মুহতারাম মুফতি সাহেব আমরা গত বছর গোপনে কাজি অফিসে গিয়ে কাজীর অকালোতীতে দুই জনকে সাক্ষী রেখে পাচ লক্ষ টাকার কাবিনে বিবাহ সম্পন্ন হয়।
এখন আমার স্ত্রী আমাকে ডিভোর্স না দিয়ে অন্য একজনের সাথে পারিবারিক ভাবে ভাবে বিয়ে সম্পন্ন করেন। এখন আমি জানতে চাই ও এখন কার স্ত্রী ।ওর স্বামী কে আমি না পরের জন দয়া করে জানাবেন ।এবং প্রথম বিবাহ সঠিক না দ্বিতীয় বিয়ে সঠিক ।প্রথম আমার সাথে বিয়ে হয় ।যদি প্রথম বিবাহ সঠিক হয় এখন আমার করনিয় কি।? আর যদি দ্বিতীয় বিবাহ সঠিক হয় তাহলে আমার করনিয় কি জানাবেন।
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক—মূলনীতি হলো: বৈধভাবে
সংঘটিত একটি বিবাহ বিদ্যমান থাকা অবস্থায় স্ত্রী অন্য কারো সাথে পুনরায় বিবাহ করতে
পারে না; যদি করে, তবে দ্বিতীয় বিবাহ শরীয়ত অনুযায়ী বাতিল গণ্য
হয়। আর প্রাপ্তবয়স্ক নারী (হানাফি মাযহাবে) সাক্ষীর উপস্থিতিতে ইজাব-কবুল হলে ওলী ছাড়াও
বিবাহ সহীহ হয়ে যায়। উপরোক্ত
মূলনীতির ভিত্তি আপনাদের প্রথম যে বিবাহটি
কাজী অফিসে সাক্ষীর উপস্থিতিতে ইজাব-কবুল ও কাবিনসহ সম্পন্ন হয়েছে, তা শরীয়ত অনুযায়ী সহীহ (বিশেষত হানাফি মাযহাব
অনুযায়ী প্রাপ্তবয়স্ক নারীর ক্ষেত্রে ওলী ছাড়াও বিবাহ শুদ্ধ হয়)। সুতরাং প্রথম
বিবাহ বহাল থাকা অবস্থায় স্ত্রী যেহেতু, আপনাকে তালাক না নিয়ে অন্য পুরুষকে বিয়ে নিলেও, দ্বিতীয় বিবাহটি বাতিল হয়েছে। বর্তমান অবস্থায় শরীয়ত অনুযায়ী
সে এখনো আপনারই স্ত্রী গণ্য হবে, দ্বিতীয় ব্যক্তির
স্ত্রী নয়। এ অবস্থায় করণীয় হলো—স্ত্রীকে শরীয়তের
বিধান জানিয়ে দ্বিতীয় সম্পর্ক থেকে পৃথক হতে বলা। যদি সে ফিরে আসতে চায়, তাহলে নতুন করে কোনো বিয়ের প্রয়োজন নেই; পূর্বের বিবাহই বহাল থাকবে। আর যদি দাম্পত্য
জীবন চালানো সম্ভব না হয়, তাহলে
শরীয়তসম্মতভাবে তালাক বা খুলা’র মাধ্যমে সম্পর্ক বি”িছন্ন করতে হবে। দ্বিতীয়
ব্যক্তির জন্যও জরুরি হলো, তিনি অবিলম্বে এ
সম্পর্ক থেকে সরে দাঁড়াবেন; অন্যথায় তা অবৈধ
সম্পর্কে লিপ্ত থাকার গুনাহ হবে।
الادلة الشرعية
صحيحمسلم،حديث: 1431
الأيِّمُ أحقُّ بِنفْسِها من وليِّها، والبكرُ تُستأذنُ في نفسِها، وإذنُها صُمتُها
صحيح مسلم، حديث: 1472
أن رجلاً قال لامرأتِه: أنتِ طالقٌ ثلاثًا... فقال ﷺ: أَيُلعَبُ بكتابِ اللهِ، وأنا بين أظهرِكم؟
رد المحتار: ৩/৫৫، دار الفكر
"إذا زوجت البالغة نفسها من كفء بشهادة رجلين مسلمين جاز، وإن كره الأولياء."
الهداية: ১/১৮৮
والنكاح ينعقد بشهادة رجلين عدلين أو رجل وامرأتين عدول وشرط العدالة أن لا يكون مشهوراً بالفسق."
الفتاوى الهندية ١/٢٨
ولا يجوز للرجل ان يتزوج زوجة غيره كذلك المعتدة سواء كانت العدة عن طلاق او وفدة ويجوز لصاحب العدة ان يتزوجها
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
সম্মিলিত ফতোয়া বোর্ড
মা’হাদুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা