জনাব ,আসসালামু আলাইকুম।,আমি নিম্নস্বাক্ষরকারী ব্যক্তি গত ১৫ এপ্রিল-২০২৬ইং তারিখে আমার শ্বশুর এর সাথে কিছু বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ার কারণে আমি আমার শ্বশুর বাড়ী থেকে পরের দিন ১৬ এপ্রিল-২০২৬ইং সকালে চলে আসি। মাথার উপর আগে থেকে অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাপার নিয়ে আমি আমার ভাই ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা দিয়েছিলাম। এই টাকা পাবো না বলে তাই আমি খুব চিন্তিত ছিলাম। আসলেই ১৫ই এপ্রিল রাত থেকে ১৬ তারিখ পর্যন্ত আমার জীবনে কি ঘটেছিল তা আমার জানা ছিল না। ১৭ তারিখ চারদিক থেকে মোবাইলে কল আসা শুরু করে। আমি নাকি আমার স্ত্রীকে তালাক দিয়ে দি”িছ, আমি শুনে বলি এমন কিছু আমি করিনি। পরে সবাই আমাকে বলেছে যে আমি নাকি হোয়াটসঅ্যাপে এসএমএস এর মাধ্যমে তালাক দিয়েছি। পরে আমি চেক করে দেখি আমি ঠিকই এসএমএস করেছি। আমি এসএমএস ঠিকই করেছি, কিš‘আমার কোন জ্ঞানই ছিল না। এখন এ ক্ষেত্রে আমার করণীয় কি? আমার সিজোফেনিয়া একটি মানসিক রোগ (যেটা হলে আমার আগের কোন কিছুই মনে থাকে না এবং আমি বর্তমানে যা করি তাও আমার মনের অজান্তে হয়ে থাকে, যা পরবর্তীতে যখন ঠিক হয়ে যায় তখন আবার আমার কর্মকাণ্ডের জন্য আমি নিজেই অনুতপ্ত হই) যা আগে পরে তৈরি হয় ব্যবসায় অনেক ক্ষতি হওয়ার পর অতিরিক্ত চাপ এবং মানসিক টেনশন করলে এমনটা হয়ে থাকে। যার কারণে আমি মানসিক সমস্যায় ভুগতেছি। আমি এর আগে মানসিক (ডাক্তার) অনেক বার দেখিয়ে আসছি। পরবর্তীতে আমার স্ত্রী আমাকে বাসায় আসার জন্য অনুরোধ করে আমি না গিয়ে বন্ধুর কাছে চলে আসি। এমতাব¯’ায় আমার স্ত্রী আমি কোথায় আছি তা জানার জন্য আমার এক বন্ধুর সাথে এসএমএস পাঠিয়ে জানবার চেষ্টা করে যা আমি তাৎক্ষণিক জানতে পেরে রাগান্বিত হয়ে আমার স্ত্রীর সাথে খারাপ এসএমএস চালাচালি করতে করতে এক পর্যায়ে উনাকে এসএমএস এর মধ্যে তালাক তালাক তালাক পর্যন্ত লিখে পাঠায়। আমি দীর্ঘদিন প্রবাসে থেকে বিভিন্ন ঋণে জর্জরিত হয়ে যাই যা আমার শারীরিক ও মানসিক ভাবে প্রভাবিত করে। আমি বর্তমানেও বিভিন্ন ঋণগ্রস্তের কারণে শারীরিক ও মানসিক ভাবে অসু¯’।

অতএব হুজুরের নিকট আকুল আবেদন আমার স্ত্রীর সাথে রাগান্বিত হয়ে এসএমএস এর মাধ্যমে তালাক তালাক লেখা পাঠিয়ে আমি নিজে অনুতপ্ত ও অনুশোচনা ভুগতেছি। হুজুর আমাকে উক্ত বিষয়ে সঠিক ও ইসলামিক ফতোয়া দেওয়ার মাধ্যমে উপক...ত করবেন।নোট : আমি উক্ত এসএমএস স্ক্রিনশট এর কপি সংযুক্ত করলাম।

নিবেদন

(মো: সোহেল রানা)

পিতা-মৃত বজলুর রহমান

গ্রাম + পোঃ-হাতারপাইর,

উপজেলা-সেনবাগ, জেলা-নোয়াখালী।

 

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

 

        ইসলামী বিধান মতে তালাক একটি  নিকৃষ্ট গর্হিত  বৈধ কাজ অতি প্রয়োজন ব্যতীত শরীয়ত তালাক দেওয়া থেকে নিরুৎসাহিত   করে তথাপি  কোন ব্যক্তি যদি কারণে অকারনে ইচ্ছায় অনিচ্ছায় স্বাভাবিকভাবে বা রাগান্বিত  অবস্থায় লিখিত বা  মৌখিকভাবে তালাক দিয়ে দেয় তাহলে সংখ্যা  অনুযায়ী তালাক পতিত হয়ে যায় ।

        সুতরাং  বর্ণিত   বিবরণ অনুযায়ী  যেহেতু আপনি রাগান্বিত অবস্থায় স্ত্রীকে এস এম এস এর মাধ্যমে  তিন তালাক দিয়ে দিছেন যার স্বীকৃতি আপনি নিজেই দিয়েছেন , বিধায় পরবর্তিতে তালাকের বিষয় মনে না থাকলেও এর দ্বারা আপনার স্ত্রীর  উপর তিন তালাক পতিত হয়ে একজন অপরজনের জন্য ¯’ স্বায়ীভাবে হারাম  হয়ে গেছেন ।

তবে বৈধ ভাবে সংসার করার পদ্ধতি হল ইদ্দত পালনের পর  স্বাভাবিকভাবে অন্যত্র বিবাহে আবদ্ধ হওয়ার মাধ্যমে  স্বামী মারা গেলে বা তালাক দিলে ইদ্দত পালন পরবর্তী চাইলে প্রথম স্বামীর সাথে পুনরায়  বিবাহে আবদ্ধ হওয়ার সুযোগ রয়েছে অন্যথায় নয় ।

الادلة الشرعية

سورة البقرة (٢٣٠)

    فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره

السنن الكبرى للبيهقي (١٤٤٩٢)

    قال حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل له  حتى تنكح زوجا غيره

المصنف لابن ابى شيبة(١٨٠٨٧)

    عن واقع بن سحبان قال سئل عمران بن حصين رضي الله عنه عن رجل طلق امراته  ثلاثا في مجلس  قال اثم بربه  و حرمت عليه امراته

الهداية (٢/١٣٢)

    وان كان الطلاق ثلاثا في الحرة او ثنتين في الامة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها او يموت عنها

رد المحتار ٤/٤٣٩

    وللحافظ ابن القيم الحنبلي رسالة فى طلاق الغضبان قال فيهاانه على ثلاثة اقسام : احدها : ان يحصل له مبادئ الغضب بحيث لا يتغير عقله ويعلم  ما يقول  وهذا لا اشكال فيه

الثاني :  يبلغ النهايةفلا يعلم ما يقول ولا يريده  هذا لا ريب  انه لا ينفذ شيء من اقواله

سنن أبي داود}٢١٩٣{

   لَا طَلَاقَ فِي إِغْلَاقٍ

سنن ابن ماجه: }٢٠٤٦ {

   لَا طَلَاقَ وَلَا عِتَاقَ فِي إِغْلَاقٍ

سنن أبي داود: }٢١٩٤ /سنن الترمذي: ١١٨٤{

    ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ، وَهَزْلُهُنَّ جِدٌّ: النِّكَاحُ، وَالطَّلَاقُ، وَالرَّجْعَةُ

و الله اعلم بالصواب

উত্তর প্রদানে

সম্মিলিত ফতোয় বিভাগ

মা’হাদুল ফিকহিল ইসলামী বাংলাদেশ