসুবিধা বা চিকিৎসাজনিত কারণে সাময়িকভাবে পরিবার পরিকল্পনার কোনো পদ্ধতি (যেমন কনডম ইত্যাদি) গ্রহণ করতে চায়, তাহলে তা শরয়ীভাবে নাজায়িয বা অনৈসলামিক হবে না; বরং প্রয়োজন ও চিকিৎসার কারণে সাময়িকভাবে তা ব্যবহারের অবকাশ রয়েছে। তবে যদি শুধু অভাব-অনটনের ভয় বা রিযিক নিয়ে ভুল আকীদার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তা ঈমানি দুর্বলতা ও আকীদাগত ভুল হিসেবে গণ্য হবে এবং শরয়ী দৃষ্টিতে নাজায়িয হবে। এ অবস্থায় স্বামী-স্ত্রীর উভয়ের উচিত ভালোবাসা ও হিকমতের সাথে একে অপরকে সঠিক আকীদার দিকে দাওয়াত দেওয়া, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করবেন।


আরো পড়ুন :হায়েজ অবস্থায় এক বৈঠকে তিন তালাকের বিধান

আরো পড়ুন :ওয়াসওয়াসাগ্রস্ত ব্যক্তির তালাক: কার্যকর নাকি বাতিল?

আরো পড়ুন :ওসিডি ব্যাক্তি রাগের মাথায় স্ত্রীকে “ডিভোর্স, ডিভোর্স, ডিভোর্স” বললে কি তালাক হয়ে যায়?

আরো পড়ুন :রাগান্বিত অবস্থায় তিন তালাকের বিধান

আরো পড়ুন : হিল্লা বিয়ের পর প্রথম স্বামী কি হালাল হয়?


الأدلة الشرعية

١. القرآن الكريم — سورة الأنعام: ١٥١

      ﴿وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ مِنْ إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ﴾

٢. القرآن الكريم — سورة الإسراء: ٣١

      ﴿وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ خَشْيَةَ إِمْلَاقٍ﴾

٣. صحيح البخاري — كتاب النكاح — حديث رقم: ٥٢٠٧

       تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأُمَمَ

٤. صحيح مسلم — كتاب الرضاع — حديث رقم: ١٤٤٢

       تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ

٥. بدائع الصنائع — الكاساني — ج ٣، ص ٢١٠

      ويجوز العزل بإذن الزوجة للحاجة أو المصلحة.

٦. رد المحتار — ابن عابدين — ج ٣، ص ১৭৬

     ويجوز العزل إذا رضيت الزوجة وكان لحاجة معتبرة.

. الفتاوى الهندية — ج ١، ص ٣٤٧

     ويجوز منع الحمل المؤقت عند الحاجة والعذر الطبي المعتبر.


والله تعالى أعلم بالصواب

উত্তর প্রদানে :

মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদদক্ষিণখানঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল

 


 

📋 ফতোয়া পর্যালোচনা ও অনুমোদন:

অনুমোদিত ফতোয়া দ্বারা: fatwamasail.com ফতোয়া board ও উপদেষ্টা প্যানেল

* এই সমাধানটি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের হানাফি ফিকহের নির্ভরযোগ্য মূলনীতি অনুযায়ী মুফতি শরীফ মালিক (প্রধান মুফতি) এবং ফতোয়া পর্যালোচনা প্যানেল দ্বারা কিতাবের সুস্পষ্ট রেফারেন্সসহ সম্পাদিত ও অনুমোদিত।

০৪ জুন ২০২৬