ঈদের নামাযে তায়াম্মুম
=================
মাসআলা : নামাযে শরীক হওয়ার আগ মুহূর্তে কারো ওযু না থাকলে এবং ওযু করতে গেলে জামাত ছুটে যাওয়ার আশঙ্কা হলে তায়াম্মুম করে ঈদের নামায আদায় করা যাবে।
হযরত আব্দুর রহমান ইবনুল কাসিম রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন-
يَتَيَمّمُ وَيُصَلِّي إِذَا خَافَ.
(ঈদের নামায) ছুটে যাওয়ার আশঙ্কা হলে তায়াম্মুম করে নামায পড়ে নেবে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা ৫৮৬৯)
হযরত ইবরাহীম নাখায়ী রাহ. বলেন-
يَتَيَمّمُ لِلْعِيدَيْنِ وَالْجِنَازَةِ.
ঈদ ও জানাযার ক্ষেত্রে (ছুটে যাওয়ার আশঙ্কায়) তায়াম্মুম করা যাবে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা৫৮৬৮) -কিতাবুল আছল ১/৩২০; আলমুহীতুল বুরহানী ২/৫০২
তবে জুমা ও ওয়াক্তিয়া নামাযে জামাত ছুটে যাওয়ার আশঙ্কায় তায়াম্মুমের উক্ত বিধান প্রযোজ্য নয়।
الأدلة الشرعية :
مصنف ابن أبي شيبة : ٥٨٦٩
عَنْ عَبْدِ
الرَّحْمٰنِ ابْنِ الْقَاسِمِ رحمه الله قَالَ
:يَتَيَمَّمُ وَيُصَلِّي إِذَا خَافَ
مصنف ابن أبي شيبة : ٥٨٦٨
عَنْ
إِبْرَاهِيمَ النَّخَعِيِّ رحمه الله قَالَ
:يَتَيَمَّمُ لِلْعِيدَيْنِ وَالْجِنَازَةِ
المحيط البرهاني ٢/٥٠٢
إِذَا خَافَ
فَوْتَ الْعِيدِ أَوِ الْجَنَازَةِ تَيَمَّمَ وَصَلَّى
كتاب الأصل ١/٣٢٠
وَهَذَا لَا
يَكُونُ فِي الْجُمُعَةِ وَالْمَكْتُوبَاتِ
মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা মুফতি,ফাতাওয়া ও মাসায়েলউত্তর প্রদানে :