প্রশ্ন: গোসল করার পূর্বে আমরা যে উযু করি, গোসল করার পরে নামায পড়ার জন্য আবার নতুন উযু করতে হবে কি-না ? প্রমাণসহ জানালে উপকৃত হব।
.
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামী শরীয়া মোতাবেক গোসল করার পূর্বে উযু করা হোক বা না হোক, গোসল করার পরে নামায পড়ার জন্য আবার নতুন করে উযু করতে হবে না।
সুতরাং গোসলের পূর্বের উযু বা শুধু গোসল দ্বারা নামায হয়ে যাবে। কেননা গোসলের মধ্যে উযুর অঙ্গ ধৌত হয়ে যায়। এ কারণে গোসলের পরে আবার নামাযের জন্য উযু করলে অপব্যয় হওয়ার কারণে মাকরূহ হবে। তবে উযু থাকা অবস্থায় আবার উযু করতে চাইলে, সেখানে মাসআলা হল- প্রথম উযু দ্বারা এমন কোন ইবাদত করবে যা উযু ব্যতীত করা যায় না। যেমন কমপক্ষে দু’রাকাআত নামায পড়া। অবশ্য যদি কেউ পবিত্রতার নিয়্যত ব্যতীত গোসল করে এবং পূর্বে উযু না করে তাহলে সে ক্ষেত্রে উযুর সওয়াব প্রাপ্তির জন্য পুনঃ উযু করা মুস্তাহাব।
আরো পড়ুন: উযুর পানির ছিটা লাগলে কি উযু ভাঙে?
الأدلة الشرعية
١- سورة المائدة، الآية: ٦
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ ۚ وَإِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا
٢- سنن الترمذي، رقم الحديث: ١٠٧
عَنْ عَائِشَةَ رضي الله عنها أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ لَا يَتَوَضَّأُ بَعْدَ الْغُسْلِ.
٣- سنن أبي داود، رقم الحديث: ٦٢
عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَنْ تَوَضَّأَ عَلَى طُهْرٍ كُتِبَ لَهُ عَشْرُ حَسَنَاتٍ.
٤- رد المحتار، ج ١، ص ١١٩
الْوُضُوءُ إِذَا لَمْ يُؤَدَّ بِهِ عَمَلٌ مِمَّا هُوَ الْمَقْصُودُ مِنْ شَرْعِيَّتِهِ كَالصَّلَوَاتِ وَسَجْدَةِ التِّلَاوَةِ وَمَسِّ الْمُصْحَفِ يَنْبَغِي أَنْ لَا يُشْرَعَ تَكْرَارُهُ قُرْبَةً.
٥- رد المحتار، ج ١، ص ١٩١
لَوْ تَكَرَّرَ الْوُضُوءُ فِي مَجْلِسٍ وَاحِدٍ مِرَارًا لَمْ يُسْتَحَبَّ بَلْ يُكْرَهُ لِمَا فِيهِ مِنَ الْإِسْرَافِ.
والله تعالى أعلم بالصواب
উত্তর প্রদানে :
মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল