জনাব, আসসালামু আলাইকুম আমার প্রথমে বলে রাখি আমার যে স্বামী সে খুবই রাগী,,রাগের মাথায় যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে দ্বিধাবোধ করে না,হয় নিজেকে আঘাত করবে না হয় যার উপর রাগ তাকে আঘাত করবে,,সে অতিরিক্ত কাজের প্রেসার থাকায় মানসিক সমস্যা আছে মানে অল্প কিছুতেই রেগে যায়,,যার কারণে আমার বিয়ের প্রথমে আমি বিষয়গুলো বুঝতে পারিনি,,যার কারণে তার অনেক মার খেলাম,বিয়ের পর আমরা জড়িত ছিলাম শ্বশুর বাড়ির সবাই একসাথে থাকি,,আর আমার স্বামী ফার্মেসির দোকান যেটা সে নিজে পুরোটা সামলায় আমার বাসুর শুধু টুকটাক হেল্প করতো কিন্তু পুরোটা তার মাথার উপর দিয়ে যেতো তাছাড়া সংসার বড় খরচ পাতির হিসাব সব তার হাতেই,,মোট কথা সে একটা প্রেসারে থাকতো,,আমার যখন বিয়ে হয় তখন আমি বিষয়গুলো বুঝিনি,,সে আমাকে সময় না দিলে আমি  তার সাথে একটু অভিমান করলে সে উল্টো বুঝতো,,তাছাড়া কোনো ব্যাপার নিয়ে তার সাথে কথা বলার মাঝে এক পর্যায়ে তর্কবির্তক হয়ে যায় আর সে আমাকে মারতে আসে আমি এক সাইড হয়ে যাই আমাকে মারতে না পেরে সে আমাকে বলে তোকে এক তালাক,দুই তালাক এভাবে অনবরত সে কয়েকবার বলছিল আর থামছেই না মনে হয় যে সে বলতে বলতে পাগল হয়ে যাবে এরকম করছিল,,আর তাকে তখন এতোই অ স্বাভাবিক লাগছিলো মনে হয় যে একটা অসুস্থ পাগল বকতেছে এরকম করছিলো,সে বিয়ের আগেও এমন ছিলো কিছুর সাথে না পারলে নিজেকে আঘাত করতো,,একবার নিজের মাথা ফাটিয়ে হসপিটাল যেতে হলো,,রাগ হলে এমন হয়ে যায় সে,,এরপর আবার বছর খানেক পর সামান্য বিষয়ে কথা কাটাকাটির মাঝে সে আমাকে বলে তোরে এক তালাক,দুই তালাক এভাবে কয়েকবার পাগলের মতো বলছিলো মোট কথা সে যে কারণে রাগ হইছে তখন তার দোষ থাকুক আর না থাকুক আর কোনো কথা বলাই যাবেনা যতক্ষণ না সে ¯^াভাবিক অবস্থায় না আসে কিন্তু তার এমন আচরণে আমি এতোই কষ্ট পাইছি যে আমি পরের দিন আমার ভাইকে আসতে বলছি আমাকে নিয়ে যেতে পরে আমার ভাই আসছিলো আমাকে নিয়ে যাওয়ার জন্য এবার আমি চলে যাচ্ছি কেনো এবার সে আরও রাগ হই আমাকে আবার বলে এক তালাক,দুই তালাক আমি যদি আমার ভাইয়ের সাথে চলে যাই তাহলে তালাক এভাবে সে বলতে বলতে একটা শোকেইসের গ্লাস হাত দিয়ে ভেংগে ফেলছে,তার এসব দেখে আমি আর যায় নাই পরে আমার ভাই সব শুনে মিটমাট

করে দিছিলো,,কারণ একে তো তার রাগ ইগো বেশি তার মধ্যে ভুল বুঝাবুঝিতে সে এমন করছে সে ভাবে আমি তাকে মানি না অহংকারী তর্ক করি এসব ভাবে,,

আর আমি মনে করি সে বউ হিসেবে আমাকে সম্মান করে না পায়ের জুতা মনে করে,,দুইজনেই ভুল বুঝাবুঝিতে ছিলাম,এসব কিছু তার ফ্যামেলি ক্রাইসিসের কারণে হলো,,এসব ঝড় ঝামেলার মধ্যে আমার দুটো ছেলে হলো,,জড়িত সংসার ছিলো তাই বেশি প্রেসার ছিলো সবাই ও আমার ব্যাপারে তাকে উল্টো পাল্টা বুঝাতো আর সে আমাকে ভাবতো সবাই ভালো আমি খারাপ আর এতে আমিও তাকে উল্টো বুঝতাম,,এতে তার সাথে বনিবনা হতো না,,আর এগুলো বিয়ের এক মাস থেকেই হলো তাই কেউ কাউকে বুঝিনি আর ভালো বুঝ দেওয়ার তার পরিবারের কেউ ছিলোনা,,সবাই ভেজাল হলে খুশি হতো,,আর সে তার পরিবার কে বেশি ভালোবাসতো আর বিশ্বাস করতো,,পুরো পরিবার ভক্ত,,সেটাতে আমার সমস্যা ছিলোনা তারাই নাটের গুরু ছিলো তাই তার সাথে আমার দূরত্ব থাকতো বেশি,,আর এগুলো আমি নিজ থেকেই আস্তে আস্তে বুঝে তারপর মানিয়ে নিতে থাকলামএখন আমরা আলাদা,,এখন আমি তাকে বুঝি আর ঠান্ডা থাকি আমার দোষ থাকুক আর না থাকুক তাই এখন আলহামদুলিল্লাহ  ভালো আছি,,কিন্তু সে যে এমন তালাক বললো এখন আমরা কি হালাল ভাবে আছি সেটা যদি ফতোয়া সহকারে বলতেন,,আমার দুই ছেলে যাওয়ার জায়গা নেই,,আর প্রথম যখন তালাক বললো তখন আমার বড় ছেলে হলো এরপর আবার তালাক যখন বললো তখন আমার ছেলে ছোটটা হলো

মোট কথা ছেলে বড়টা হওয়ার পর বললো তালাক আর ছোট টা হওয়ার পর   আবার ঝগড়ার সময় বললো আর এটা পর পর দুই দিন বললো তালাক বিস্তারিত জানতে চাই

 

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

 

       ইসলামি শরীয়ত মোতাবেক রাগের মাথায় তালাক দিলেও তালাক কার্যকর হয়ে যায় যতক্ষণ পর্যন্ত তার হুশ জ্ঞান থাকে।তালাক মানুষ সাধারণত রাগের মাথায়ই দিয়ে থাকে।

     সুতরাং আপনার বর্ননা অনুযায়ী রাগের মাথায় প্রথম বার তিনের অধিক তালাক দেওয়ার কারণে আপনার উপর তিন তালাক পতিত হয়ে ঘর সংসার করা হারাম হয়ে গেছে| তাই পরবর্তীতে আরো যতবার আপনাকে তালাক প্রদান করেছে সেই তালাক গুলো হয়নি।কারণ তখন আপনি তার স্ত্রী হিসাবে ছিলেন না যেহেতু প্রথম বারেই আপনার উপর ৩ তালাক হয়ে গেছে। সুতারং এখন আপনারা চাইলেও স্বাভাবিক ভাবে ঘর সংসার করতে পারবেন না।অতএব এখনই আপনারা সম্পুর্ণ ভাবে আলাদা হয়ে ইদ্দত পালন শুরু করবেন।

তবে আপনারা পুনরায় সংসার করতে চাইলে করণীয় হলো, ইদ্দত পালনের পর  স্বাভাবিকভাবে অন্যত্র বিবাহে আবদ্ধ হওয়ার পর সংসার করা অবস্থায় স্বামী মারা গেলে বা তালাক দিলে ইদ্দত পালন পরবর্তী চাইলে আপনি তার সাথে পুনরায়  বিবাহে আবদ্ধ হওয়ার সুযোগ রয়েছে অন্যথায় নয়।

 

الادلة الشرعية

سورة البقرة (٢٣٠)

    فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره

السنن الكبرى للبيهقي (١٤٤٩٢)

    قال حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل له  حتى تنكح زوجا غيره

المصنف لابن ابى شيبة(١٨٠٨٧)

    عن واقع بن سحبان قال سئل عمران بن حصين رضي الله عنه عن رجل طلق امراته  ثلاثا في مجلس  قال اثم بربه  و حرمت عليه امراته

الهداية (٢/١٣٢)

    وان كان الطلاق ثلاثا في الحرة او ثنتين في الامة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها او يموت عنها

رد المحتار ٤/٤٣٩

    وللحافظ ابن القيم الحنبلي رسالة فى طلاق الغضبان قال فيهاانه على ثلاثة اقسام : احدها : ان يحصل له مبادئ الغضب بحيث لا يتغير عقله ويعلم  ما يقول  وهذا لا اشكال فيه

الثاني :  يبلغ النهايةفلا يعلم ما يقول ولا يريده  هذا لا ريب  انه لا ينفذ شيء من اقواله

سنن أبي داود}٢١٩٣{

   لَا طَلَاقَ فِي إِغْلَاقٍ

سنن ابن ماجه: }٢٠٤٦ {

   لَا طَلَاقَ وَلَا عِتَاقَ فِي إِغْلَاقٍ

سنن أبي داود: }٢١٩٤ /سنن الترمذي: ١١٨٤{

    ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ، وَهَزْلُهُنَّ جِدٌّ: النِّكَاحُ، وَالطَّلَاقُ، وَالرَّجْعَةُ

و الله اعلم بالصواب

 

উত্তর প্রদানে

মুফতি লোকমান হোসাইন

মুফতি মাহাদুল ফিকহিল ইসলামী উত্তরা ঢাকা

 মুফতি ফাতাওয়া ও মাসায়েল