প্রশ্ন: :প্রশ্ন:বর্তমানে অনেক মহিলাই নখে নখপালিশ (Nail Polish) ব্যবহার করে থাকেন। নখপালিশ লাগানো অবস্থায় উযু বা ফরজ গোসল করলে তা শুদ্ধ হবে কি? নখপালিশ কি নখে পানি পৌঁছাতে বাধা দেয়? এ বিষয়ে শরীয়তের সঠিক বিধান জানালে উপকৃত হব।
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক উযুর মধ্যে যেসব অঙ্গ-প্রত্যঙ্গ ধোয়া ফরজ, সেগুলোর কোনো অংশে যদি এক চুল পরিমাণ স্থানও শুকনা থেকে যায় বা সেখানে পানি না পৌঁছে, তাহলে উযু সহীহ হবে না। নখপালিশ নখের উপর এমন একটি আবরণ সৃষ্টি করে, যা পানিকে নখ পর্যন্ত পৌঁছতে বাধা দেয়। অথচ উযু ও ফরজ গোসলে নখ পর্যন্ত পানি পৌঁছানো ফরজ।
সুতরাং নখপালিশ লাগানো অবস্থায় উযু বা ফরজ গোসল সহীহ হবে না। নখপালিশ অপসারণ করে নখে পানি পৌঁছানোর পর পুনরায় উযু বা গোসল করতে হবে। অন্যথায় ব্যক্তি হুকুমগতভাবে নাপাক অবস্থায় থাকবে এবং তার নামাজ, কুরআন তিলাওয়াত (মুসহাফ স্পর্শ করা) ইত্যাদি জায়িয হবে না।ইসলামিক শরিয়াহ মোতাবেক উযুর মধ্যে যেসব অঙ্গ-প্রত্যঙ্গ ধোয়া ফরজ, সেগুলোর কোনো অংশে যদি এক চুল পরিমাণ স্থানও শুকনা থেকে যায় বা সেখানে পানি না পৌঁছে, তাহলে উযু সহীহ হবে না। নখপালিশ নখের উপর এমন একটি আবরণ সৃষ্টি করে, যা পানিকে নখ পর্যন্ত পৌঁছতে বাধা দেয়। অথচ উযু ও ফরজ গোসলে নখ পর্যন্ত পানি পৌঁছানো ফরজ।
সুতরাং নখপালিশ লাগানো অবস্থায় উযু বা ফরজ গোসল সহীহ হবে না। নখপালিশ অপসারণ করে নখে পানি পৌঁছানোর পর পুনরায় উযু বা গোসল করতে হবে। অন্যথায় ব্যক্তি হুকুমগতভাবে নাপাক অবস্থায় থাকবে এবং তার নামাজ, কুরআন তিলাওয়াত (মুসহাফ স্পর্শ করা) ইত্যাদি জায়িয হবে না।
আরো পড়ুন:: হিলা বিবাহের মাধ্যমে কী পূর্বের স্বামীর জন্য হালাল হওয়া যাবে?
الأدلة الشرعية
سورة المائدة، الآية: ٦
﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ﴾
. صحيح مسلم، رقم: ٢٤١
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّ رَجُلًا تَوَضَّأَ فَتَرَكَ مَوْضِعَ ظُفُرٍ عَلَى قَدَمِهِ، فَأَبْصَرَهُ النَّبِيُّ ﷺ فَقَالَ: ارْجِعْ فَأَحْسِنْ وُضُوءَكَ.
سنن أبي داود، رقم: ٩٧
وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ.
صحيح البخاري، رقم: ١٦٣
أَسْبِغُوا الْوُضُوءَ.
٥. سنن ابن ماجه، رقم: ٦٦٦
أَنَّ النَّبِيَّ ﷺ رَأَى رَجُلًا فِي قَدَمِهِ لُمْعَةً قَدْرَ الدِّرْهَمِ لَمْ يُصِبْهَا الْمَاءُ، فَأَمَرَهُ أَنْ يُعِيدَ الْوُضُوءَ وَالصَّلَاةَ
والله تعالى أعلم بالصواب
উত্তর প্রদানে :
মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি (ফতোয়া বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল