প্রশ্ন:
পেশাব করার পর কেউ কেউ কুলুখ (ইস্তিঞ্জা) নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে থাকেন, যাতে অবশিষ্ট পেশাবের ফোঁটা বের হয়ে যায়। কিন্তু পায়খানা করার সময়ও তো সাধারণত কিছু পেশাব বের হয়। সেক্ষেত্রে পায়খানার পর কুলুখ ব্যবহারের নিয়ম কী?
.
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, পেশাবের ফোঁটা থেকে পবিত্রতা অর্জন করা ফরয এবং এ ব্যাপারে অবহেলা করা মারাত্মক গুনাহ। তবে পেশাবের পর কুলুখ নিয়ে হাঁটাহাঁটি করা সবার জন্য আবশ্যক নয়। যাদের পেশাব শেষ হওয়ার পরও ফোঁটা ফোঁটা পেশাব ঝরে বা ঝরার আশঙ্কা থাকে, তাদের জন্য পেশাব সম্পূর্ণ বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করা, প্রয়োজনে সামান্য হাঁটাহাঁটি করা বা অন্য উপায়ে ইস্তিবরা (الاستبراء) করা জরুরি।
পায়খানা করার সময় সাধারণত দীর্ঘক্ষণ বসে থাকার কারণে অধিকাংশ মানুষের অবশিষ্ট পেশাব বের হয়ে যায়। তাই অধিকাংশ ক্ষেত্রে পায়খানার পর আলাদা করে হাঁটাহাঁটির প্রয়োজন হয় না। তবে যদি কারো অভ্যাস এমন হয় যে পায়খানার পরও পেশাবের ফোঁটা বের হয়, তাহলে তার জন্যও পেশাবের মতোই ইস্তিবরা করা আবশ্যক। এরপর ইস্তিঞ্জা করে পবিত্রতা অর্জন করবে।
মূলনীতি হলো—প্রত্যেক ব্যক্তি নিজের অবস্থা অনুযায়ী এমন ব্যবস্থা গ্রহণ করবে, যাতে পেশাবের ফোঁটা থেকে নিরাপদ থাকা যায়। কারণ পেশাবের নাপাকি থেকে বাঁচার ব্যাপারে শরীয়তে কঠোর নির্দেশনা এসেছে।
الأدلة الشرعية
صحيح البخاري، كتاب الوضوء، باب من الكبائر أن لا يستتر من بوله، رقم الحديث: ٢١٨، ج ١، ص ٥٤.
عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما، قَالَ: مَرَّ النَّبِيُّ ﷺ بِقَبْرَيْنِ، فَقَالَ: «إِنَّهُمَا لَيُعَذَّبَانِ ... أَمَّا أَحَدُهُمَا فَكَانَ لَا يَسْتَنْزِهُ مِنَ الْبَوْلِ
سنن ابن ماجه، كتاب الطهارة، باب في نتر الذكر بعد البول، رقم الحديث: ٣٢٦، ج ١، ص ١١٧.
وعَنْ عِيسَى بْنِ يَزْدَادَ الْيَمَانِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: «إِذَا بَالَ أَحَدُكُمْ فَلْيَنْتُرْ ذَكَرَهُ ثَلَاثَ مَرَّاتٍ
مسند البزار (البحر الزخار)، رقم الحديث: ٥٠٨٥، ج ١١، ص ٣٧٣.
وعَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما، قَالَ: نَزَلَتْ هَذِهِ الْآيَةُ فِي أَهْلِ قُبَاءَ: ﴿فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا﴾ ... فَقَالُوا: إِنَّا نُتْبِعُ الْحِجَارَةَ الْمَاءَ.
رد المحتار على الدر المختار، ج ١، ص ٣٤٤.
وقال العلامة ابن عابدين رحمه الله:الِاسْتِبْرَاءُ يَخْتَلِفُ بِاخْتِلَافِ أَحْوَالِ النَّاسِ
الدر المختار مع رد المحتار، ج ١، ص ٣٤٤.
وقال في الدر المختار:وَيَجِبُ الِاسْتِبْرَاءُ لِمَنْ ابْتُلِيَ بِالتَّقْطِيرِ
উত্তর প্রদানে :
মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল