আসসালামু ওয়ালাইকুম বর এবং কনে একসাথে আছেন অর্থাৎ সামনাসামনি দুজন দুজনকে দেখছে কিšযিনি বিয়ে পড়াবেন তিনি এবং স্বাক্ষী উনারা অন্য জায়গায়। বর এবং কনে বিয়েতে রাজি। যিনি বিয়ে পড়াবেন তিনি এবং স্বাক্ষী উভয়ের বর এবং কনের সাথে সরাসরি অডিও কলে কথা বলছেন কনফারেন্সের মাধ্যমে এবং উভয়ের কথা শুনছেন অর্থাৎ বর, কনে, কাজী এবং স্বাক্ষী সবাই সবার কথা শুনতে পােছ । এমতা অবস্থায় যদি মোবাইল বিয়ে পড়ানো হয় যেখানে তাহলে সহী হবে?

মোঃ উমর ফারুক

ধোবাউড়া, ময়মনসিংহ

(নাম প্রকাশে অনিছুক)

 

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

 

ইসলামী বিধান মতে ইজাব কবুল শুদ্ধ হওয়ার জন্য  আকদের মজলিসে বর কনে অথবা তাদের উকিল উপস্থিত থাকার পাশাপাশি সাক্ষীগণ ও উক্ত মজলিসে স্ব শরীরে উপস্থিত থাকা আবশ্যক অন্যথায় বিবাহ শুদ্ধ হয় না

সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে বর কনের মজলিসে যেহেতু সাক্ষীগণ স্ব শরীরে উপস্থিত নয় বরং ফোন কলের মাধ্যমে  বর কনের কথা শুনছেন মাত্র এর দ্বারা মজলিস হওয়ার কারণে এমন পদ্ধতিতে বিবাহ শুদ্ধ হবে না।

নিবেদক

নাম প্রকাশে অনিছুক

 

 

 

الادلة الشرعية

الدر المختار ٦/٩٨

وشرط حضور شاهدين حرين او حر  حرتين مكلفين سامعين قولهما معا على الاصح

رد المحتار ٦/٩٨

قوله (وشرط حضور شاهدين)  اي يشهدان على العقد

الدر المختار ٦/٨٦

ومن شرائط الايجاب والقبول اتحاد المجلس لو حاضرين

كتاب المسائل ٤/٩٣

ایجاب و قبول گواہوں کی موجودگی میں ہی معتبر ہے ایجاب و قبول صحیح ہونے کے لئے یہ بھی شرط ہے کہ وہ کم از کم دو گواہوں کے سامنے کیا جائے، جو دونوں بیک وقت بیک مجلس ایک ساتھ ایجاب و قبول کو سننے والےہوں ۔ و شرط حضور شاهدين الخ، سامعين قولهما معا على الأصح. (

 

و الله اعلم بالصواب

 

উত্তর প্রদানে

সম্মিলিত ফতোয় বিভাগ

মাহাদুল ফিকহিল ইসলামী বাংলাদেশ