বিবাহে কুফু সংক্রান্ত আলোচনা


আরো পড়ুন   হায়েজ অবস্থায় এক বৈঠকে তিন তালাকের বিধান



কুফু এর শাব্দিক অর্থ সমমানের হওয়া, সমান হওয়া।

পরিভাষায় কুফু বলা হয় বিবাহের ক্ষেত্রে পুরুষ নির্ধারিত কিছু গুনাবলীতে নারীর সমান হওয়া অথবা নারী পুরুষের নিচে হওয়া।

(জাদিদ ফেকহি মাসাঈল ২/৪২/জমজম

 

 

কুফুর জন্য বিবেচ্য বিষয়  নিম্নরূপ

(১)

দ্বীনদারি, আখলাকের ক্ষেত্রে সর্বনিম্নে পাত্র পাত্রীর সমান হওয়া। দ্বীন মেনে চলার ক্ষেত্রে পাত্র পাত্রীর  তুলনায় এগিয়ে হলে ভালো কথা তবে কুফুর ক্ষেত্রে সমান হওয়াই যথেষ্ট। সুতরাং কোন ফাসিক, ফাজির পাত্র নেকবান  পাত্রীর কুফু হতে পারে না

সুতরাং কোন প্রাপ্তবয়স্ক মেয়ে যদি এমন কোন ছেলের সাথে অভিভাবকের অনুমতি  ব্যতীত বিবাহে আবদ্ধ হয় যেই ছেলে দ্বীনদারির ক্ষেত্রে তার সমমানের বা তার চেয়ে উপরে তাহলে উক্ত বিবাহ শুদ্ধ  হয়ে যাবে। আর যদি তারচেয়ে কম দ্বীনদার ছেলের সাথে যদি সে বিবাহ আবদ্ধ হয় অভিভাবকের  অনুমতি ব্যতীত তাহলে গ্রহণযোগ্য মত অনুযায়ী উক্ত বিবাহ শুদ্ধ হওয়ার পাশাপাশি কার্যকর ও হয়ে যাবে এবং তারা দুজন বৈধ স্বামী স্ত্রী হিসেবে গণ্য হবে অতঃপর অভিভাবক জানার পর যদি মেনে নেয় তাহলে এমন বিবাহ স্থায়ী হয়ে যাবে আর যদি অভিভাবক মেনে নিতে অস্বীকৃতি জানায় তাহলে কাজী অথবা কোন বিজ্ঞ মুফতির মতামতের  মাধ্যমে  উক্ত বিবাহ ভঙ্গ করার সুযোগ রয়েছে।

 

الدر المختار ١٥٠/٤ - ١٥٥ کراچی، ٢٠٩/٤-٢١٥ زکریا)

وتعتبر الكفاءة للزوم النكاح الخ، نسبا الخ، وحرية وإسلاما الخ، وديانة الخ، ومالا الخ، وحرفة الخ.

ما تعتبر فيه الكفاءة أشياء منها : النسب ...... والحرية ...... والمال

والدين ........

(بدائع الصنائع / كتاب النكاح ٦٢٧/٣-٦٢٨)

ثم الكفاءة تعتبر في النسب ...... والحرية ..... والدين ...... والمال . والصنائع . . الهداية، كتاب النكاح / باب في الأولياء والأكفاء ٤١/٢-٤٢)

وفي البدائع ايضا لا

حتى لو ان امراة من بنات الصالحين اذا زوجت نفسها من فاسق فللالياء حق الاعتراض لان التفاخر بالدين احق من التفاخر بالنسب

তবে তার বিপরীত সুরতের ক্ষেত্রে অলির অভিযোগ করার সুযোগ থাকবে না তথা দ্বীনদার ছেলে যদি তার চেয়ে কম দ্বীনদার মেয়েকে বিবাহ করে ফেলে তাহলে কারো কোন অভিযোগ করার সুযোগ থাকবে না কেননা কুফুর ক্ষেত্রে মানদণ্ড বা বিবেচ্য হলো পাত্রীর অবস্থা পাত্রের নয়।

(২)

সম্পদের ক্ষেত্রে কুফু

গ্রহণযোগ্য মতানুযায়ী পাত্র যদি পাত্রীর খরচ বহনের সমর্থ্যবান হয় তাহলে ফুফুর জন্য যথেষ্ট।

একজন মহিলার খাবার পরিধান করা থেকে শুরু করে প্রয়োজনীয় খরচ বহন করার যোগ্যতা যদি একজন ছেলের মধ্যে থাকে তাহলে উক্ত ছেলে এমন মেয়েকে বিবাহ করতে কুফুর কোন বাধা থাকে না।

সম্পদের ক্ষেত্রে ছেলে মেয়ের পরিবারের সমকক্ষ হওয়াতে কোন অসুবিধা নেই তবে বিবাহের জন্য পূর্বে বর্ণিত সক্ষমতাই যথেষ্ট।

(الدر المختار مع الشامي، كتاب النكاح / باب الكفاءة ٢١٤/٤-٢١٥ زكريا، ١٥٤/٤-١٥٥ بيروت)

ومالاً بأن يقدر على المعجل ونفقة شهر لو غير محترف، وإلا فإن كان يكتسب كل يوم كفايتها. (الدر المختار) فلا تشترط القدرة على الكل ولا أن يساويها في الغني في ظاهر الرواية.

 

فتح القدير ۲۹۰/۳ المكتبة الأشرفية ديوبند، البحر الرائق ۱۳۳/۳ كوئته، النهر الفائق ۲۳۳/۲ زکریا

وفي المجتبى الصحيح أنه إذا كان قادرا على النفقة عن طريق الكسب كان كفوء ا.

بدائع الصنائع / كتاب النكاح ٦٢٧/٣-٦٢٨)

ثم الكفاءة تعتبر في النسب ...... والحرية ..... والدين ...... والمال . والصنائع . . الهداية، كتاب النكاح / باب في الأولياء والأكفاء ٤١/٢-٤٢)

(৩)

পেশার ক্ষেত্রে কুফু

সাধারণত মানুষ তার সুবিধা অনুযায়ী পেশা গ্রহণ করে থাকে স্থান কাল ইত্যাদির  পরিবর্তনে  কারণে পেশা গ্রহণেও পরিবর্তন আসে তাই মৌলিকভাবে বিবাহের ক্ষেত্রে পেশাকে কুফু হিসেবে গ্রহণ করা হয়নি

তবে পাত্রের পেশা যদি এত নিম্নমানের হয় যার সাথে সাধারণত মানুষ বিবাহ দিতে রাজি হয় না অথবা সামাজিকভাবে উক্ত পেষাকে মানুষ দোষ হিসেবে মনে করে তাহলে ঐ সমাজে কুফুর ক্ষেত্রে  পেশাকে ও অন্তর্ভুক্ত করা হবে অতএব ছেলে যদি পেশার দিক থেকে পাত্রীর তুলনায়  নিম্নমানের হয় তাহলে কুফু   না থাকাটাই প্রাধান্য পাবে। এবং সে অনুযায়ী হুকুম আরোপিত হবে।

মূলত পেশা কুফুর  অন্তর্ভুক্ত হওয়া বা না হওয়া সামাজিক প্রচলন এর উপর নির্ভরশীল সুতরাং যেই সমাজে পেশার উচ্চমান ও নিম্নমানকে বিবাহের ক্ষেত্রে  মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয় সেই সমাজে পেশা কুফুর অন্তর্ভুক্ত হবে আর যেখানে পেশার বিবেচনায় মানুষের মান নির্ণয় করা হয় না সেখানে বিবাহের ক্ষেত্রে পেশা কুফুর অন্তর্ভুক্ত হবে না।

সুতরাং কোন মেয়ে যদি তার চেয়ে নিম্ন পেশার ছেলের সাথে অভিভাবকের অনুমতি নিয়ে  বিবাহে আবদ্ধ হয় তাহলে  গ্রহণযোগ্য মত অনুযায়ী উক্ত বিবাহ শুদ্ধ হলেও অভিভাবক মেনে না নিলে এমন বিয়ে ভঙ্গ করার তার অধিকার রয়েছে।

بدائع الصنائع / كتاب النكاح ٦٢٧/٣-٦٢٨)الهداية، كتاب النكاح / باب في الأولياء والأكفاء ٤١/٢-٤٢)

ثم الكفاءة تعتبر في النسب ...... والحرية ..... والدين ...... والمال . والصنائع . .

 

(شامي١٥٥/٤ بيروت، ٢١٥/٤ زكريا، فتح القدير ۲۹۱/۳ المكتبة الأشرفية ديوبند)

وفي الفتح: إن الموجب هو استنقاص أهل العرف فيدور معه.

كتاب المسائل ٤/٦٢ زكريا

پیشہ ور برادریوں میں کفاءت

در اصل شریعت میں پیشہ کے اعتبار سے چھوٹے بڑے ہونے کا کوئی تصور نہیں ہے؟ لیکن کفاءت چوں کہ ایک امر انتظامی ہے، اور ایک پیشہ سے وابستہ لڑکی کا دوسرے پیشہ وروں میں جا کر سکون سے رہنا مشکل ہوتا ہے، اس لئے عرف پر مدار رکھتے ہوئے پیشہ اور صنعت و حرفت کی بنیاد پر بنی ہوئی برادریوں میں بھی کفو کا خیال رکھا گیا ہے، پس جن برادریوں میں رشتے ناطے معیوب نہیں ہیں، وہ آپس میں ایک دوسرے کے کفو ہیں اور جہاں رشتے عرفاً معیوب سمجھے جاتے ہوں وہ آپس میں کفو نہیں ہیں۔

(৪)

বংশের ক্ষেত্রে কুফু 

বংশের ক্ষেত্রে অনারব তথা আজমি আরবির কুফু হয় না। এবং অনারব দেশে যে সমস্ত বংশগত  আরবি বসবাস করে সাথে সাথে তার বংশ ও সংরক্ষিত রয়েছে এমন মানুষ ও আনারবের কুফু হয় না।

এছাড়া সব আজমি বা অনারবি কুফুর ক্ষেত্রে এক ও অভিন্ন। তবে অনারব দেশে সামাজিক প্রচলন যেহেতু সাধারণভাবেই ভিন্ন ভিন্ন হয়ে থাকে আর বিবাহ যেহেতু সামাজিক আচরণের   অন্যতম একটি আচরণ এজন্য ফুকাহায়ে কেরাম নির্ধারিত কিছু বিষয়ের ক্ষেত্রে কুফুর বিধান আরোপিত করেছেন।

বিবাহের কুফুর ক্ষেত্রে বংশের মূল্যায়নের মূল কারণ হলো সামাজিক প্রচলন  

কারণ আমাদের সমাজে আগের তুলনায় অল্প হলেও বংশের মাধ্যমে মানুষের মান যাচাই করা হয় তথা সামাজিকভাবে যেই বংশ কে মর্যাদাবান মনে করা হয় সেটা হলো উচ্চমানের বংশ আর যেই বংশকে হেয় প্রতিপন্নের বৃষ্টিতে দেখা হয় তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখা হয় সেটা হল নিচুমানের বংশ এক্ষেত্রে অনেক সময় দেখা যায় সামাজিকভাবে চিহ্নিত ওই নিচু বংশের সাথে অন্যান্যরা বিবাহ আবদ্ধ হতে নিরুৎসাহিত করে  এখন যদি নিচু বংশের কোন ছেলে উচু বংশের মেয়েকে বিবাহ করে তাহলে সাধারণভাবেই এ দাম্পত্য জীবন স্থায়ী হয় না।

বিধায় নিচু বংশের ছেলে উচ্চ বংশের মেয়ের কুফু হবে না । 

 

السنن الكبرى للبيهقي ۲۲۹/۷ رقم: ١٣٧٦٩ القاهرة)

عن عبد الله بن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: العرب بعضها أكفاء لبعض، قبيلة بقبيلة، ورجل برجل الخ.

 

الدر المختار مع الشامي ١٥٠/٤ بيروت، ٢٠٩/٤ زکریا، ٨٦/٣ کراچی،

الهداية / كتاب النكاح ٣٤١/٢ المكتبة النعيمية ديوبند)

فقريش بعضهم أكفاء بعض، وبقية العرب بعضهم أكفاء بعض. (الدر المختار القرشيان من جمعهما أب هو النضر بن كنانة فمن دونه ومن لم ينتسب إلا لأب فوقه فهو عربي غير قرشي والنضر هو الجد الثاني عشر للنبي صلى الله عليه وسلم.

شامي ١٥١/٤ بيروت، ٢١٠/٤ زکریا، ٨٦/٣ کراچی)

العرب صنفان عرب عاربة وهم أولاد قحطان، ومستعربة: وهم أولاد إسماعيل.

 

تبيين الحقائق / كتاب النكاح ۵۱۹/۲ زكرياء المحيط البرهاني / كتاب النكاح ٢٧/٤ رقم: ٣٥٣٤ بيروت)

قريش بعضهم أكفاء لبعض ...... والعرب بعضهم أكفاء لبعض قبيلة بقبيلة.

সংক্ষিপ্ত পর্যালোচনা

যারা বংশের ক্ষেত্রে   কুফুর পক্ষে অবস্থান নিয়েছেন তাদের দলিল ঐ হাদিস যা আল্লামা কাসানি ও তার কিতাবে উল্লেখ করেছেন

 

السنن الكبرى للبيهقي ۲۲۹/۷ رقم: ١٣٧٦٩ القاهرة)

عن عبد الله بن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: العرب بعضها أكفاء لبعض، قبيلة بقبيلة، ورجل برجل الخ.

 

ব্যাপকভাবে হানাফী ফকিগণ এই হাদিস কে উল্লেখ করে থাকেন এবং কুফুর পক্ষে দলিল হিসেবে উপস্থাপনা করে থাকেন।

এ রেওয়াতটি  বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে কিন্তু যাচাইয়ের মানদন্ড বাস্তবতা হলো এই যে তার সকল সনদই দুর্বল।এ হাদিসের এক সনদে বাকিয়া ইবনে ওলীদ নামে একজন রাবি আছেন  অন্য সনদে আলী ইবনে উরওয়াহ নামি একজন রাবি আছেন এমনইভাবে  অন্য সনদে সুলাইমান ইবনে আবিল জাওন নামি একজন রাবি রয়েছেন  হাদিসের ইমামদের মতে প্রত্যেক  বর্ণনাকারী দুর্বল 

   এমনইভাবে এ হাদিসের আরেক সনদে ইমরান বিন আবিল ফজল নামক একজন বর্ণনাকারী রয়েছেন যার ব্যাপারে হাদিসের ইমামগণের মতামত হল যে তিনি বানোয়াট হাদিস বর্ণনা করেন। সুতরাং এ ধরনের একটি দুর্বল রেওয়াতের ভিত্তিতে কোন বিধানকে আবশ্যক হিসেবে প্রমাণিত করা অনেক কঠিনই বটে।

দ্বিতীয় দলিল

السنن للبيهقي ٧/١٣٤/ باب النسب في الكفاءة

المغني لابن قدامة ٦/٤٨٣ / باب النسب في الكفاءة

ان الله اصطفى كنانة من ولده اسماعيل  واصطفى من كنانة قريشا واصطفى من قريش بني هاشم واصطفاني من بني هاشم

 এই হাদিস দ্বারা ফজিলত বর্ণনা করা উদ্দেশ্য কুফু বর্ণনা করা উদ্দেশ্য নয় কেননা আমরা যদি ধরে নেই হাদিসে কুফু বর্ণনা করা হয়েছে তাহলে তার ফলাফল দাঁড়াবে এই যে কুরাইশ এর অন্যান্য গোত্রগুলো বনি হাশিম এর কুফু নয় অথচ অধিকাংশ ফকিহগন এ মতামত পেশ করে থাকেন না।

তৃতীয় দলিল

হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর উক্তি

 

سنن الدار قطني٢٠٦/٣ رقم: ٣٧٤٣)

لا مُنَعَنَّ تَزَوَّجَ ذَوَاتِ الْأَحْسَابِ إِلَّا مِنَ الْأَكْفَاءِ. وفي رواية

لا منعن فروج ذوات الاحساب الا من الاكفاء قال قلت ما الاكفاء قال في الاحساب

এ ব্যাপারে আরজ হলো এখানে حسب  শব্দ দ্বারা نسبউদ্দেশ্য নয় কেননা অন্য হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল দ্বারা তার ব্যাখ্যা করেছেন।

যেমন এক বর্ণনায় এসেছে

ان احساب الناس بينهم في هذا الدنيا هذا المال

المغني ٧/٢٩

نيل الاوتطار ٦/١٢٩

ان احساب الناس بينهم في هذا الدنيا هذا المال

ابن ماجه ٢٠١٠٢

 

চতুর্থ দলিল :

কেউ কেউ দলিল হিসেবে বদর যুদ্ধের একটি ঘটনাকে উল্লেখ করে তাকেন যার সারসংক্ষেপ হলো

বদর যুদ্ধে মুসলমানরা যখন কাফিদের মুখোমুখি হলেন তখন আনসারদের মধ্য থেকে জনৈক সাহাবী অগ্রসর হলে মক্কার কাফেররা তার মোকাবেলা করতে  এই বলে অস্বীকৃতি জানায় যে আমরা এই লোকের মোকাবেলা করবো না অন্য কোন পুরুষকে পাঠাও তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা ও আলী সহ অন্যান্যদেরকে অগ্রসর হতে নির্দেশ দিলেন।

সুতরাং যুদ্ধের ময়দানে যদি কুফু গ্রহণযোগ্য হয় তাহলে বিবাহের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই কুফু গ্রহণযোগ্য হবে।

বাস্তবতা হলো এ ঘটনা দ্বারা কুফু প্রমাণ করা অতি দুর্বল এবং স্পষ্ট। আর যদি আমরা মেনে নেই যে এ ঘটনা দ্বারা কুফু প্রমাণিত হয় তাহলে হযরত ওসামা ইবনে জায়েদকে সিপাহসালার  বানানো হয়েছিল অথচ উক্ত দলে বড় ও মর্যাদাসম্পন্ন এবং সম্ভ্রান্ত সাহাবীগণ ছিলেন এত উঁচু মর্যাদাবান সাহাবী থাকা সত্ত্বেও ওসামা বিন যায়েদ মতো একজন দাসকে  সেনাপ্রধান বানিয়ে যুদ্ধের ময়দানে প্রেরণ করার   দ্বারা একথা কি প্রমাণিত হয় না যে যুদ্ধের ক্ষেত্রে যেহেতু কুফু গ্রহণযোগ্য নয় সুতরাং  বিবাহের ক্ষেত্রে ও গ্রহণযোগ্য হবে না।

মূলত যিনি অগ্রগামী হয়েছিলেন তিনি দুর্বল ছিলেন যাকে দেখে মক্কার অহংকারী কাফেররা তার ব্যাপারে এমন মন্তব্য করেছিল যার ফলশ্রুতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান বীর সাহাবীগণকে কাফেরদের মোকাবিলা করার জন্য অগ্রগামী হতে নির্দেশ দিয়েছিলেন এটাই বাস্তবতা।

সুতরাং এসকল আলোচনা পর্যালোচনা দ্বারা এ বিষয়টি পরিষ্কার হয় যে কুফুর বিষয়টি বিশেষত বংশের ক্ষেত্রে কুফুর গ্রহণ যোগ্যতা অতি মজবুত দলিলের উপর নির্ভরশীল নয়।

كتاب المبسوط ٥/٢٣

جديد فقيه مسائل  ٣/٥٩/زمزم

 

কুফুবিহীন বিবাহের উপমা রাসুলের আদর্শ থেকে

( এক)

হযরত জায়েদ বিন হারেসা যিনি রাসূল সাল্লাল্লাহু

আলাইহি ওয়াসাল্লাম এর গোলাম ছিলেন তার সাথে নবী আলাইহিস সালাম আপন ফুফাতো বোনকে বিবাহ দিয়েছিলেন অথচ এ বিবাহের উপর হযরত জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা অসন্তুষ্ট ছিলেন যা তিনি এভাবে প্রকাশ করেছিলেন تزوج ابنة عمتك مولاك

শেষ পর্যন্ত এই বিবাহ টিকে নাই।

السنن للبيهقي ٧/١٣٦

 ( দুই)

হযরত যায়েদের ছেলে ওসামার  সাথে  ফাতিমা বিনতে কায়েসকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিবাহের নির্দেশ দিয়েছিলেন হযরত ফাতেমা রসুলের নির্দেশ রক্ষার্থে উক্ত বিবাহে রাজি হয়েছিলেন।

বর্ণিত হয়েছে

وامر النبي صلى الله عليه وسلم فاطمة بنت قيس ان تنكح اسامة بن زيد مولاه فنكحها بامره

متفق عليه / سبل السلام / ٣/١٠٠٨

 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ সমস্ত কর্মকাণ্ড দ্বারা এটাই প্রমাণিত হয় যে বিবাহের ক্ষেত্রে  বংশের ডিকুফু  গ্রহণযোগ্য নয়।

(দুই)

সাহাবাদের আমল থেকে

হযরত বেলাল রাদিয়াল্লাহু তা'আলা আনহু এক আনসারী মহিলাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন মেয়ে পক্ষ উক্ত প্রস্তাবকে ফিরিয়ে দেয়  অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে পক্ষকে নির্দেশ দিলেন বেলালের সাথে তাদের মেয়েকে বিবাহ দিতে।

فقال له رسول الله صلى الله عليه وسلم قل لهمدان (رسول الله صلى الله عليه وسلم) يامركم ان تزوجوني

 الجامع لاحكام القران ١٦/٣٤٧

 

كتاب المبسوط المعروف بمبسوط السرخسي ٥/٢١/دار الفكر

وخطب أبو طيبة امرأة من بني بياضة، فأبوا أن يزوجوه فقال : زوجوا أبا طيبة الا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبيرগ্ধ. فقالوا: نعم وكرامة، وخطب بلال، رضي الله عنه إلى قوم من العرب، فقال له رسول الله ﷺ: قل لهم إن رسول الله ﷺ يأمركم أن تزوجوني وأن سلمان خطب بنت عمر رضي الله عنه، فهم أن يزوجها منه، ثم لم يتفق ذلك.

(তিন)

হযরত আবু তাইবা যিনি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিঙ্গা লাগিয়েছিলেন তিনি আরবের সম্ভ্রান্ত গোত্র বনি বায়াযা এর মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়ার পর তারা উক্ত প্রস্তাব কে ফিরিয়ে দেয় অতঃপর রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিবাহ দেওয়ার জন্য নির্দেশ দেন

انكحوا اباطيبة ان لا تفعلوا تكن فتنة في الارض وفساد كبير 

بدائع الصنايع ٢/٣١٧

كتاب المبسوط المعروف بمبسوط السرخسي ٥/٢١/دار الفكر

وخطب أبو طيبة امرأة من بني بياضة، فأبوا أن يزوجوه فقال : زوجوا أبا طيبة الا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبيرগ্ধ. فقالوا: نعم وكرامة، وخطب بلال، رضي الله عنه إلى قوم من العرب، فقال له رسول الله ﷺ: قل لهم إن رسول الله ﷺ يأمركم أن تزوجوني وأن سلمان خطب بنت عمر رضي الله عنه، فهم أن يزوجها منه، ثم لم يتفق ذلك.

  এমনিভাবে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তা'আলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সন্তুষ্টি প্রকাশ করেছিলেন

كتاب المبسوط المعروف بمبسوط السرخسي ٥/٢١/دار الفكر

وخطب أبو طيبة امرأة من بني بياضة، فأبوا أن يزوجوه فقال : زوجوا أبا طيبة الا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبيرগ্ধ. فقالوا: نعم وكرامة، وخطب بلال، رضي الله عنه إلى قوم من العرب، فقال له رسول الله ﷺ: قل لهم إن رسول الله ﷺ يأمركم أن تزوجوني وأن سلمان خطب بنت عمر رضي الله عنه، فهم أن يزوجها منه، ثم لم يتفق ذلك.

এ সমস্ত ঘটনা দ্বারা এটাই প্রতিয়মান হয় যে বিবাহের ক্ষেত্রে নসবের কুফু এমন কোনো আবশ্যক বিষয় নয় যা না হলে বিবাহ শুদ্ধই হয় না।

সারাংশ : কুফুর ব্যাপারে পক্ষে-বিপক্ষের দলিলগুলো নিয়ে আমরা পর্যালোচনা  করলাম এবং সর্বশেষ এটাই বলতে হয় যে কুফুর ব্যাপারে বিশেষত বংশের কুফুর ক্ষেত্রে  ফুকাহাগন যে সারগর্ভ  আলোচনা করেছেন তার মূল ভিত্তি হলো তাদের সামাজিক প্রচলন।

সুতরাং বর্তমান সময়ে ও কুফুর বিষয়টি সামাজিক প্রচলন অনুযায়ী আরূপিত হবে।

 

কুফু কখন ধর্তব্য  হবে?

বিবাহের আকদের সময় কুফু গ্রহণযোগ্য হবে তথা বিয়ের সময় ছেলে উল্লেখিত বিষয়গুলোতে মেয়ের সমপর্যায়ে  হবে। বিধায় বিবাহ পরবর্তীতে যদি কোন কারনে কুফু পরিবর্তন হয়ে গেলে এ কারণে অবিভাবক উক্ত বিবাহ ভঙ্গ করা অধিকার পাবে না।

الدر المختار  مع الشامي / كتاب النكاح ۹۱/۳-۹۲ دار الفكر

والكفاءة اعتبارها عند ابتداء العقد فلا يضر زوالها بعده، فلو كان وقته كفوء ا، ثم فجر لم يفسخ

 

(طحطاوي على الدر ٤١/٢ المكتبة الأشرفية ديوبند)

قوله: في ابتداء النكاح؛ فإذا كان كفوا وقت النكاح، ثم زالت الكفاءة بأن صار بعده فاسقا مثلاً لا يفسخ، كذا في القهستاني.

কুফুর ক্ষেত্রে কার দিক বিবেচনা করা হবে?

কুফুর ক্ষেত্রে পাত্রীর দিক বিবেচনা করা হবে অর্থাৎ কুকুর ক্ষেত্র মেয়ে মানদণ্ড। বর্ণিত বিষয়গুলোর ক্ষেত্রে পাত্র যদি পাত্রীর সমপর্যায়ে হয় তাহলে এমন ছেলে উক্ত মেয়ের কুফু হিসেবে  বিবেচিত হবে।

আর যদি মেয়ের অবস্থা তুলনায় ছেলের অবস্থা নিম্নমানের হয় তাহলে এমন ছেলে উক্ত মেয়ের কুফু হিসেবে গণ্য হবে না।

الدر المختار مع الشامي ٢٠٦/٤-٢٠٧ زکریا، ٨٤/٣ کراچی)

الكفاءة معتبرة الخ، من جانبه أي الرجل؛ لأن الشريفة تأبى أن تكون فراشا

للدني، ولذا لا تعتبر من جانبها .

 

البحر الرائق، كتاب النكاح / فصل في الكفاءة ٢٢٥/٣ زكريا، تبيين الحقائق ٥١٧/٢ زكريا، الهداية، كتاب النكاح / فصل في الكفاءة ٣١٩/٢ - ٣٢٠)

 كون المرأة أدنى وهي معتبرة في النكاح ...... لأن الشريفة تأبى أن تكون مستفرشة للخسيس بخلاف جانبها ؛ لأن الزوج مستفرش فلا يغيظه دناء ة الفراش

কুফু বিবেচনার  কারণ 

বিবাহ এমন একটি বন্ধন যা আখেরাত পর্যন্ত স্থায়ীত্ব লাভ করে এবং সন্তান জন্মগ্রহণ থেকে  শুরু করে পারিবারিক শৃঙ্খলা ইহকালীন  শান্তি পরকালীন মুক্তি  ইত্যাদি অনেক কল্যাণের সম্পর্ক বিবাহের সাথে জড়িত রয়েছে এ সকল কল্যাণ স্হায়ীভাবে কার্যকরের জন্য  বিয়ের স্থায়িত্ব আবশ্যক।

অন্যদিকে বিবাহ গুরুত্বপূর্ণ দ্বীনি বন্ধন হওয়ার পাশাপাশি সামাজিক প্রচলনের সাথে যা অস্বাভাবিকভাবে জড়িত বরং বিবাহ মানব সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে চলে আসছে।

এজন্য এ বন্ধন স্হায়ী হওয়ার ক্ষেত্রে সামাজিক প্রচলনের প্রভাব অনস্বীকার্য। 

তাই বিবাহের ক্ষেত্রে সামাজিক প্রচলনকে মূল্যায়ন করা হয়েছে কেননা অনেক সময় এমনও দেখা যায় যে সবকিছু ঠিক থাকা সত্ত্বেও কুফুর মিল না থাকার কারণে মনোমালিন্যতা তৈরি হয়  এক পর্যায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

সুতরাং একথাই বলা উচিত যে পেশা এবং বংশ ইত্যাদি বিবাহের কুফু হওয়ার ক্ষেত্রে সামাজিক প্রচলনই গ্রহণযোগ্য।

সুতরাং যে সমাজে  বিবাহের ক্ষেত্রে বংশের  বিষয়ে উচু বংশ এবং নিচু বংশ বিবেচনা করা হয় সেই সমাজে বংশ কুফুর অন্তর্ভুক্ত হবে আর যেখানে বিবেচনা করা হয় না বরং যে কোন বংশের লোক যে কোন বংশের লোকের সাথে আত্মীয়তার সম্পর্ক তৈরি করতে সমাজ উৎসাহিত করে সেখানে বংশ কুফু হবে না। পেশার ক্ষেত্রে একই বিশ্লেষণ গ্রহণযোগ্য।  

 

كتاب المسائل ٤/٥٦

جديد فقهي مسائل ٣/٦٥

 

মতানৈক্যের সুরত

প্রাপ্তবয়স্ক মেয়ে অভিভাবকের  অনুমতি ব্যতীত গায়রে কুফুতে তথা এমন ছেলের সাথে বিবাহে আবদ্ধ হয় যে তার কুফ নয় অতঃপর অভিভাবক জেনে যদি উক্ত বিবাহের উপর সন্তুষ্টি প্রকাশ করে তাহলে এমন বিবাহ শুদ্ধ হওয়ার পাশাপাশি কার্যকর ও হয়ে যাবে।

এমনিভাবে  অভিভাবক যদি মেয়ের সন্তুষ্টিতে এমন ছেলের সাথে বিবাহ দেয় যে ছেলে উক্ত মেয়ের কুফু নয় তাহলে ও বিবাহ শুদ্ধ হয়ে যাবে। কেননা কুফু মেয়ে এবং তার অভিভাবকের  অধিকার আর কোন ব্যক্তি যদি তার  অধিকারকে  রহিত করতে চায় তাহলে তা রহিত  হয়ে যায়।

 

وإذا زوجت المرأة نفسها من غير كفوء بغير رضا الولي، فقبض الولي مهرها وجهزها فهذا منه رضًا وتسليما . المحيط البرهاني ٣٣/٤ رقم: ٣٥٥٢ بيروت، الفتاوى التاتارخانية ١٤٢/٤ - ١٤٣ رقم: ٥٧٧١ زكريا، الفتاوى الهندية ۲۹۲/۱ زكريا، تبيين الحقائق ٥١٨/٢ ، كذا في البناية ١٠٩/٥-١١٠)

তবে মেয়ে যদি গায়রে কুফুতে বিবাহে আবদ্ধ হয় অভিভাবককে  না জানিয়ে এবং জানার পরবর্তী অভিভাবক উক্ত বিবাহে সন্তুষ্টি প্রকাশ না করে তাহলে এমন বিবাহ শুদ্ধ হবে কি না এটাই মতবিরোধের সুরত।

জাহিরুর রেওয়াতের ফায়সালা হল এমন বিবাহ শুদ্ধ হওয়ার পাশাপাশি কার্যকর হয়ে যাবে এবং দাম্পত্য জীবন বৈধ হিসেবে গণ্য হবে।

যেহেতু এ বিবাহ গায়রে কুফুতে হওয়ার পাশাপাশি  অভিভাবকের অধিকার ও বটে বিধায় অভিভাবক চাইলে  উক্ত বিবাহকে ভঙ্গ করতে পারবে।

الهداية : ٣١٣/٢ ، باب في الاولياء والاكفاء).

وينعقد نكاح الحرة العاقلة البالغة برضائها وإن لم يعقد عليها ولي بكراً كانت أو ثيباً عند أبي حنيفة وأبي يوسف في ظاهر الرواية وعند محمد ينعقد موقوفاً ... ثم في ظاهر الرواية لا فرق بين الكفو وغير الكفو لكن للولي الاعتراض في غير الكفو ... ويروى رجوع محمد إلى قولهما .

(فتح القدير : ٢٥٦/٣، دار الفكر).

ورواية رجوعه إلى ظاهر الرواية فتحصل أن الثابت الآن هو اتفاق الثلاثة على الجواز مطلقاً من الكفء وغيره.

 

(شرح العناية على هامش فتح القدير : ٢٥٨/٣ ، دار الفكر).

قوله ولكن للولي الاعتراض في غير كفء يعني إذا لم تلد من الزوج، وأما إذا ولدت فليس للأولياء حق الفسخ كي لا يضيع الولد عمن يربيه.

 

(الفتاوى الهندية : ٢٩٢/١ - وفتاوی قاضیخان : ٣٥١/١).

ثم المرأة إذا زوجت نفسها من غير كفو صح النكاح في ظاهر الرواية عن أبي حنيفة وهو قول أبي يوسف آخـراً وقول محمد آخراً أيضاً، حتى أن قبل التفريق يثبت فيه حكم الطلاق والظهار والإيلاء والتوارث وغير ذلك، ولكن للأولياء حق الاعتراض .

 

بدائع الصنائع : ٢٤٧/٢ ، سعيد - وكذا في البحر الرائق: ۱۲۸/۳، كوئته).

الحرة العاقلة البالغة إذا زوجت نفسها من رجل أو وكلت رجلاً بالتزويج فتزوجها أو زوجها فضولي فأجازت، جاز في قول أبي حنيفة وزفر وأبي يوسف الأول سواء زوجت نفسها من كفؤ أو غير كفؤ بمهر وافر أو قاصر ، غير أنها إذا زوجت نفسها من غير كفؤ فللأولياء حق الاعتراض.

 

অভিভাবক কিভাবে বিবাহ ভঙ্গ করবে

মেয়ে যদি অভিভাবককে না জানিয়ে গায়রে কুফুতে বিবাহে আবদ্ধ হয় তাহলে অভিভাবক প্রথমে তালাক দেওয়ার জন্য আহবান করবে যদি মেয়ের স্বামী তালাক দিতে অস্বীকৃতি জানায় তাহলে ইসলামী আদালতের দারস্থ হবে ইসলামী আদালত যদি না থাকে তাহলে গণতান্ত্রিক দেশের মুসলিম বিচারকের মাধ্যমে বিবাহের বিচ্ছেদ করাবে সেটাও যদি সম্ভব না হয় তাহলে স্থানীয় আদালত চেয়ারম্যান মেম্বার গ্রাম্য পঞ্চায়েত বা সর্বজন মান্যবর ও স্বীকৃত মুফতি ইত্যাদির  মাধ্যমে বিচ্ছেদ কার্যকর করবে সেক্ষেত্রে ছেলে যদি বাধ্য হয়ে তালাক দেয় তাহলে উক্ত বিচ্ছেদ তালাক হিসেবে গণ্য হবে আর যদি তালাক না দেয় তাহলে বর্ণিত ব্যক্তিবর্গের ফায়সালা  ফসখে নিকাহ হিসেবে গণ্য হবে এবং ছেলে মেয়ে একজন অপরজন থেকে  পৃথক হয়ে যাবে কারণ উক্ত ফয়সালার মাধ্যমে তাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে গেছে তখন থেকে একসাথে সংসার করা তাদের জন্য বৈধ হবে না বরং হারাম হবে।

 

کفایت المفتی٥/١٩٧/ دار الاشاعت

 جواب : اعوان کا اپنے آپ کو قریشی سمجھنا قریشی ہونے کے لئے کافی نہیں۔ بالعہ اس کا ثبوت ضروری ہے کہ اعوان قریشی ہیں۔ پھر دوسرے شخص نے جو اعوان میں سے نہیں ہے۔ اگر اعوان عورت سے بدون اجازت  اولیا کے نکاح کر لیا اور عورت بالغہ تھی تو نکاح ظاہر روایت کی بنا پر منعقد ہو گیا۔  پھر اگر یہ شخص عورت کے خاندان سے اس قدر کم درجے کا ہو کہ عام طور پر ان میں مناکحت نہ ہوتی ہو اور عار سبھی جاتی ہو تو اولیائے عورت کو اعتراض کا حق ہے۔ وہ نكاح کو بذریعہ حاكم مجاز کے یا ایسی پنچایت کے جس کے فیصلے اس بارے میں عام طور پر مقبول و نافذ ہوتے ہوں فسخ کرا  سکتے ہیں۔ وہ اگر ایسی پنچایت موجود نہ ہو تو انگریزی عدالتوں کے مسلمان حج کا فیصلہ بھی معتبر ہو گا۔ اس فیصلہ فسخ کے بعد اگر خاوند عورت کو علیحدہ نہ رکھے تو حرام کا مرتکب ہوگا۔ فیصلہ فسخ  سے پہلے وہ زنا کا مر تکب نہیں ہے۔ متاخرین کا فتوی کہ نکاح منعقد نہیں ہو تا معلل بعلت فساد زمان ہے۔ جو خود بتاتا ہے کہ وہ ایک زجر و انتظام کا فتوی ہے۔ نہ یہ کہ حلت و حرمت کی بنیاد اس پر قائم کی جا سکتی ہے۔

 

তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর অন্যতম সাগরিদ হাসান বিন জিয়াদ   থেকে বর্ণিত একটি রেওয়াতে রয়েছে যে এমন বিবাহ শুদ্ধই  হবে না ফলে এমন বিবাহে আবদ্ধ হওয়া স্বামী স্ত্রী বৈধ বলে গণ্য হবে না।  অনেক  মুতাআখখিরিন তাদের সামাজিক প্রচলনের ভিত্তিতে এর উপরে ফতোয়া দিয়েছেন।

বর্তমান সামাজিক প্রচলন ও যুগের চাহিদা :

কোন মাসআলার ক্ষেত্রে যদি জাহিরুর রেওয়াত থেকে কোন মতামত পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে জাহিরুর রেওয়াতের উপরই আমল করতে হবে।

তবে পরবর্তী যুগের উলামায়ে কেরাম যদি কোন ইল্লতের ভিত্তিতে জহিরুর রেওয়ায়াত এর বিপরীত ফতোয়া দিয়ে থাকেন তাহলে সেই ইল্লতের বিদ্যমানতার   বিবেচনায়  পরবর্তী যুগের ফকিগনের মতের উপরই আমল চলবে।

 

شرح عقود رسمي المفتي

يعلم بان الواجب اتباع ما * ترجيحه عن اهله قد علم

او كان ظاهرا الرواية * ولم يرجحوا خلاف ذاك فاعلم

اصول الشاشى ٧٩/فصل في متعلقات النصوص

 ان الحكم يدار مع العلة

 

আমাদের জানা কথা বর্তমান সময়ে মেয়েদের অনেক বিবাহ হয়ে যাচ্ছে অভিভাবকের অনুমতি ছাড়া  যেমন পালিয়ে বিবাহ করার প্রবণতা দিন দিন বেড়েই চলছে এক্ষেত্রে অনেক সময় গায়রে কুফুতে এমন বিবাহ সম্পন্ন হয়ে তাকে। কোন সময় অভিভাবক জানার পর বাধ্য হয়ে তা মেনে নেয় আবার অধিকাংশ ক্ষেত্রে অভিভাবক সেই বিবাহকে কোনভাবেই মেনে নিতে রাজি হয় না  বরং আদালত পর্যন্ত চলে যায়। অনেক মেয়ে তাদের অভিভাবকের সন্তুষ্টির বাহিরে গিয়ে গাইরে কুফুতে বিবাহে আবদ্ধ হয়ে সংসার করতে থাকে এমনকি অভিভাবক এর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে স্বামীর সংসার চালিয়ে যায়।

এ নাজুক পরিস্থিতিতে  যদি বলা হয় এমন বিবাহ মৌলিকভাবে শুদ্ধই হবে না তাহলে নিঃসন্দেহে জেনা বেবিচারের দরজা উন্মুক্ত হতে থাকবে যা কখনো সমাজের জন্য কল্যাণকর নয়।

সুতরাং বর্তমান সামাজিক প্রচলন ও মানবিক প্রয়োজনকে সামনে রেখে জাহিরুর রেওয়াত  অনুযায়ী আমল করা সময়ের দাবি।

দ্বিতীয়তঃ মতানৈক্য যেহেতু হালাল হারামের নয় বিধায় বর্তমান  পরিস্থিতিকে সামনে রেখে জাহিরুর রেওয়াতের উপরই আমল করা রাজেহ হিসেবে বিবেচিত হবে। যেমনটা বলেছে উপমহাদেশের শ্রেষ্ঠতম ফকিহ মুফতি কেফাতুল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ

 

كتاب المسائل ٤/٧٣ / زمزم 

نوٹ : - تاہم موجودہ زمانہ میں مخلوط تعلیم وغیرہ کی بنا پرلڑکے لڑکیوں کا عام طور پر میل جول بڑھتا جا رہا ہے، اور اس معاشرہ میں کفائت کا اعتبار بھی باقی نہیں رہا؛ اس لئے عمومی حالات میں مناسب یہی معلوم ہوتا ہے کہ اس مسئلہ میں ظاہر الروایہ پر فتوی دیتے ہوئے نکاح کے انعقاد کا حکم دیا جائے؛ البتہ اولیاء کو حق اعتراض حاصل ہو؛ تا کہ دونوں پہلوؤں کی رعایت رکھی جاسکے۔

 

کفایت المفتی : ۵/ ۲۰۹، دار الاشاعت

حضرت مفتی کفایت اللہ صاحب تحریر فرماتے ہیں:

صحت نکاح کے لیے مرد و عورت کا مسلمان ہونا، اور عورت کا محرمات میں سے نہ ہونا ، فی حد ذاتہ کافی ہے،

قرآن مجید کے نصوص صریحہ اس پر دال ہیں، وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم ، فانكحوا ما طاب لكم من النساء ) اور سنت نبویہ نے عملی طور سے اس کی تصدیق کر دی ، آپ صلی اللہ علیہ وسلم نے زینب ہاشمیہ کا نکاح زید معشق سے باوجود زینب کی طرف سے انشراح قلب نہ ہونے کے کر دیا اس کے علاوہ بھی بہت سی مثالیں صحابہ کرام کے افعال اور طرز عمل میں موجود ہیں کہ نسبی تفاوت کے باوجود نکاح ہو گئے ، بس نصوص قرآنیہ اور تعامل صحابہ و سلف صالحین اس امر پر دلیل قاطع ہے کہ کفاءت نسبی في حد ذاتہ مستحب ہے انعقاد نکاح کی شرط نہیں ، اسی وجہ سے غیر کفو کا نکاح جب کہ منکوحہ اور ولی منکوحہ راضی ہو جائے صحیح اور نافذ ہو جاتا ہے۔ 

 

