আমাদের এলাকার কিছু লা-মাযহাবী ভায়েরা বলেন যে, উযুর মধ্যে গর্দান মাসহে করা বিদ‘আত। তাদের এ কথা ঠিক কি-না?

.
الجواب باسم ملهم الصِّدق و الصّواب

          ইসলামী শরীয়া মোতাবেক উযুতে গর্দান (ঘাড়ের পেছনের অংশ) মাসেহ করা হানাফি ফকীহদের নিকট মুস্তাহাব বা আদবের অন্তর্ভুক্ত। এ ব্যাপারে বর্ণিত হাদীস ও আছারসমূহের সমষ্টিগত শক্তির ভিত্তিতে ফুকাহায়ে কেরাম তা গ্রহণ করেছেন। তবে গলার সামনের অংশ (الحلقوم) মাসেহ করা সুন্নত বা মুস্তাহাব নয়; বরং তা বিদআত। সুতরাং উযুর মধ্যে গর্দান মাসেহ করা জায়েয ও মুস্তাহাব, কিন্তু গলা মাসেহ করা অনুচিত।

       সুতরাং আপনার এলাকার কিছু লোক উযুর মধ্যে গর্দান মাসেহ সম্পর্কে যে মন্তব্য করেছে তা ঠিক নয়। বরং এটা তাদের মনগড়া কথা। উযুর মধ্যে গর্দান মাসাহ সম্পর্কে অনেক সহীহ হাদীস বিদ্যমান আছে। গর্দান মাসাহের মধ্যে অনেক ফযীলতও রয়েছে।হাদীস শরীফে আছে, হযরত ইবনে উমর রাযি. থেকে বর্ণিত রয়েছে, প্রিয়নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া-সাল্লাম ইরশাদ করেন, “যে ব্যক্তি উযু করলো এবং উভয় হাত দ্বারা গর্দান মাসাহ করলো, কিয়ামতের দিন তার গর্দান থেকে বেড়ী সরিয়ে দেয়া হবে। অর্থাৎ সে মহামুসীবত থেকে মুক্তি পাবে।” [আততালখীছুল হাবীর, ১:৯৯]গর্দান মাসাহ করার ব্যাপারে ইলাউস সুনান গ্রন্থের লেখক অনেক হাদীস রেফারেন্স সহকারে পেশ করেছেন। (ইলাউস সুনান ১:৬৬) লা-মাযহাবীগণ বুখারী ও মুসলিম শরীফ ব্যতীত আরও যে হাদীসের অনেক সহীহ কিতাব আছে তা মানতে রাজী নন। এজন্য তারা কথায় কথায় বলে যে, এ কথা কি বুখারী বা মুসলীম শরীফের কোথাও আছে? অথচ কুতুবে সিত্তার বাইরে হাদীসের অনেক সহীহ কিতাব আছে। এই একটা কথা তারা মানলে হানাফীদের সাথে তাদের অহেতুক ঝগড়া করার এবং ঈমানদার মুসলমানকে মুশরিক বানিয়ে নিজের ঈমান বরবাদ করার কোন প্রয়োজন পড়ত না।তবে গর্দানের সাথে গলা জড়িত করে মাসাহ করা ঠিক নয়। গলা মাসাহ করা বিদ‘আত।

الادلة الشرعية

التلخيص الحبير (1/99)

       عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ: مَنْ تَوَضَّأَ وَمَسَحَ عُنُقَهُ وُقِيَ مِنَ الْأَغْلَالِ يَوْمَ الْقِيَامَةِ.

حاشية الطحطاوي على مراقي الفلاح (ص: 76)

      وَيَمْسَحُ رَقَبَتَهُ بِظَهْرِ كَفَّيْهِ.

مراقي الفلاح شرح نور الإيضاح (ص: 57)

      وَمَسْحُ الرَّقَبَةِ بِظَهْرِ الْيَدَيْنِ.

رد المحتار على الدر المختار (1/123)

     وَمَسْحُ الرَّقَبَةِ بِظَهْرِ يَدَيْهِ لَا الْحُلْقُومَ؛ لِأَنَّهُ بِدْعَةٌ.

إعلاء السنن (1/66)

      وَقَدْ وَرَدَتْ فِي مَسْحِ الرَّقَبَةِ أَحَادِيثُ وَآثَارٌ يَتَقَوَّى بَعْضُهَا بِبَعْضٍ

. الفتاوى الهندية (1/9)

     وَمَسْحُ الرَّقَبَةِ سُنَّةٌ عِنْدَنَا.

الدر المختار مع رد المحتار (1/123)

     وَمِنْ مُسْتَحَبَّاتِ الْوُضُوءِ مَسْحُ الرَّقَبَةِ.

 

 

والله تعالى أعلم بالصواب


🖊উত্তর প্রদানে :

মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল