জনাব, বিনীত নিবেদন এই যে, আমি পলাশ মিয়া। আমি গত ১৭/০৪/২৬ ইং তারিখে বাড়িতে যাই। হুজুর শুরুতে বলি আমি কথা ভালোভাবে গুছিয়ে বলতে পারি না। আমি একজন মানসিক রোগী। আমার ওয়াসওয়াসা রোগ বা ওসিটি ও প্যানিক অ্যাটাক হয় আমার। হুজুর আমার যখন প্যানিক অ্যাটাক মস্তিষ্ক ব্ল্যাঙ্ক হয়ে যায় কী বলতেছি কিছুই বুঝতে পারি না। শয়তান আমাকে আমার মাথার ভেতরে এমন চাপ করে মনে হয় ওটা বলে ফেললে আমি শান্তি পাব। আমার কোনো কন্ট্রোল থাকে না হুজুর। হুজুর ওয়াসওয়াসা এমন একটা রোগ—আমার একই চিন্তা বারবার মাথায় ঘুরতে থাকে। কোনো কাজে মন দিতে পারি না। রাতে ঠিকভাবে ঘুম হয় না। এক কাজ বারবার করি মাঝে খেয়াল থাকে না। আমি কিছু কিছু সময় আমি নিজে নিজেই কথা বলি। নিজেই হাসি। মাথা সব সময় জিম ধরে থাকে না। কোনো একটা কথা মাথায় আসলে সে কাজ না করা পর্যন্ত ভালো লাগে না। হুজুর আমার এ ওয়াসওয়াসা সমস্যা অনেক আগে থেকেই। আমি গত ২-৩ বছর আগে ইজতেমায় ডিউটি করার সময় ডিউটি শেষ করার পর মনোরোগ পড়ার বিভাগে হাসপাতালে সহকারী অধ্যাপক ড: নাসিমা আক্তারকে দেখাই। তখন ওষুধ দিয়ে ছিল ওষুধ খেলে অতিরিক্ত ঘুম হয় এর জন্য আর ওষুধটা খেতে পারি নাই। তারপর আমার রোগটি আরও অনেক বেড়ে যায়। আমার ওয়াসওয়াসা রোগটি যখন বেড়ে যায় আমার মস্তিষ্ক কোনো কন্ট্রোল থাকে না। অনেক রাগ হয়ে মাথার কন্ট্রোল হারিয়ে ফেলি কাকে কী বলতেছি বা বলব কিছুই খেয়াল থাকে না। বারবার অনি”ছাক...ত খারাপ চিন্তা মাথায় আসে। হুজুর আমি যখন ০৫ দিনের ছুটিতে বাড়িতে যাই আমার রোগ আরও অনেক খারাপ অব¯’ায় ছিল।হুজুর আল্লাহর কসম আমার কোনো নিয়ত ছিল না। আমি কন্ট্রোলের বাহিরে চলে গিয়েছিলাম। ঐ সময়ে আমার কোনো হুশ ছিল না। আমার মাথায় তখন একটিই কথা বারবার ঘুরছে তুমি ইংরেজিতে ডিভোর্স বললে কিছু হবে না তুমি বলে ফেলো বলে ফেলো। আমি আমার স্ত্রী এক বিছানায় শুয়ে ছিলাম তখন মনে হয় মাগরিব অথবা এশার নামাজ পড়তে হবে ঠিক মতো করতে পারতেছি না। আমার স্ত্রী আমার পায়ে হালকা আঘাত করে তখন আমার মাথার অব¯’া এমন হয়ে গিয়েছিল—তখন আমার মাথা কোনো কন্ট্রোলে ছিল না হুজুর কোনো কাণ্ড জ্ঞান ছিল না। শুধু মাথার ভেতরে একটি কথা এক কথা বারবার ঘুরছিল তুমি

 

ইংরেজিতে ডিভোর্স বললে কিছু হবে না। তখন আমার স্ত্রীকে ইংরেজিতে ১ ডিভোর্স, ২ ডিভোর্স, ৩ ডিভোর্স  বলে রুমের বাহিরে চলে আসি। তারপরও আমার মধ্যে আর খেয়াল নাই কী কী বলছি। তারপর অনেকক্ষণ বসার পর আমার স্ত্রী আমার রুমের ভেতরে গিয়ে বলে তুমি এটা কী করছো। তারপরও আমার মাথা কাজ করছে না। হুজুর আমি আজ পর্যন্ত তালাকের মাসয়ালা কিছুই জানতাম না। আমি এ বিষয়ে একেবারেই অজ্ঞ। হুজুর ডাক্তার আমাকে যে কয়টা ওষুধ দি”েছ হুজুর সব ব্রেনের ওষুধ। হুজুর আমার আমি আল্লাহর কসম আমার কোনো নিয়ত ছিল না। আর আমি এ বিষয়ে একেবারেই অজ্ঞ। আর জামালপুর মুফতি লিখিত দেওয়ার সময় আমার রোগটি তারা জানত না। আমি ও বলি নাই। আমি কখন কোনো ভান বা কথা খেয়াল রাখতে পারি না। আমার এই রোগটি কেউ জানত না। মনে মনে ভাবছি জানলে সবাই আমাকে পাগল বলবে। এর জন্য বলি নাই হুজুর।হুজুর আল্লাহর কসম আমার কোনো হুশ ছিল না তখন আমি বেহুশ অবস্থায় মতো ছিলাম। আমার স্ত্রী বয়স ১৭ বছর তালাক বিষয়ে আমার স্ত্রীও কিছু জানে না আমিনা। আমার রোগের অব¯’া এখন আরও ভয়াবহ। শুধু মাথায় চিন্তা আসছে ওয়াসওয়াসা আসছে। আমি সহ্য করতে পারব না আমি জেনেশুনে জাহান্নামে যাব এসব চিন্তা বারবার আসি কোনো কাজ করতে পারতেছি না। ডা: নাসিমা জাহান যে কয়টা ওষুধ দি”েছ আমাকে সব কয়টা ব্রেনের ওষুধ। আমার রোগের অব¯’া এখন আরও ভয়াবহ। প্লিজ আমাকে বাঁচান হুজুর। আমি সংসার করতে চাই। আমার স্ত্রী আমার এই রোগ সম্পর্কে আগে জানত না আমি বলি নাই। আমি আমার এমন চিন্তা আসছে আমি বললে সবাই আমাকে পাগল ভাববে হুজুর। প্লিজ কুরআন ও সুন্নাহ হাদিস দেখে আমাদের বাঁচান হুজুর। আমার এই রোগটা অনেক দিনের রোগ—হুজুর আমি ডাক্তার দেখিয়েছি সেই রিপোর্ট দিয়েছি। আমার চিকিৎসা চলমান হুজুর।হুজুর আমার ধর্ম সম্পর্কে ওয়াসওয়াসা কাজ করতে থাকে। যেমন যদি আমি ফেসবুক চালাই ফেসবুকে ইসলামি কিছু আসলে আমার মনে হয় লাইক না করলে পাপ হবে। সাথে মাঝে অজু ২ বার করতে হয়। ইসলামিক সম্পর্কে আজেবাজে চিন্তা কাজ করে থাকে। মনে হয় এই কাজ না করলে পাপ হবে। যে পর্যন্ত ঐ কাজ না করব শান্তি পাব না।

 

নিবেদক

জামালপুর

 


 

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

ইসলামী বিধান মতে তালাক একটি  নিকৃষ্ট গর্হিত  বৈধ কাজ অতি প্রয়োজন ব্যতীত শরীয়ত তালাক দেওয়া থেকে নিরুৎসাহিত   করে তথাপি  কোন ব্যক্তি যদি কারণে অকারনে ইচ্ছায় অনিচ্ছায় স্বাভাবিকভাবে বা রাগান্বিত  অবস্থায় ওয়াসওয়াসা বা ওসিডি রোগের কারণে লিখিত বা  মৌখিকভাবে  তালাক দিয়ে দেয় তাহলে সংখ্যা  অনুযায়ী তালাক পতিত হয়ে যায় ।

সুতরাং প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনি যেহেতু মৌখিকভাবে স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেলেছেন বিধায় তাৎক্ষণিকভাবে আপনাদের বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে একজন অপরজনের জন্য হারাম হয়ে গেছেন ।তখন থেকে একসাথে সংসার করা আপনাদের জন্য বৈধ নয় ।

 

তবে বৈধ ভাবে সংসার করার পদ্ধতি হল উক্ত তালাকপ্রাপ্তা ইদ্দত পালনের পর  স্বাভাবিকভাবে অন্যত্র বিবাহে আবদ্ধ হওয়ার মাধ্যমে  স্বামী মারা গেলে বা তালাক দিলে ইদ্দত পালন পরবর্তী চাইলে আপনি তার সাথে পুনরায়  বিবাহে আবদ্ধ হওয়ার সুযোগ রয়েছে অন্যথায় নয় ।

তবে রাগান্বিত অবস্থায় যদি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন তথা রাগ পরবর্তী কর্মকাণ্ড সম্পর্কে কোন জ্ঞান না থাকে তাহলে এমতাঅবস্থায় তালাক দিলে ইসলামি দৃষ্টিকোনে এ অবস্থায় তালাক কার্যকর হয় না বরং তা বাতিল হিসেবে গণ্য হয়। যদি এমন অবস্থায় হয়ে থাকে তাহলে আপনার স্ত্রীর উপর কোন ধরনের তালাক পতিত হয়নি বরং আপনার সংসার বৈধ আছে।

উল্লেখ্য : ইংরেজি ভাষায় ডিভোর্স শব্দ তালাকের সমার্থক সুতরাং ডিভোর্সের অর্থ তালাক হিসেবে গণ্য হবে ।

প্রশ্নের বর্ণনা অনুযায়ী বুঝা যা”েছ আপনি একজন ওয়াসওয়াসার রোগী  তবে তালাক পতিত হওয়ার জন্য ওয়াসওয়াসার রোগ প্রতিবন্ধক হিসেবে গণ্য হয় না বরং এমন ব্যক্তি স্ত্রীকে তালাক দিলে সংখ্যা অনুযায়ী সেই তালাক কার্যকর হয়ে যায় । বিধায় আপনার ক্ষেত্রেও সেই হুকুম কার্যকর হবে যেহেতু আপনি মৌখিকভাবে তিনবার ডিভোর্স শব্দের মাধ্যমে স্ত্রীকে তালাক দিয়েছেন তাই তিন তালাক ই গণনা হবে এবং সেই অনুযায়ী  স্ত্রী আপনার জন্য হারাম হয়ে গেছে।

ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে তাই এমন সমস্যা থেকে মুক্তির জন্য বেশি বেশি করে ইস্তেগফার করতে থাকবেন এবং যখনই কোন চিন্তা মাথায় আসবে সাথে সাথে সে বিষয়টিকে এড়িয়ে যাবেন উক্ত বিষয় নিয়ে মোটেই পেরেশান হবেন না এবং ইস্তেগফার করতে থাকবেন আশা করা যায় এমন ক্ষতিকারক ওয়াসওয়াসা থেকে   মুক্তি লাভ করতে পারবেন।

 

الادلة الشرعية

 

سورة البقرة (٢٣٠)

فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره

السنن الكبرى للبيهقي (١٤٤٩٢)

قال حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل له  حتى تنكح زوجا غيره

المصنف لابن ابى شيبة(١٨٠٨٧)

عن واقع بن سحبان قال سئل عمران بن حصين رضي الله عنه عن رجل طلق امراته  ثلاثا في مجلس  قال اثم بربه  و حرمت عليه امراته

الهداية (٢/١٣٢)

وان كان الطلاق ثلاثا في الحرة او ثنتين في الامة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها او يموت عنها

سنن أبي داود: }٢١٩٤ /سنن الترمذي: ١١٨٤{

ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ، وَهَزْلُهُنَّ جِدٌّ: النِّكَاحُ، وَالطَّلَاقُ، وَالرَّجْعَةُ

سنن الترمذي ١/٢٢٦

عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل طلاق جائز الا طلاق المعتوه المغلوب على عقله

رد المحتار ٤/٤٣٩ مكتبة الازهر

فالذي ينبغي التعويل عليه في المدهوش نحوه  اناطة الحكم بغلبة  الخلل فى اقواله وافعاله الخارجة عن عادته  وكذا يقال فيمن اختل عقله لكبر او لمرض اولي مصيبة فاجاءته فما دام في حال غلبة الخلل في الاقوال والافعال لا تعتبر اقواله وان كان يعلمها ويريدها لان هذه المعر فة  غير معتبرة  لعدم الحصول عن ادراك صحيح

فتاوی محمودیہ ١٢/٦٥٩ اشرفی بک ڈیپو دوبند

الجواب حامداً ومصلياً:

اگر دل و دماغ کی تکلیف کی وجہ سے حواس باختہ اور مدہوش تھا کہ اس کو اپنے اقوال و افعال کا علم نہیں، یا اس سے بلا اختیار اقوال وافعال صادر ہوتے ہیں اور اکثر مختل تھے اور ایسی حالت میں اس نے طلاق تحریر کی اور جب زبانی طلاق دی ہے اس وقت بھی ایسی ہی حالت تھی تب تو کوئی طلاق واقع نہیں ہوئی

 

و الله اعلم بالصواب


 

উত্তর প্রদানে

সম্মিলিত ফতোয়া বোর্ড

মা’হাদুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা