প্রশ্ন :আমার নানা গরু লালন-পালন করেন। প্রতি বছর কুরবানীর সময় পালিত গরুগুলোর মধ্য থেকেই একটিকে কুরবানী করেন। এ বছর যে গরুটি কুরবানী করতে চাচ্ছেন সেটির অনেকগুলো দাঁত নেই। কিছু দাঁত আছে; তবে সেগুলোও ভাঙা। তবে গরুটি এখনও কষ্ট করে হলেও খাদ্য চিবিয়ে খেতে পারে। জানতে চাচ্ছি, এ গরুটি দিয়ে কুরবানী সহীহ হবে কি?

 

.الجواب باسم ملهم الصِّدق و الصّواب

গরুটির যেহেতু এ পরিমাণ দাঁত আছে, যা দ্বারা সে খাদ্য চিবিয়ে খেতে পারে তাই ঐ গরু দিয়ে কুরবানী করা সহীহ হবে। কেননা এক্ষেত্রে খাদ্য চিবিয়ে খেতে পারাই মূল বিষয়; দাঁত বেশি বা কম থাকা মুখ্য নয়।

-মাবসূত, সারাখসী ১২/১৭; বাদায়েউস সনায়ে ৪/২১৫; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৯৮

.

*****

 উত্তর প্রদানে : ফতোয়া বিভাগ, মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা