মুহতারাম মুফতি সাহেব, আসসালামু আলাইকুম হুজুর, আমার নাম মো আ:রশিদ|আমার স্ত্রী নাম মোছা:সোনিয়া আক্রান্ত|আমার বাসা রংপুর বিভাগের নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায়|আমার স্ত্রী বাসা চাঁদপুর জেলার কচুয়া থানায়|আমি চাদপুর পলিটেকনিক পড়তে যাই ২০১৫ সালে|একটা স্কুলে জব করতাম পড়া লেখার পাশাপাশি| সেখানে আমাদের দেখা,পরিচয়|আমরা ৩ বছর প্রেম করার পড়ে অবশেষে ২০১৯ সালের ০৯-০২-২০১৯ সালে বিয়ে করি গোপনে|তারপরে আমার স্ত্রী বাবা মা এ বিয়ে কোনদিন মানবে না বলে আমি আমার স্ত্রীকে নিয়ে ২১-০২-২০১৯ সালে পালিয়ে আমার বাসা রংপুরে আসি|আমরা এক সাথে সংসার শুরু করি|ও দিকে আমার স্ত্রী বাবা মা বিভিন্ন ভাবে আমাদের সাথে যোগাযোগ করে|এবং এ বিয়ে মিনে নিবে বলে খুব কৌশলে আমাদের পরিবারসহ আমি চাদপুর যাই|কিন্তু তাড়া খুব সুকৌশলে আমার স্ত্রীকে রেখে দেয়|আর আমরা চলে আসি|আমার স্ত্রীকে আটকে রাখে|আর আমি ও আমার মা বাবা বোন চলে আসি রংপুরে|আমি বাড়িতে এসে পাগল হওয়ার মত হয়ে যাই|কারন আমার স্ত্রী সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়|আমি খুব খারাপ অবস্থায় থাকতে শুরু করি|হঠাৎ ১.৫ মাস পরে আমি আমার স্ত্রী খবর পাই,সে পালিয়ে আমার কাছে আসে|আমাকে তালাক দেয়ার জন্য তার আাবা মা চাদপুরে নেয়|সেখান থেকে আমার স্ত্রী চলে আসে আমার কাছে রংপুরে|ওই সময়ে আমার ভিতরে তাকে হারানোর ভয় প্রচুন্ড ভাবে ভিতরে ঢুকে|আমি সব সময় মনে করতাম, ভয়ে থাকতাম,এই বুঝি ওর বাবা মা ওকে আমার কাছ থেকে নিয়ে যাবে|আমার রোগের শুরু এখান থেকে|আমি বেকার|কোন কিছুতেই কিছু করতে পারি না|আমি সব সময় আমার স্ত্রী কাছে থাকতাম|এমন কি আমি বাজার ঘাট কোন কিছু, কোথাও যাইতাম না|বাসা থেকে মাত্র একটু দূরে দোকান করতাম সেখানে থাকতে পারতাম না|সব সময় আমি আমার স্ত্রী কাছে আসতে চাইতাম,আসতাম|আমি এমন হয়ে গিয়েছিলাম যে আমার স্ত্রী ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না|আমার শরীলের যত্ন আমি নেইনি|আমার স্ত্রী আমার নক কেটে দিতো|আমি নিজে কাটতে পারি না|এ দিকে আমার পরিবার বিভিন্ন ভাবে আমাকে মানসিক আঘাত করতে থাকে|আমাদেরকে থাকার জন্য এমন একটি ঘর দেয়,যেখানে কুকুরকেও থাকতে দেয় না|আমার দোষ আমি পালিয়ে বিয়ে করছি|লেখাপড়া শেষ না করে|এ দিকে আমার স্ত্রী ৩-৪ মাসের গর্ভবতী|এমন সময়ে ওই ঘর থেকে আমাদের বাহির করে দেয়|আমরা অসহায় হয়ে পড়ি|তখন আমাদের বিবাহিত জীবনের ১.৫ বছর চলে|এই সময়ে আমার স্ত্রী আর তার বাবার বাড়ী যায়নি|তখন আমার শ্বাশুড়ি সাথে যোগাযোগ হয়,এর আগে ও বিভিন্ন সময়ে যোগাযোগ হয়েছে|কিন্তু আমি চাইতাম না যোগাযোগ হোক|কারন ভয়|আমার শ্বাশুড়ি আমার কাছে মনে হত সংসার করতে দিবে না|যাক,পরে আমরা কি করবো,বুঝতে পারি না|আমার শ্বাশুড়ি সাথে কথা হয়, ওনি ঢাকায় ওনার বোনের মেয়ে থাকে,,ওনার মাধ্যমে আমার একটি জবের ব্যবস্থা করবে|আমি আমার স্ত্রীকে নিয়ে ঢাকায় আসি|ওনার বোনের মেয়ের ওখানে|আমার শ্বাশুড়ি আমাদের জন্য রুম,রুমের জিনিস কেনে দেয় ওনার বোনের মেয়ের মাধ্যমে|কিন্তু চাকরি বা কোন ব্যবস্থা হয় না|হঠাৎ না বলে, আমি বা আমার স্ত্রী বলতে পারি না,আমার শ্বশুর, শ্বাশুড়ি চলে আসে|এসে আমাকে রেখে আমার বউকে নিয়ে যাবে|আমার স্ত্রী তখন ৬ মাসের গর্ভবতী|আমি প্রচন্ড সমস্যা পড়ি,ভয় পািয়া শুরু করি|যদি আমার  বাচ্চা ক্ষতি করে|আমি কিভাবে আমার স্ত্রী ছাড়া থাকবো|ওখান থেকে পালিয়ে আসি আমার স্ত্রীকে নিয়ে|আবার ভয়|আমার স্ত্রীকে হারানের|আবার রংপুর আসি|আমার মা বাবা বলে, রংপুরে একটা ব্যবস্থা করে দিবে|আমরা আবার বাড়িতে যাই|কিন্তু কোন ব্যবস্থা করে দেয় না|এদিকে আমার স্ত্রী বাচ্চা হবে|টাকা কোন কিছু নেই| আমার পরিবার ও দিবে বা,এটি বুঝেছি|তখন আমার মাঝে কিছু পরিবর্তন ঘটে|আমি রাগ হওয়া শুরু করি|সামান্য বিষয়ে|যখন আমার স্ত্রী ৮ মাসে অন্তঃসত্তা,আমি ঢাকা যাই সাইডের কাজ করতে|যা আমি কোনদিন করিনী|কারন আমার স্ত্রী মেডিকেল খরচ লাগবে|আমি সেখানে ১ মাস,অনেক কষ্ট করে কাজ করে ৯ হাজার টাকা বা ১১ হাজার টাকা পাই|যা আমার বাবা ফোনের মাধ্যমে নেয়|আমি দেই|কিন্তু বাসা আসার পরে দেখি সে টাকা আমার বাবা বাড়ীর কাজে লাগিয়েছে|বলে এখনো সময় আছে|যখন সময় হবে,তখন দিবে|যাক আমার স্ত্রী  কে নিয়ে মেডিকেলে যাই,যাওয়ার পরে বলে আমার বাচ্চা সমস্যা,পেটে মরে গিয়েছে|এসব,,বলে ইমারজেন্সি বিভাগীয় মেডিকেলে নিতে হবে|ওই সময় আমার পকেটে মাত্র ২৫০ টাকা|আমার এলাকার পুরো বাজার টাকা খুজি,চরা সুদে টাকা নিয়ে আমি আমার স্ত্রীকে নিয়ে যাই|আল্লাহ রহমতে আমার ১৮-০২-২০২১ সালে রাত ১ টায় আমার মেয়ে হয়|আমার মেয়েটি দেখতে অনেক সুন্দর| একদম চাৃদের মত|ওর মায়ের মত হয়|আমার স্ত্রী সিজার হয়েছে|ও নরতে পারে না|আমরা মেডিকেলে ৭-৮ দিন ছিলাম|আমার স্ত্রী সন্তানের পাশে আমি আর আল্লাহ ছাড়া আর কেউ ছিলো না|তারপরে আমরা বাসা চলে আসি|বাসা আসার পরে আমার উপরে চাপ শুরু হয়|মেয়ে হয়েছে কিছু করতে হবে|কি করবো,কোন কিছুই ভেবে পাইনা|আমি আবার স্ত্রী সন্তানকে রেখে ঢাকা আসলাম,চাকরির খোজে|ঢাকায় চাকরি নাই,টাকা নাই|কি যে অবস্থা| আমি প্রচন্ড চাপে|ও দিকে আমার মেয়ে ১ মাসের বাচ্চা| ওর চোখ দিয়ে পানি বাহির হতে হতে চোখের নিচে খাদের  ˆতরি হইছিলো|ওই সময়ে আমার স্ত্রী আমার বাবা মায়ের কাছে আমার বাচ্চা জন্য ১০০ টাকার ঔষধ সহযোগী পায়নি|সে তার বাবা মায়ের কাছ থেকে টাকা এনে আমার মেয়ের চিকিৎসা করেছে|আমি ঢাকা থেকে বাড়ি যাই|আমার বাচ্চা বয়স যখন ৩ মাস,তখন বাসা থেকে বাহির করে দেয়|আমি আর ওই ৩ মাসের বাচ্চাকে নিয়ে ঢাকা আসি|এসে আমি সিকোরিটি গার্ডের চাকরি নেই|৮ ঘন্টা ডিউটি|তাও করতে পারতাম না,,কারন আমি আমার স্ত্রীকে ছাড়া কোন দূরে থাকতে মন চাইতো না|খুব কষ্ট করে চলতাম|সবাই বলতো, একা চাকরি করে কি হবে|স্ত্রীকে গার্মেন্টসে চাজরি নিয়ে দে|আমার বোনরা বলতো|কিন্তু আমি কোনদিন এটা চাইনি|ভয় পেতাম|আর আমার বাচ্চার কষ্ট হবে,স্ত্রী কষ্ট হবে|আমার এর মাঝে কিছু সমস্যা শুরু হয়|সামান্য কিছুতে প্রচন্ড রাগ|আমার স্ত্রীকে ভয় দেখাতাম,তালাক দিবো,এই বলে|কিন্তু আমি ভয় থেকেই বলতাম|ওকে আমি কোনদিন হারাতে চাই না|ও তো আমার জীবন|আমি ভালো করে চাকরি ও করতে পারতাম না|সব সময় চাইতাম ওর কাছে থাকতে|আমি ওকে ছাড়া ইচ্ছেকৃত ভাবে কোনদিন রাত ৯ টা কোথাও থাকিনি|আমার কি বলবো,এমন কুরুচিপুর্ণ ভাষা,আমার মাকে বলছি,যা আমার ¯^জ্ঞানে বলা সম্ভব না|আমার এই রাগ,ওই সময়ে আমি কথার নিয়ন্ত্রণ, কি বলি,তা কোন ভাবে বলতে পারি না|পরে কেউ যখন বলে যে,তুমি এটি বলছো,আমি নিজেকে খুব খারাপ ভাবি,এটি আমার সবচেয়ে খারাপ অবস্থা|আমি কোনদিন ও আমার কাছে থাকা অবস্থায় একটা রাত বাইরে রাত কাটাইনি|আবার আমার মেয়ের বয়স যখন ২ বছর হল|আমার বাসা থেকে বললো আমার ব্যবস্থা করে দিবে|আমি আবার রংপুর গেলাম|যাওয়ার পরে কোন ব্যবস্থা তো করলো না|আবার বাসা থেকে বাহির করে দিলো|আমি আমার মেয়ে সহ আমার শ্বশুর বাড়ী গেলাম|সেখানে আমি আমার স্ত্রী আমার শ্বশুরকে বলে ২০ হাজার টাকা নিলো|এই টাকা নিয়ে আমরা নারায়নগঞ্জ থাকা শুরু করলাম|আমি ঝালমুড়ি বিক্রি করতাম সেখানে|ওখানে ১ বছরের মত থাকলাম|আমার বাচ্চা বয়স যখন ৪ বছর|আমি সেখানেও কষ্টে|সামান্য কিছু তে প্রচুর রাগ,রাগের সময়ে কি বলি,তা ভুলে যাওয়া শুরু হল|কি বলি,কোন নিয়ন্ত্রণ থাকতো না,পরে মনে ও থাকতো না|আমার বাড়ী থেকে আবার বলা হল,আমার ব্যবস্থা করবে|আমি বাড়ী গেলাম|কিন্তু তাড়া কিছু করলো না|আমি আমার স্ত্রী সাথে বুদ্ধি করে এলাকায় ঝালমুড়ি দোকান দিলাম|ভালো চলতো|কিন্তু আমার সমস্যা আরো শুরু হল,অনেক রাগ,চিন্তা ভয়|রাগের সময়ে আমার না বাবা আমার স্ত্রীকে প্রচুর গালি গালাজ করতাম,স্ত্রীকে ভয় দেখাতাম|তালাকের কথা বলতাম|আমার ঝালমুড়ি বিক্রি দেখে আমার জায়গা অন্য একটা মানুষ নিলো|আমার স্ত্রী বাবা মা আমাদের আাড়ী আসলো|আমার স্ত্রীকে নিয়ে গেল|এদিকে আমি ঝালমুড়ি মসলা বানাতে পারি না|ওর কাছে যেতে হবে|কি করবো,আমি অনলাইন জুয়ায় আসক্ত হলাম|তারপরে কিছু টাকা নিয়ে আমার স্ত্রীকে আনলাম|ব্যবসা আর চলে না|আমি জুয়া খেলি|ঝগড়া লেগেই থাকলো|আমার স্ত্রী যদি ওই সময় না যেতে আমার ব্যবসা থাকতো|আমি জুয়ায় আসক্ত হতাম না|পরে আর ব্যবসা চলে না|আমাদের ঝগড়া|সারাদিন বাসায় বসে জুয়া খেলি অনলাইনে|মেজাজ সব সময় গরম|স্ত্রীকে খারাপ ভাষায় গালিগালাজ করতাম,সবারের সাথে খারাপ ব্যবহার,রাগ,ভয় পরিবারের অবিচার|সব এক হয়ে স্ত্রীকে ভয় দেখাতাম|তালাক দিবো বলে বলে|একদিন আবার ৮ মাস আগে আমাদের আাহির করে দিলো|আমার স্ত্রীর মা অসুস্থ, সে চলে যাবে|আমি খুব ভয়ে তার সাথে তার বাড়ী গেলাম|ততদিনে আমি রুমে পড়ে থাকা,সারাদিন রুমে বন্দি থাকা জীবনে অভথ হয়ে গিয়েছি|আমি রুম থেকে বাহির হতাম না|আমার স্ত্রী পরিবারের সাথে বনতো না|আসলে আমি সব সময় চাইতাম,আমার স্ত্রী এজান্ত আমার থাক|ওর মা বাবা প্রতি তো আগের ভয় ছিলো|এখন কি করবো,আমার স্ত্রী আর কোথায় যাবে|আমি কোথায় যাবো,,ওকে ছাড়া তো আমি অসহায়|আমার জীবনটাই ও আর মেয়ে নিয়ে|আমার স্ত্রী পরিবার আমাকে দিবে না|ওকে ওখানে থাকতে বললো,আমাকে বললো কিছু যেন করি,বাসা চলে যাই,,এই ঘটনাই প্রথাম করছিলো ওর আাবা মা আমার সাথে|যাক,আমি অসহায় হয়ে ঢাকায় আমার বড় বোনের বাসায় থাকি আর চাকরি খুজি|কোন ব্যবস্থা নাই|এ দিকে প্রত্যেক রাতে আমার বোন দুলা ভাইয়ের ঝগড়া আমাকে নিয়ে|আমার স্ত্রীর সাথে কোন যোগাযোগ নাই|সে সব যোগাযোগ বন্ধ করে দিলো|আমি পাগল প্রায় অবস্থা| আাসার ছাদে রাত কাটাই|বোনের রুমে যাই না|স্ত্রী সন্তান যোগাযোগ বন্ধ|ওর বাবার ফোনে ফোন দেই,ধরে বা,ধরলে বলে বাজারে ওনি,আমার স্ত্রী সন্তানকে আর কথা বলতে দেয় না|তার মাঝে আমি একটা চাকরি পাই|ভালো চাকরি|প্রায় ২৫ হাজার টাজার মত বেতন|আমার স্ত্রী আমাকে আগেই বলে,জমি কিনে বাড়ী করতে হবে,তা না হলে ও আর আমার কাছে আসবে না|আমার জব হওয়ার পরে আমি আমার স্ত্রী সাথে দেখা করা শুরু করলাম|গুপনে|সপ্তাহে, মাসে কয়েক বার|কিন্তু আমার স্ত্রী এক কথা,জমি বাড়ী না হলে ও আর আসবে না|আমি কি করবো|কোন কিছু ভেবে পাই না|ওকে ছাড়া যে আমি থাকতে পারি না|কিভাবে কি করবো,কত আছর লাগবে,কে জানে|ওকে আর রাজি করাতে পারি না|আমি যে বেতন পাই,ওর কাছে যাই সপ্তাহে, কয়েক দিন পর পর|টাকা নাই|কিভাবে কি হবে| ওর সত্য|সব মিলে আমি চাকরির পাশা পাশি আবার জুয়া শুরু করলাম চাপে|ভালো হল,,জুয়ার রাজা দিয়ে তার কাছে যাই|মোটামুটি ৫ মাসে আনার স্ত্রী কাছে ৩ লাখ টাকা জমালাম|আমার বিয়ে প্রথম কেন ইতিহাস,আমি টাকা জমাইছি|বিবাহ করার পরে আমি কোনদিন ২০ হাজার জমাতে পারিনী,এবার ৩ লক্ষ টাকার মত জমাইছি|ও আসবে|কিন্তু  না,ওর কথা একটাই,জমি কিনতে হবে,বাড়ী করতে হবে,তার আগে আসবে না|এদিকে আমিযে কয়েকদিন ওর পর বউয়ের কাছে যাই,এ জন্য চাকরিটা চলে গেল|আমার স্ত্রীর পরিবার ওকে নিজের কবজায় নিয়ে নিয়েছে ততদিনে|ও যদি আসতো,আমার চাকরিটি  যেত না|চাকরি যাওয়ার পরে কি করবো,ভেবে পাই না|ভাবলাম ওই টাকা দিয়ে ব্যবসা করবো,ওর কাছে থাকতে হবে|ওর কাছে চলে গেলাম|জুয়া খেলে ৪০ হাজার হারলাম|পরে ভাবলাম আর না,ব্যবসা করবো,কিন্তু ও টাকা দিবে না|অনেক খারাপ ব্যবহার করে ৪০ হাজার টাকা নিয়েছি|এ টাকা নেয়ার জন্য আমি অনেক কেদেছি|তাছাড়া তো আমার কোন উওায় নেই|টাকা দিবে না|আমার চাকরি কি জন্য গিয়েছে তাও স্ত্রীকে বলিনী,তার পরিবারকে ও না|জানলে তো আরো শেষ|ওর যে মা|ওর পরিবারের সাথে মিশতাম না|তাড়া সব সময় কেড়ে নিতে চেয়েছে আমার কাছ থেকে ওকে|অনেক কান্না কাটি করে মাত্র ৪০ হাজার টাকা আর ¯^প্ন নিয়ে ঢাকা আসলাম যে ব্যবসা করবো|আসার ২ দিন আমার সাথে স্ত্রী ভালো করে কথা হয়,এর পরে ও কেন জানি যোগাযোগ খোজ নেয়া বন্ধ করে দেয়|আমি খুব কষ্টে ওর খবরের আসায় থাকি,রেখে ছিলাম অনেক|ইমুতে যাই,কিন্তু ও একটা ফোন বা মেসেজ কিছু দেয় না|আমি মার্চের ২৮ তারিখ সকালে প্রচন্ড কষ্ট রাগ নিয়ে ফোন দেই,ওর সময়ে ওর মাকে অনেক খারাপ ভাষায় গালিগালাজ করি যার কোন কিছু আমার স্মরনে হয় না|তাড়া দাবি করে যে,আমি ৩ তালাক দিয়েছি |,তা আমি বলতে পারবো না|আমি কোন ভাবেই তা মনে করতে পারি না|তারপরে আমি মানসিক হাসপাতালে যাই,পরিক্ষা করি,আমার ৪ টি মানসিক রোগ ধরা পড়ে|যা আমি ৭ বছর সাথে চলছি|সবার অপ্রিয় হয়েছি|আর এ রোগ গুলো হয়েছে বিভিন্ন চাপে,স্ত্রীকে হারানের ভয়ে|আমার সমস্যা গুলো কখন শুরু হয়েছে জীবনে তা আমি নিজে বলতে পারি না|

‎১|আমি একা থাকতে পছন্দ করি|ঘরের ভিতরে|আমার স্ত্রী সন্তানকে যারা কষ্ট দিয়েছে|তাদের প্রতি আমার রাগ, অভিমান,থেকে গিয়েছে|আমার স্ত্রী ছাড়া বাকি সবাই যারা আমার স্ত্রীকে,আমার সন্তানকে কষ্ট দিয়েছে|তাদের আমি ক্ষমা করতে পারি না,সব আমার মনে পড়ে|তাদের সাথে ¯^াভাবিক হতে পারিনী|যারা আমাকে পছন্দ করে না|যেমন আমার,শ্বশুর, শ্বাশুড়ি| আমি যে মোবাইলে আমার স্ত্রীকে তালাক দিয়েছি|কিভাবে বলছি,আমার সম্পূর্ণ মনে নেই|কিন্তু আমি সরাসরি ৩ তালাক দিয়েছি(যা আমার স্ত্রী ও তাদের পরিবার শুনছে)|আমার এই রাগের সময়ে কি বলি,তার কোন নিয়ন্ত্রণ আমার থাকে না|ওই সময়ে বলা কথা আমার মনেও পড়ে না|আজকে আমার স্ত্রী দূরে|আমি একা এ যুদ্ধে|আমি তবুও চাই,ও ভালো থাকুক|আমার একমাত্র মেয়ে|তার ভবিষ্যতে অন্ধকার|কারন,আমার পরিবার,তারা আমাকে আমার হোক থেকে বার বার ধোকা দিয়েছিলো|আমার স্ত্রী পরিবার প্রত্যেক সময় তাকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কৌশল করতো|আমার মেয়ে তার ভবিষ্যতে কি আমি জানি না|কারন,আমার পরিবার যেখানে আমার সাথে সব সময় অন্যায় করেছে|তার সাথে কি করবে?তাই আমি সব সময় চেয়েছি|আমার মেয়ে যেন ওর মায়ের কাছে থাকে|ওর ছেলেবেলা যেন নষ্ট না হয়|আমার কলিজা পুরে যায়|আমার মেয়েটা দূরে তার মায়ের কাছে|তবুও ভরসা পাই,মা তো ওর|ওকে অনেক ভালোবাসে আমার স্ত্রী| মা যতই খারাপ হোক,সন্তানের প্রতি টান থাকে|আমি আমার স্ত্রীকে মুখে হয়তো সম্মান দিতে পারিনী|কিন্তু তার জন্য আমার মনে সম্মান কখনোই কমবে না|আমি চাই ও ভালো থাকুক|ভালো রাখুক সবাইকে|আমি পৃথিবীর এক নির্মম পরিহাশে পড়ে জীবন যুদ্ধে ক্লান্ত| আমার বাচার ইচ্ছে অনেক|কিন্তু তাকে ছাড়া আমার বেঁচে থাকা মরনের চেয়ে ও যন্ত্রনাময়|আমি অনেক ভাবে,যথেষ্ট করে তাকে বুঝিয়েছি|বার বার অনুরোধ করেছি|কিন্তু সে আর আসবে না|সে আমাকে আর চায় না|সে আমার প্রতি দয়া দেখায়,যে দয়ায় আছে নিরবতা|দূরে চলে যাওয়ার অনুরোধ| বলে,তুমি আমার জন্য অনেক কষ্ট করছো|আমি চাই না তোনার সাথে জুলুম হোক|এটা আমার মুখে বিষ দিয়ে বলার মত তুমি মরবে না|তুমি বাচবে|জীবনে পুরুষ,নির্যাতন হয়|আমাকে সবাই মানসিক নির্যাতন করছে|আমার তালাক,,ওই ঘটনার পরে,আমি ডাক্তার দেখালাম|আমার স্ত্রী বললো,প্রমান দাও,তোমার সমস্যা|আমি সব যায়গায় গেলাম|পরিক্ষা করলাম|রিপোর্ট নিলাম|বিভিন্ন জায়গায় গেলাম,ফতোয়া নিলাম|আমার কাছে থাকা ৪০ হাজার টাকা|যা আমি ব্যবসার জন্য ঝগড়া করে নিয়েছিলাম|তা শেষ করলাম|ওকে সব দেখালাম,দেখার পরে ও এটাই বললো,ও বিশ্বাস করে না|এগুলো মানে না|এটা কি জুলুম নয়?ও আমাকে বলে,ওর চেয়ে ভালো মেয়ে পাবো|আমি তো ভালো কাউকে চাইনি কোনদিন|এখনো চাই না|চাইবো না|আমার জীবন এখন বন্দি|আমি জীবন্ত মরা|যায় সব আছে,কিন্তু আপন কেউ কেই|যাক,ও সুখে থাক,ভালো থাক,ওর পরিবার ও যা চায় আল্লাহ তাই দেক|কিন্তু আমি চাই এটাই যে,তাড়া যে আমাকে ভুল বুঝেছে|তালাক হয়েছে|এইটা আমি তাদের বলতে চাই|যে আমি তালাক ইচ্ছে কৃত দেইনি|খারাপ ব্যবহার আমি করতে চাইনি|আসলে আমি ভিতর থেকে ছিলাম এক রোগী|আমার খারাপ ব্যবহারে মোটামুটি আমার পৃথিবী খুব ছোট|আমার আপন মা,যাকে আমি রাগের সময়ে এমন ভাষা ব্যবহার করতাম|যা আমি সুস্থ অবস্থা ভাবলে নিজের প্রতি ঘিন্না আসে|আমি ভাবতাম,কেন আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না|আমি কোনদিন জানতাম না যে,আমার এই গুলো মানসিক সমস্যা|আমি সেদিন এটি জানতে পারি,যখন আমার স্ত্রী ও তার পরিবার বলে,আমি তালাক দিয়েছি|কিন্তু আমি মনে করতে পারি না|তখন আমি মেডিকেল যাই,কিছু পরিক্ষা করি|ডাক্তার আমার ৪ টি মানসিক সমস্যা ধরতে পারে|

 

 

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

 

           

           ইসলামী বিধান মতে তালাক একটি  নিকৃষ্ট গর্হিত  বৈধ কাজ অতি প্রয়োজন ব্যতীত শরীয়ত তালাক দেওয়া থেকে নিরুৎসাহিত   করে তথাপি  কোন ব্যক্তি যদি কারণে অকারনে ইচ্ছায় অনিচ্ছায় স্বাভাবিকভাবে বা রাগান্বিত  অবস্থায় লিখিত বা  মৌখিকভাবে  ওয়াসওয়াসা রোগের কারণে লিখিত বা  মৌখিকভাবে  তালাক দিয়ে দেয় তাহলে সংখ্যা  অনুযায়ী তালাক পতিত হয়ে যায় |

        সুতরাং প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনি যেহেতু মৌখিকভাবে স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেলেছেন বিধায় |তাৎক্ষণিকভাবে আপনাদের ˆববাহিক সম্পর্ক শেষ হয়ে একজন অপরজনের জন্য হারাম হয়ে গেছেন | তখন থেকে একসাথে সংসার করা আপনাদের জন্য বৈধ নয়|

তবে ˆবধ ভাবে সংসার করার পদ্ধতি হল উক্ত তালাকপ্রাপ্তা ইদ্দত পালনের পর  স্বাভাবিকভাবে অন্যত্র বিবাহে আবদ্ধ হওয়ার মাধ্যমে  ¯স্বামী মারা গেলে বা তালাক দিলে ইদ্দত পালন পরবর্তী চাইলে আপনি তার সাথে পুনরায়  বিবাহে আবদ্ধ হওয়ার সুযোগ রয়েছে অন্যথায় নয়|

 

প্রশ্নের বর্ণনা অনুযায়ী বুঝা যাচ্ছে আপনি একজন ওয়াসওয়াসার রোগী  তবে তালাক পতিত হওয়ার জন্য ওয়াসওয়াসার রোগ প্রতিবন্ধক হিসেবে গণ্য হয় না বরং এমন ব্যক্তি স্ত্রীকে তালাক দিলে সংখ্যা অনুযায়ী সেই তালাক কার্যকর হয়ে যায় বিধায় আপনার ক্ষেত্রেও সেই হুকুম কার্যকর হবে|

ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে তাই এমন সমস্যা থেকে মুক্তির জন্য বেশি বেশি করে ইস্তেগফার করতে থাকবেন এবং যখনই কোন চিন্তা মাথায় আসবে সাথে সাথে সে বিষয়টিকে এড়িয়ে যাবেন উক্ত বিষয় নিয়ে মোটেই পেরেশান হবেন না এবং ইস্তেগফার করতে থাকবেন আশা করা যায় এমন ক্ষতিকারক ওয়াসওয়াসা থেকে   মুক্তি লাভ করতে পারবেন|

 

উল্লেখ্য যদি  অতিমাত্রায় রাগান্বিত হওয়ায় আপনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন যার কারনে এমন অবস্থা হয় যে রাগান্বিত হওয়ার পরবর্তী কর্মকাণ্ড সম্পর্কে কোন জ্ঞান না থাকে তাহলে আপনার দেওয়া তালাক ইসলামী দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য না হওয়ার দরুন আপনাদের বিবাহিক সম্পর্ক এখনো বহাল  আছে|

 

|

 

الادلة الشرعية

 

سورة البقرة)  ٢٣٠(

    فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره

 السنن الكبرى للبيهقي (١٤٤٩٢)

     قال حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل له  حتى تنكح زوجا غيره

 سنن الترمذي ١/٢٢٦

      عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل طلاق جائز الا طلاق المعتوه المغلوب على عقله

رد المحتار ٤/٤٣٩ مكتبة الازهر

     فالذي ينبغي التعويل عليه في المدهوش نحوه  اناطة الحكم بغلبة  الخلل فى اقواله وافعاله الخارجة عن عادته  وكذا يقال فيمن اختل عقله لكبر او لمرض اولي مصيبه فاجاءته فما دام في حال غلبة الخلل في الاقوال والافعال لا تعتبر اقواله وان كان يعلمها ويريدها لان هذه المعر فة  غير معتبرة  لعدم حصوليا عن ادراك صحيح

المصنف لابن ابى شيبة(١٨٠٨٧)

     عن واقع بن سحبان قال سئل عمران بن حصين رضي الله عنه عن رجل طلق امراته  ثلاثا في مجلس  قال اثم بربه  و حرمت عليه امراته

الهداية (٢/١٣٢)

    وان كان الطلاق ثلاثا في الحرة او ثنتين في الامة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها او يموت عنها

سنن الترمذي ١/٢٢٦

     عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل طلاق جائز الا طلاق المعتوه المغلوب على عقله

رد المحتار ٤/٤٣٩ مكتبة الازهر

     فالذي ينبغي التعويل عليه في المدهوش نحوه  اناطة الحكم بغلبة  الخلل فى اقواله وافعاله الخارجة عن عادته  وكذا يقال فيمن اختل عقله لكبر او لمرض اولي مصيبه فاجاءته فما دام في حال غلبة الخلل في الاقوال والافعال لا تعتبر اقواله وان كان يعلمها ويريدها لان هذه المعر فة  غير معتبرة  لعدم حصوليا عن ادراك صحيح وفيه ايضا وللحافظ ابن  القيم  الحنبلي  رسالة في طلاق الغضبان قال فيها انه  على ثلاثة اقسام الثاني  ان يبلغ النهاية فلا يعلم ما يقول  ولا يريده فهذا لا ريب انه لا ينفذ شيئا من اقواله :

فتاوى محموديه ١٢/٦٥٩

    اگر دل و دماغ کی تکلیف کی وجہ سے حواس باختہ اور مدہوش تھا کہ اس کو اپنے اقوال وافعال کا علم نہیں، یا اس سے بلا اختیار اقوال وافعال صادر ہوتے ہیں اور اکثر مختل تھے اور ایسی حالت میں اس نے طلاق تحریر کی اور جب زبانی طلاق دی ہے اس وقت بھی ایسی ہی حالت تھی تب تو کوئی طلاق واقع نہیں ہوئی

 

و الله اعلم بالصواب

 

উত্তরপ্রদানে                                                                                                                                                             

মুফতি মুঈনুল ইসলাম  

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল                                              

মুফতি ,সম্মিলিত ফতোয়া বিভাগ ,মা’হাদুল ফিকহিল ইসলামী বাংলাদেশ

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা