প্রশ্ন: উত্তেজনার কারণে পুরুষাঙ্গ থেকে যদি লালা জাতীয় (স্বচ্ছ/পাতলা) কিছু তরল বের হয়, তাহলে কি গোসল ফরজ হবে? আর তা কাপড়ে লাগলে কাপড় কি নাপাক হয়ে যাবে? বিস্তারিত জানালে উপকৃত হব।
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামী দৃষ্টিকোণে ইসলামিক শরীয়াহ মোতাবেকউত্তেজনার প্রাথমিক পর্যায়ে পুরুষাঙ্গ থেকে যে স্বচ্ছ বা লালা সদৃশ তরল বের হয়, শরী‘আতের পরিভাষায় তাকে মযী (المذي) বলা হয়।
শরীআতের বিধান হলো মযী বের হলে গোসল ফরজ হয় না, তবে উযু ভঙ্গ হয়, তাই নতুন করে উযু করা ফরজ। আর মযী যে স্থানে শরীর বা কাপড়ে লাগে, সে স্থান ধুয়ে পবিত্র করা ওয়াজিব।
অতএব, মযী বের হওয়ার কারণে গোসল আবশ্যক নয়; বরং উযু পুনরায় করা এবং নাপাক স্থান পরিষ্কার করা শরীআত সম্মত বিধান।
আরো পড়ুন:: হিলা বিবাহের মাধ্যমে কী পূর্বের স্বামীর জন্য হালাল হওয়া যাবে?
الأدلة الشرعية
١. القرآن الكريم – سورة المائدة (٥:٦)
﴿وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا﴾
٢. صحيح البخاري – حديث رقم 132
عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:كُنْتُ رَجُلًا مَذَّاءً فَسَأَلْتُ النَّبِيَّ ﷺ فَقَالَ: يَغْسِلُ ذَكَرَهُ وَيَتَوَضَّأُ
٣. صحيح مسلم – حديث رقم 303
تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ
٤. سنن أبي داود – حديث رقم 206
فِي الْمَذْيِ: تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ
٥. سنن الترمذي – حديث رقم 115
إِذَا رَأَى أَحَدُكُمُ الْمَذْيَ فَلْيَغْسِلْ ذَكَرَهُ وَلْيَتَوَضَّأْ
والله تعالى أعلم بالصواب
উত্তর প্রদানে :
মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি (ফতোয়া বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ উত্তরা ঢাকা
ফাতাওয়া ও মাসায়েল