ফিকহ তালাক

তালাকের ব্যাপারে শয়তানের ওয়াসওয়াসা

 

প্রশ্ন: আমি বিগত কয়েক মাস ধরে আপনাকে ফোন করে অনেক বিরক্ত করেছি। আপনি আমাকে ডাক্তার দেখাতে বলেছেন।আরো বলেছেন আমার কোনো  তালাক হয় না। আমি মানসিক রুগী। মাথায় সম্যসা আছে। আমার মাধ্যমে কিছু হয় না। আমি নফসের উপর তালাক দিলে তালাক হবে না। আমি মানসিক ডাক্তার দেখাচ্ছি এবং ওষধ খাচ্ছি কিন্ত সম্যসা যাচ্ছে না। ডাক্তার বলছে আমার  Ocd আছে। আমার অনেকগুলো প্রশ্ন আছে। দয়া করে উত্তর  দিবেন।আমি খুব কষ্টে আছি।নোটঃ ( আমার কাবিননামায় তালাক গ্রহনের অধিকার দেওয়া আছে। আর আমার স্বামী একদিন বলছে অধিকার দিলাম। অন্য একদিন বলছে তুমি যখন ইচ্ছে তখন তালাক গ্রহন করতে পারবে)প্রশ্ন ১) গত রমজানে আমি ফেইসবুকে একটা পোস্টে স্ত্রীরা কিভাবে স্বামীকে  নফসের উপর তালাক দিতে পারে সেই নিয়ম পড়ছিলাম। পোস্টটা পড়ার পরে আমার মনে সন্দেহ শুরু হলো আমি মনে মনে পড়েছি নাকি শব্দ করে পড়ছি। পাশে আমার আম্মু ছিল। তাকে জিজ্ঞেস করছি তুমি আমায় কিছু বলতে শুনছো। সে বলছে না শুনি নাই।আমার প্রশ্ন হলো আমি যদি শব্দ করেই  নফসের উপর তালাক দিলাম এই লেখাটা  পড়ি তবে আমার স্বামী তালাক হবে কিনা?প্রশ্ন ২) আমি একটা আলেমা আপুর সাথে কথা বলতাম। বিভিন্ন বিষয় তার কাছ থেকে জানতাম আর কি।  তো তারে একদিন বলছি যে নিজ নফসের উপর তালাক দিলাম বা দিছি  এই কথা কখনো তোমাকে আমি বলছিসে বলছে না বলো নাই।  প্রশ্ন হলো  আমি যে তাকে বলছি নিজ নফসের উপর তালাক দিলাম বা দিছি এই কথা কখনো তোমাকে বলছি। এই কথায় কি আমার স্বামী তালাক হবে?প্রশ্ন ৩) আমি আবার ওই আপুকেই আরেকদিন  বলেছি যে, তোমারে সেদিন আমি বলছিলাম নিজ নফসের উপর তালাক দিলাম বা দিছি এই কথাটা। প্রশ্ন হলো  আপুকে ওই কথা বলায় আমার স্বামী কি তালাক হবে?প্রশ্ন ৪) একজন মুফতি সাহেব আছে, তাকে আমি বলেছি আমি- আমার সম্যসা হইতাছে কি  আমা্কে মানে আমা্কে বুঝাইতেছে শয়তানে  যেতুমি যে বলছো সেদিন তোমারে বলছিলাম  তাইলে নিজ নফসের উপর তালাক দিলাম বা দিছি।তাইলে তুমি আজকে বলছ এইটা।এখন আমি বলতেছি না এটা তো আমি সেদিন বলছি। সেদিনের কথা আজকে  হইবে কি জন্য। ”আমার প্রশ্ন হলো  আমি যে বলছি শয়তান আমাকে বুঝাইতেছে তুমি যে বলছো নিজ নফসের উপর তালাক দিলাম বা দিছি।  এই কথায় কি আমার স্বামী তালাক হবে?৪.১) সেদিন যখন কথাটা বলছিলাম তখন তাইলে বলি নাই। কিন্ত আজ যখন বলছি তখন তাইলে নতুন করে  যুক্ত করে বলছি।(তাইলে নিজ নফসের উপর তালাক দিলাম বা দিছি।) এই কথায় কি আমার স্বামী তালাক হবে?প্রশ্ন ৫) এক মুফতিকে বলছি - আমিঃ আমার সম্যসা হইতাছে কি  সেদিন তোমারে আমি এই কথাটা বলছিলাম না, যে নিজ নফসের উপর তালাক দিলাম বা দিছি  এই কথাটা সেদিন তোমারে আমি বলছিলাম অই আপুরে বলছি এইরকম।এখন প্রশ্ন হলো নিজ নফসের উপর তালাক দিলাম বা দিছি সেদিন তোমারে এই কথা বলছিলাম। এটা বলায় আমার স্বামী কি তালাক হবে?প্রশ্ন ৬) আরেকজন মুফতি সাহেব আছে তারে আমি অন্য একদিন  জিজ্ঞেস করছিলাম যে,আমিঃ” মুফতি সাহেব আমি এক আপুরে বলছি নিজ নফসের উপর তালাক দিলাম বা দিছি এই কথা তোমারে আমি কখনো বলছি।আপুকে  এই কথা বলায় আমার কোনো সম্যসা হবে।”প্রশ্ন হলো মুফতিকে যে আমি ওই কথা বলছি যে, এক আপুরে বলছি নিজ নফসের উপর তালাক দিলাম বা দিছি এই কথা কখনো তোমায় বলছি । এখন এই কথাগুলো বলায়  কি আমার স্বামী তালাক হবে?প্রশ্ন ৭) জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার। এক মুফতিকে জিজ্ঞেস করছি-আমিঃ- মুফতি সাহেব  আমি  কাবিননামায়  অধিকার পাইছি এখন  বনিবনা না হওয়ার কারনে   যদি নিজ নফসের উপর তালাক দেই   তাহলে তালাক হবে?মুফতিঃ কি বলছেন?আমিঃ নিজ নফসের উপর তালাক দিলাম বা দিছি।(তার কাছেই প্রথম  এরকম  বলছি। এর আগে এরকম বলি নাই কখনো ” )এখন প্রশ্ন মুফতি আমায় জিজ্ঞেস করছে কি বলছেন, আমি বলছি নিজ নফসের উপর তালাক দিলাম বা দিছি  এই কথায় কি আমার স্বামী তালাক হবে?প্রশ্ন ৮) আপনাকে একদিন জিজ্ঞেস করছি &#8211আমিঃ আমি যদি নিজ নফসের উপর তালাক দেই তাহলে হবে?আপনিঃ কেমনে? কি শব্দে?আমিঃ  নিজ নফসের উপর তালাক দিলাম বা দিছি এইটা বলে।আপনিঃ আপনার  অই শব্দ বুঝতে হবে আগে।আমিঃ আমি বলছি যে নিজ নফসের উপর তালাক দিলাম বা দিছি।এখন প্রশ্ন আমি  যে  উপরে  বলছি নিজ নফসের উপর তালাক দিলাম বা দিছি  এই  কথায় কি আমার স্বামী তালাক হবে?প্রশ্ন ৯) একদিন আমি একটা কাগজে লিখছিলাম  নিজ  ন. উপরে তালাক। এখন এরপরে কি লিখছিলাম তা মনে নাই। এতে কি  আমার স্বামী তালাক হবে?প্রশ্ন ১০) একদিন আমি একা একা  জোরে শব্দ করে  বলছি সেদিন তোমারে বলছি নিজ নফসের উপর তালাক দিলাম বা দিছি এই কথাটা। এখন এটা বলায় কি আমার স্বামী তালাক হবে?প্রশ্ন ১১) আমি একদিন বলছি অই নাম্বারে ফোন দিলে স্বামীর সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে। তারপরে সেই নাম্বারে ফোন দিছি। এতে কি আমার স্বামী তালাক হবে?প্রশ্ন ১২) একদিন মনে মনে বলছি অই নাম্বারে ফোন দিলে। কিন্ত জোরে জোরে বলছি  স্বামীর সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে। তারপরে ওই নাম্বারে ফোন দিছি। এই কথায় কি স্বামী তালাক হবে?প্রশ্ন ১৩) একদিন বলছি আমার মেয়েকে কোলে নিলে তালাক হয়ে যাবে।(বলার নিয়ত ছিল না  মুখ থেকে বের হয়ে গেছিলো). ভবিষ্যতে মেয়েকে কোলে নিলে স্বামী কি তালাক হবে?প্রশ্ন ১৪) স্বামী বলছে তুমি আমার মায়ের মতো শুকনো। তুমি আমার মনি আপু (তার বোনের)মতো করো। এতে কি যিহার হবে?প্রশ্ন ১৫) কাবিননামায় বনিবনা না হওয়া শর্ত দেওয়া আছে। এখন বনিবনা না হওয়া বলতে কি বোঝায়? স্বামীর সাথে মাঝেমধ্যে  ঝগড়া হলে যদি স্ত্রী নফসের উপর তালাক  দেয় তাহলে তালাক হবে?প্রশ্ন ১৬) স্বামী বলছে যদি কখনো তালাক হয় তাহলে এমনিতেই অটোমেটিক আলাদা হয়ে যাবো। এখন প্রশ্ন হলো যদি কখনো এক  তালাক হয় তাহলে এই কথায় অটোমেটিক আবার তালাক হবে? আমি খুবই পেরেশানিতে আছি আমার তালাক হয়েছে কিনা।প্রশ্ন ১৭) আমি  সারাজীবনের জন্য  তালাক গ্রহনের অধিকার  পাওয়ার পর   যদি ৩/৪ দিন  নফসের উপর তালাক দেই  তাহলে তালাক হবে?


الجواب باسم ملهم الصِّدق و الصّواب

        ইসলামিক শরীয়াহ মোতাবেকউল্লিখিত বিবরণ অনুযায়ী আপনার স্ত্রীর উপর কোনো তালাক বা যিহার কিছুই সংঘটিত হয়নি। এগুলো সম্পূর্ণরূপে শয়তানের ওয়াসওয়াসা ও অকারণ সন্দেহের অন্তর্ভুক্ত। শরীয়তের দৃষ্টিতে সন্দেহের ভিত্তিতে কোনো তালাক বা যিহার সাব্যস্ত হয় না।

তালাক সংঘটিত হওয়ার জন্য স্পষ্ট উচ্চারণ বা নিশ্চিত ইচ্ছা থাকা আবশ্যক। শুধু সন্দেহ, কল্পনা বা অনিচ্ছাকৃত চিন্তার ভিত্তিতে তালাক গণ্য হয় না।

অতএব এ বিষয়ে অহেতুক দুশ্চিন্তা করা ঠিক নয়। বরং এই ধরনের চিন্তা থেকে মনকে দূরে রেখে সংসার জীবনে মনোযোগ দেওয়া উচিত।

করণীয় হলো— তালাক সংক্রান্ত অপ্রয়োজনীয় আলোচনা ও বই পড়া বন্ধ করা, কাউকে এসব বিষয় জিজ্ঞাসা না করা, এবং যখনই এ ধরনের সন্দেহ আসে তখন নিশ্চিতভাবে বিশ্বাস রাখা যে কোনো তালাক সংঘটিত হয়নি।

এছাড়া মনকে ব্যস্ত রাখা, পরিবার ও সন্তানদের সাথে সময় কাটানো, একা কম থাকা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উপকারী হবে। এতে ইনশাআল্লাহ মানসিক প্রশান্তি ফিরে আসবে।


আরো পড়ুন :হায়েজ অবস্থায় এক বৈঠকে তিন তালাকের বিধান

আরো পড়ুন :ওয়াসওয়াসাগ্রস্ত ব্যক্তির তালাক: কার্যকর নাকি বাতিল?

আরো পড়ুন :ওসিডি ব্যাক্তি রাগের মাথায় স্ত্রীকে “ডিভোর্স, ডিভোর্স, ডিভোর্স” বললে কি তালাক হয়ে যায়?

আরো পড়ুন :রাগান্বিত অবস্থায় তিন তালাকের বিধান

আরো পড়ুন : হিল্লা বিয়ের পর প্রথম স্বামী কি হালাল হয়?

الأدلة الشرعية

(الأشباه والنظائر ص: ١٠٨، جديد ص: ١٩٦)

      منها شك هل طلق أم لا لم يقع

(بدائع الصنائع، كتاب الطلاق ٣/١٢٦، جديد ٣/١٩٩)

     عدم الشك من الزوج في الطلاق وهو شرط الحكم بوقوع الطلاق حتى لو شك فيه لا يحكم بوقوعه

(الفقه الإسلامي وأدلته، كتاب الطلاق ٧/٣٦٨)

     يشترط بالاتفاق القصد في الطلاق، وهو إرادة التلفظ به ولو لم ينو فلا يقع طلاق

(فتح القدير، كتاب الطلاق ٤/٤)

     ولو كرر مسائل الطلاق بحضرة زوجته ويقول: أنت طالق ولا ينوي طلاقا لا تطلق


 

উত্তর প্রদানে :

মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদদক্ষিণখানঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল

 


📋 ফতোয়া পর্যালোচনা ও অনুমোদন:

অনুমোদিত ফতোয়া দ্বারা: fatwamasail.com ফতোয়া board ও উপদেষ্টা প্যানেল

* এই সমাধানটি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের হানাফি ফিকহের নির্ভরযোগ্য মূলনীতি অনুযায়ী মুফতি শরীফ মালিক (প্রধান মুফতি) এবং ফতোয়া পর্যালোচনা প্যানেল দ্বারা কিতাবের সুস্পষ্ট রেফারেন্সসহ সম্পাদিত ও অনুমোদিত।

০২ জুন ২০২৬