کفایت المفتی٥/١٩٧/ دار الاشاعت

 جواب : اعوان کا اپنے آپ کو قریشی سمجھنا قریشی ہونے کے لئے کافی نہیں۔ بالعہ اس کا ثبوت ضروری ہے کہ اعوان قریشی ہیں۔ پھر دوسرے شخص نے جو اعوان میں سے نہیں ہے۔ اگر اعوان عورت سے بدون اجازت  اولیا کے نکاح کر لیا اور عورت بالغہ تھی تو نکاح ظاہر روایت کی بنا پر منعقد ہو گیا۔  پھر اگر یہ شخص عورت کے خاندان سے اس قدر کم درجے کا ہو کہ عام طور پر ان میں مناکحت نہ ہوتی ہو اور عار سبھی جاتی ہو تو اولیائے عورت کو اعتراض کا حق ہے۔ وہ نكاح کو بذریعہ حاكم مجاز کے یا ایسی پنچایت کے جس کے فیصلے اس بارے میں عام طور پر مقبول و نافذ ہوتے ہوں فسخ کرا  سکتے ہیں۔ وہ اگر ایسی پنچایت موجود نہ ہو تو انگریزی عدالتوں کے مسلمان حج کا فیصلہ بھی معتبر ہو گا۔ اس فیصلہ فسخ کے بعد اگر خاوند عورت کو علیحدہ نہ رکھے تو حرام کا مرتکب ہوگا۔ فیصلہ فسخ  سے پہلے وہ زنا کا مر تکب نہیں ہے۔ متاخرین کا فتوی کہ نکاح منعقد نہیں ہو تا معلل بعلت فساد زمان ہے۔ جو خود بتاتا ہے کہ وہ ایک زجر و انتظام کا فتوی ہے۔ نہ یہ کہ حلت و حرمت کی بنیاد اس پر قائم کی جا سکتی ہے۔

এমনিভাবে  উপমহাদেশের কিংবদন্তি ফকিহ  হযরত মাওলানা কাজী মুজাহিদুল ইসলাম কাসেমী রাহিমাহুল্লাহ  বর্তমান সামাজিক প্রচলন এর ভিত্তিতে জাহিরুল রেওয়ায়াত এর উপর আমল করার ব্যাপারে মতামত প্রকাশ করেন 

 

حضرت مولانا قاضی مجاہد الاسلام صاحب کتاب الفسخ والتفریق کے حاشیہ میں تحریر فرماتے ہیں:

 

نکاح غیر کفو میں منعقد ہوگا یا نہیں ؟ اس مسئلہ میں ظاہر الروایہ یہی ہے کہ نکاح منعقد ہو جائے گا ، البتہ ولی کو حق اعتراض ہوگا، حسن بن زیاد کی روایت یہ ہے کہ نکاح سرے سے منعقد ہی نہیں ہوگا جس پر اس زمانہ کے عام علماء نے فساد زماں کو سامنے رکھتے ہوئے فتوی دیا ہے ، مصنف علام نے بھی اسی قول کو اختیار کیا ہے۔

 

اس حقیر کو اس رائے سے اختلاف ہے، میرے نزدیک ظاہر الروایت پر ہی عمل ہونا چاہئے ، اس لیے کہ شرائط انعقاد نکاح میں سے کوئی شرط مفقود نہیں ہے اور آج کے موجودہ حالات میں بھی جب کہ خاندانی بندھیں کمزور پڑ گئی ہیں اور غیر کفو اور کفو میں شادی کا تصور آہستہ آہستہ مٹتا جا رہا ہے، ایسی حالت کا بھی تقاضہ ہے کہ جو نکاح ہو چکا اسے منعقد تسلیم کیا جائے اور اگر کسی کو ضرر پہو نچتا ہے تو اس کو قاضی کے سامنے اعتراض پیش کرنے کا حق دے کر اس ضرر کو دور کرنے کا راستہ نکالا جائے ۔ (حاشیۃ کتاب الصلح و التفریق از مولا نا عبد الصمد رحمانی : ص ۱۲۰، حاشیہ نمبر ) ۔ واللہ اعلم ۔

এমনিভাবে ফাতাওয়ায়ে দারুল উলুম জাকারিয়াতে ও একই মতামত উল্লেখ করা হয়েছে

 

فتاوی دار العلوم زکر یا ٣/

سوال: اگر مسلمان عاقلہ بالغہ لڑکی ولی کی اجازت کے بغیر غیر کفو میں نکاح کرلے تو کیا اولیاء کو اس پر اعتراض کا حق حاصل ہے یا نہیں؟ اور کیا یہ نکاح منعقد ہوا یا نہیں؟ جب کہ بہت سارے علماء اس نکاح کو باطل کہتے ہیں۔

 

الجواب : صورت مسئولہ میں ظاہر الروایہ کے مطابق آزاد عاقلہ بالغہ لڑکی کا نکاح غیر کفو میں منعقد ہو جاتا ہے، ہاں غیر کفو میں ہونے کی وجہ سے جب تک اس مرد سے اولاد نہ ہو اولیاء کو فسخ کرانے کا حق حاصل ہوگا، مجمع الفقہ الاسلامی الہند اور مفتی کفایت اللہ صاحب کا یہی فتویٰ ہے، اور نکاح کے بعد بیوی شوہر کے لیے حلال ہے ، اگر والدین ناراض ہوں تو مقامی جمعیت یا حاکم ، عالم کے سامنے یہ مسئلہ پیش کریں ، اولاً والدین کو سمجھانے کی کوشش کریں ، اور اگر نکاح قائم رکھنے کی کوئی شکل نہیں بنتی تو شوہر سے طلاق کا مطالبہ کرے، اگر شوہر طلاق دینے سے انکار کرے تو پھر جمعیت یا حاکم ، عالم اولیاء کے مطالبہ پر نکاح فسخ کر سکتے ہیں۔

 

(الهداية : ٣١٣/٢ ، باب في الاولياء والاكفاء).

وينعقد نكاح الحرة العاقلة البالغة برضائها وإن لم يعقد عليها ولي بكراً كانت أو ثيباً عند أبي حنيفة وأبي يوسف في ظاهر الرواية وعند محمد ينعقد موقوفاً ... ثم في ظاهر الرواية لا فرق بين الكفو وغير الكفو لكن للولي الاعتراض في غير الكفو ... ويروى رجوع محمد إلى قولهما .

(فتح القدير : ٢٥٦/٣، دار الفكر).

ورواية رجوعه إلى ظاهر الرواية فتحصل أن الثابت الآن هو اتفاق الثلاثة على الجواز مطلقاً من الكفء وغيره.

 

(شرح العناية على هامش فتح القدير : ٢٥٨/٣ ، دار الفكر).

قوله ولكن للولي الاعتراض في غير كفء يعني إذا لم تلد من الزوج، وأما إذا ولدت فليس للأولياء حق الفسخ كي لا يضيع الولد عمن يربيه.

 

(الفتاوى الهندية : ٢٩٢/١ - وفتاوی قاضیخان : ٣٥١/١).

ثم المرأة إذا زوجت نفسها من غير كفو صح النكاح في ظاهر الرواية عن أبي حنيفة وهو قول أبي يوسف آخـراً وقول محمد آخراً أيضاً، حتى أن قبل التفريق يثبت فيه حكم الطلاق والظهار والإيلاء والتوارث وغير ذلك، ولكن للأولياء حق الاعتراض .

 

بدائع الصنائع : ٢٤٧/٢ ، سعيد - وكذا في البحر الرائق: ۱۲۸/۳، كوئته).

