প্রশ্ন: :জনৈক ব্যক্তির প্রস্রাবের বাস্তায় অনেক সময় তরল জাতীয় একপ্রকার পদার্থ জমা থাকে। হাত দ্বারা চাপ দিলে তা বের হয়। এতে উযু ও নামাযের কোন ক্ষতি হবে কি? তেমনিভাবে এমতাবস্থায় ইমামতি করা যাবে কি-না?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, যদি কারো পরিপূর্ণ বিশ্বাস থাকে এবং বাস্তবেও এমন হয় যে প্রস্রাবের কিছু অংশ প্রস্রাবের নালীর ভিতরে রয়ে গেছে, যা স্বাভাবিকভাবে বের হয় না; বরং সামান্য নড়াচড়া, হাঁটা বা কাশির মাধ্যমে বের হয়, তাহলে সে কুলুখ নেওয়ার পর পর্দার সাথে কয়েক কদম হাঁটাহাঁটি করবে অথবা হালকা কাশি দিবে। এরপর যা বের হবে তা ধুয়ে নিবে।
এরপরও যদি প্রস্রাবের কিছু অংশ নালীর ভিতরে থেকে যায় এবং তা বাইরে না আসে, তাহলে এর দ্বারা উযু ভঙ্গ হবে না। এমন অবস্থায় নামায আদায় করা এবং ইমামতি করাও সহীহ হবে।
তবে প্রস্রাব বের করার জন্য বিশেষ অঙ্গকে টানাটানি করা বা অতিরিক্ত চাপ প্রয়োগ করা শরীয়তসম্মত নয়। শরীয়তে এর কোনো নির্দেশ নেই। বরং এতে অঙ্গের ক্ষতি ও বিভিন্ন শারীরিক সমস্যার আশঙ্কা থাকে। তবে অণ্ডকোষ ও পায়খানার রাস্তার মাঝামাঝি স্থানে হালকাভাবে চাপ দিলে যদি অবশিষ্ট প্রস্রাব বের হয়ে আসে, তাহলে এতে অসুবিধা নেই।
আরো পড়ুন:হিলা বিবাহের মাধ্যমে কী পূর্বের স্বামীর জন্য হালাল হওয়া যাবে?
الأدلة الشرعية
١. القرآن الكريم، سورة المائدة: ٦
﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ...﴾
٢. صحيح البخاري، رقم: ١٣٥
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ: «كَانَ النَّبِيُّ ﷺ يَسْتَنْجِي بِالْمَاءِ
٣. صحيح مسلم، رقم: ٣٦١
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: «إِذَا وَجَدَ أَحَدُكُمْ فِي بَطْنِهِ شَيْئًا فَأَشْكَلَ عَلَيْهِ أَخَرَجَ مِنْهُ شَيْءٌ أَمْ لَا، فَلَا يَخْرُجَنَّ مِنَ الْمَسْجِدِ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا».
٤. سنن أبي داود، رقم: ٣٥
عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ قَالَ: دَخَلْتُ عَلَى أَبِي هُرَيْرَةَ رضي الله عنه فَقَالَ: «إِذَا بُلْتَ فَانْتَثِرْ
٥. الفتاوى الهندية، ١/٩
وَلَوْ نَزَلَ الْبَوْلُ إِلَى قَصَبَةِ الذَّكَرِ لَمْ يَنْقُضِ الْوُضُوءَ، وَلَوْ خَرَجَ إِلَى الْقُلْفَةِ نَقَضَ الْوُضُوءَ، كَذَا فِي الذَّخِيرَةِ
والله تعالى أعلم بالصواب
উত্তর প্রদানে :
মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি (ফতোয়া বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল