প্রশ্ন:উযু থাকা অবস্থায় যদি সন্তানকে দুধ পান করানো হয়, তাহলে উক্ত উযু দ্বারা নামায আদায় কিংবা কুরআন তিলাওয়াত জায়িয হবে কি-না?.
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামী শরীয়া মোতাবেক সন্তানকে দুধপান করানো (رضاعة) উযু ভঙ্গের কারণ নয়। কারণ শরীয়তে উযু ভঙ্গের কারণসমূহ নির্ধারিত ও সীমাবদ্ধ; যেমন শরীর থেকে নাপাক বের হওয়া, ঘুম ইত্যাদি। দুধপান করানো এসব কারণের অন্তর্ভুক্ত নয়।
সুতরাং তা দুধপান করানোর পরও উযু বহাল থাকে এবং সেই উযু দ্বারা নামায আদায় ও কুরআন তিলাওয়াত করা জায়েয।
।
আরো পড়ুন: তিন তালাক, ইদ্দত ও হিলা বিবাহ: পুরনো স্বামীর সাথে বৈবাহিক সম্পর্ক পুনরায় শুরু করার নিয়ম
الأدلة الشرعية
- بدائع الصنائع، ج ١، ص ٢٤
نَوَاقِضُ الْوُضُوءِ مَحْصُورَةٌ فِيمَا يَخْرُجُ مِنَ السَّبِيلَيْنِ أَوِ النَّوْمِ الْمُسْتَغْرِقِ.
رد المحتار، ج ١، ص ١٣٤
نَوَاقِضُ الْوُضُوءِ مَحْصُورَةٌ فِي الْخَارِجِ مِنَ السَّبِيلَيْنِ.
صحيح البخاري، رقم الحديث
لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةَ أَحَدِكُمْ إِذَا أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ.
صحيح مسلم، رقم الحديث: ٢٢٥
لَا تُقْبَلُ صَلَاةُ مَنْ أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ..
والله تعالى أعلم بالصواب
উত্তর প্রদানে :
মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি (ফতোয়া বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল