ফিকহ অজু/গোসল/পবিত্রতা

পাথর, কয়লা ও চুনা লেপা দেয়ালে তায়াম্মুম করার শরয়ী বিধান


প্রশ্ন:কয়লা, পাথর বা কয়লাজাত বস্তু দ্বারা তায়াম্মুম করা কি সহীহ হবে? আর চুনা দ্বারা প্রলেপিত এমন দেয়ালে, যেখানে দৃশ্যমান ধূলাবালি নেই, সেখানে তায়াম্মুম করলে কি তা শরয়ীভাবে গ্রহণযোগ্য হবে?

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

 

      ইসলামিক শরিয়াহ মোতাবেক কাঠের কয়লা দ্বারা তায়াম্মুম করা সহীহ নয়, কারণ তা জমিনজাত পবিত্র উপাদান (صَعِيد طَيِّب) এর অন্তর্ভুক্ত নয়। তবে পাথরী কয়লা দ্বারা তায়াম্মুম সহীহ হবে, কারণ এটি মূলত মাটিজাত পাথরের অংশ। অনুরূপভাবে চুনাও যেহেতু মাটিরই পরিবর্তিত/সংস্কৃত রূপ, তাই তা দ্বারা তায়াম্মুম জায়েয।

     অতএব, চুনা দ্বারা প্রলেপিত দেয়ালে যদি দৃশ্যমান ধূলাবালি না থাকলেও, যেহেতু তা মাটিজাত উপাদানের অন্তর্ভুক্ত, সুতরাং সেখানে তায়াম্মুম করা শরয়ীভাবে সহীহ ও জায়েয।

الأدلة الشرعية

١. الدر المختار، ١/٢٣٩

    ويجوز التيمم بكل ما كان من جنس الأرض مما له غبار يعلق باليد

٢. رد المحتار على الدر المختار، ١/٢٣٩

٣. الفتاوى الهندية، ١/٢٦

      وتيمم بطاهر من جنس الأرض، فيجوز التيمم بالتراب والرمل والسبخة المنعقدة من الأرض

٤. الهداية، ١/١١٢

     والتيمم بالصعيد الطيب جائز عند فقد الماء

٥. البحر الرائق، ١/١٤٧–١٤٩

٦. الفتاوى التاتارخانية، ١/٤٤٨

٧. فتح القدير، ١/١৬১٤.

 

 

الله تعالى أعلم بالصواب

 

🖊উত্তর প্রদানে :

মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি (ফতোয়া বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ উত্তরা ঢাকা

ফাতাওয়া ও মাসায়েল



 

📋 ফতোয়া পর্যালোচনা ও অনুমোদন:

অনুমোদিত ফতোয়া দ্বারা: fatwamasail.com ফতোয়া board ও উপদেষ্টা প্যানেল

* এই সমাধানটি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের হানাফি ফিকহের নির্ভরযোগ্য মূলনীতি অনুযায়ী মুফতি শরীফ মালিক (প্রধান মুফতি) এবং ফতোয়া পর্যালোচনা প্যানেল দ্বারা কিতাবের সুস্পষ্ট রেফারেন্সসহ সম্পাদিত ও অনুমোদিত।

৩১ মে ২০২৬