الحرة العاقلة البالغة إذا زوجت نفسها من رجل أو وكلت رجلاً بالتزويج فتزوجها أو زوجها فضولي فأجازت، جاز في قول أبي حنيفة وزفر وأبي يوسف الأول سواء زوجت نفسها من كفؤ أو غير كفؤ بمهر وافر أو قاصر ، غير أنها إذا زوجت نفسها من غير كفؤ فللأولياء حق الاعتراض.

হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী এ বিষয়ের দীর্ঘ আলোচনা করার পর তার মতামত ব্যক্ত করেন

جديد فقهى مسائل ٣/٦٥/زمزم

پیس، حاصل یہ ہے کہ کتاب وسنت کی تصریحات لاصحابہ کے آثار و واقعات ، دین کا مجموعی مزاج و مذاق ان لوگوں کی فکر سے زیادہ قریب ہے جو نسب میں کفاوت کے قائل نہیں ہیں، جن فقہاء نے نسب میں کفارت کا اعتیار کیا ہے ان کے پیش نظر اصل میں عرف اور ان کے عہد کا رواج ہے، پھر بھی جیسا کہ کا سانی کی تصریح گذر چکی ہے زیادہ سے زیادہ فقہاء نے اسے مباح قرار دیا ہے اور محض دیانت و اخلاق میں کفاوت پر اکتفا کرنے کو بہتر اور مستحب سمجھا ہے۔ اب یہ بات علماء کے لئے قابل غور ہے کہ کیا موجودہ عرف میں بھی نسب میں کفاءت کو وہی اہمیت حاصل ہونی چاہیے اور کیا اس کے مصالح کے مقابل اس کے مفاسد نظر انداز کر دیئے جانے کے لائق ہیں؟

 

 

সুতরাং বিবাহ শুদ্ধ হওয়ার শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে গায়রে কুফুতে সংগঠিত বিবাহ শুদ্ধ হওয়া উচিত যেমনটা বলেছেন মুফতি কেফায়েতুল্লাহ দেহলভী ও মুফতি  কাজী মুজাহিদুল ইসলাম কাসেমী রাহিমাহুমাআল্লাহ

বিবাহ শুদ্ধ হওয়ার শর্তগুলো নিম্ন উল্লেখ করা হলো

 বিবাহ শুদ্ধ হওয়ার জন্য মৌলিক শর্ত

বিবাহ শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো( ইজাব)   বিবাহের  প্রস্তাব  (কবুল) পাওয়া যাওয়া।

সুতরাং ইজাব কবুল যদি না পাওয়া যায় তাহলে বিবাহ শুদ্ধই হবে না।

وفي رد المحتار ٤/٧٨/مكتبة الازهر

وينعقد اي النكاح اي يثبت ويحصل انعقاده بالايجاب والقبول

وفي البدائع ٣/٣٣٥/مكتبة العتيق

واما ركن النكاح وهو الايجاب والقبول

(২) এমনিভাবে বিবাহ শুদ্ধ হওয়ার জন্য সাক্ষীর উপস্থিতি আবশ্যক,  দুজন পুরুষ অথবা একজন পুরুষ দুজন মহিলা অথবা মহিলাদের একটি জামাত বিবাহের মজলিসে উপস্থিত থেকে ইজাব কবুল শুনতে হবে নতুবা বিবাহ বৈধ হবে না।

الدر المختار ٦/٩٨

وشرط حضور شاهدين حرين او حر  حرتين مكلفين سامعين قولهما معا على الاصح

رد المحتار ٦/٩٨

قوله (وشرط حضور شاهدين)  اي يشهدان على العقد

(৩) এমনিভাবে পাত্র-পাত্রী অথবা তাদের উকিল  এবং সাক্ষীগনের বিবাহের মজলিছে উপস্থিত থাকতে হবে নতুবা বিবাহ শুদ্ধ হবে না।

 

الدر المختار ٦/٨٦/ مكتبة الازهر

ومن شرائط الايجاب والقبول اتحاد المجلس لو حاضرين

বর্ণিত শর্তগুলো বিদ্যমান থাকার পাশাপাশি   পাত্র-পাত্রী মুসলমান ও মুহাররমাতের অন্তর্ভুক্ত না হলেই তাদের বিবাহ শুদ্ধ হওয়ার বিষয়টি শরীয়তের দলিলের মাধ্যমে  প্রমাণিত।

سورة النساء ٣

فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاثه ورباع

سورة النساء ٢٤

واحل لكم  ماوراء ذلكم

الدر المختار ٦/٨٦/ مكتبة الازهر

ومن شرائط الايجاب والقبول اتحاد المجلس لو حاضرين

সুতরাং উপরে বর্ণিত মূলনীতির আলোকে এ কথা বলা যায় যে যদি প্রাপ্তবয়স্ক কোন মেয়ে তার অভিভাবক কে অভিহিত না করে গায়রে কুফুতে(এমন ছেলের সাথে বিবাহের আবদ্ধ হয় যার সাথে উল্লেখযোগ্য দিক থেকে সমতা নেই)  বিবাহে আবদ্ধ হয় এবং উক্ত বিবাহে  বর্ণিত শর্তগুলো পরিপূর্ণভাবে পাওয়া যায় তাহলে মৌলিকভাবে বিবাহ শুদ্ধ হয়ে যাবে   যা  ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে স্পষ্টভাবে  বর্ণিত  বিশুদ্ধতম মত যা জাহিরুর রিওয়াহ নামে পরিচিত

 

উভয় মাযহাবের মধ্যে সামঞ্জস্যতা

এ দীর্ঘ আলোচনার পর  উসুলে ইফতা  ও সময়ের চাহিদাকে সামনে রেখে একথাই বলা যুক্তিসঙ্গত যে কোন প্রাপ্তবয়স্ক মেয়ে যদি অভিভাবকের  অনুমতি ছাড়া গায়রে কুফুতে বিবাহে আবদ্ধ হয় তাহলে প্রাথমিক পর্যায়ে বিবাহ শুদ্ধ হয়ে যাবে এর দ্বারা জাহিরুর  রেওয়ায়াতের উপর আমল হয়ে গেল ।

অতঃপর অভিভাবক উক্ত বিবাহ সম্পর্কে অবগতি পর  যদি মেনে না নেয় বরং সম্মানহানি মনে করে তাহলে  যথানিয়মে  উক্ত বিবাহকে ভঙ্গ করার পূর্ণ অধিকার অভিভাবকের থাকবে এর দ্বারা নাদিরুর রেওয়াত তথা হাসান বিন জিয়াদ থেকে বর্ণিত রেওয়ায়াতের উপর  ও আমল হয়ে যাবে। 

 

كتاب المسائل ٤/٧٣ / زمزم 

نوٹ : - تاہم موجودہ زمانہ میں مخلوط تعلیم وغیرہ کی بنا پرلڑکے لڑکیوں کا عام طور پر میل جول بڑھتا جا رہا ہے، اور اس معاشرہ میں کفائت کا اعتبار بھی باقی نہیں رہا؛ اس لئے عمومی حالات میں مناسب یہی معلوم ہوتا ہے کہ اس مسئلہ میں ظاہر الروایہ پر فتوی دیتے ہوئے نکاح کے

انعقاد کا حکم دیا جائے؛ البتہ اولیاء کو حق اعتراض حاصل ہو؛ تا کہ دونوں پہلوؤں کی رعایت رکھی جاسکے۔




মুফতি মুঈনুল ইসলাম  

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল                                              

মুফতি ,সম্মিলিত ফতোয়া বিভাগ ,মা’হাদুল ফিকহিল ইসলামী বাংলাদেশ

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা