জনাব আমি মাহবুবা আক্তার পিতা মো: ইসমাইল হোসেন। আমার স্বামী আমাকে রাগের বশে ফোনে বলে যে, তুই তালাকের যোগ্য পাত্রী বলে এক তালাক দুই তালাক এবং বলে যে, দুই তিন দিন পরে কাগজ পাঠিয়ে দিব। এমত অবস্থায় আমি গর্ভবতী। উল্লেখ্য যে, পরে স্বামীর কাছে জানতে চাইলে সে বলে যে, আমার সেন্স ছিল না। আমার যতটুকু মনে পড়ে আমি এক তালাক, দুই তালাক বলছি। এখন এই বিষয়ে ফতোয়া কি তালাক হয়েছে কিনা...? এবং এমত অবস্থায় স্বামী ও স্ত্রীর করণীয় কি....?

পক্ষে

পিতা: মো: ইসমাইল হোসেন

মোবাইল: ০১৭২১৩০৭৬৬৪

নিবেদক

মোসা: মাহবুবা আক্তার

হালুয়াঘাট, ময়মনসিংহ।

 

 

 

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

ইসলামী বিধান মতে তালাক একটি  নিকৃষ্ট গর্হিত  বৈধ কাজ অতি প্রয়োজন ব্যতীত শরীয়ত তালাক দেওয়া থেকে নিরুৎসাহিত   করে তথাপি  কোন ব্যক্তি যদি কারণে অকারনে ইচ্ছায় অনিচ্ছায় লিখিত বা  মৌখিকভাবে তালাক দিয়ে দেয় তাহলে সংখ্যা  অনুযায়ী তালাক পতিত হয়ে যায়।

 

সুতরাং আপনার বর্ণনায় মোতাবেক উক্ত প্রশ্নে বর্ণিত ঘটনার ভিত্তিতে—স্বামী যদি রাগের অবস্থায় স্পষ্ট শব্দে “এক তালাক, দুই তালাক” উ”চারণ করে থাকে, তাহলে হানাফি মাযহাব অনুযায়ী দুই তালাক পতিত হয়ে গেছে।

অতএব এক্ষেত্রে যেহেতু “এক তালাক, দুই তালাক” বলা হয়েছে, তাই দুইটি তালাক-এ-রাজঈ (رجعي) সংঘটিত হয়েছে। এখনো একটি তালাক অবশিষ্ট রয়েছে। ফলে ইদ্দতের মধ্যে স্বামী চাইলে স্ত্রীকে নতুন নিকাহ ছাড়াই রুজু (ফিরিয়ে নেওয়া) করতে পারবে—কথার মাধ্যমে (যেমন: “আমি তোমাকে ফিরিয়ে নিলাম”) অথবা দাম্পত্য সম্পর্ক ¯’স্থাপনের মাধ্যমেও রুজু হয়ে যাবে। এবং তারা পূণরায় স্বামী স্ত্রী হিসেবে গণ্য হবে পরবর্তী তে স্বামী আর এক তালাকের অধিকার থাকবে।

স্ত্রী যেহেতু গর্ভবতী, তাই তার ইদ্দত হবে সন্তান প্রসব পর্যন্ত। এই সময়ের মধ্যে স্বামী রুজু না করলে, সন্তান প্রসবের মাধ্যমে ইদ্দত শেষ হয়ে যাবে এবং তখন তাদের বিবাহ বিচ্ছেদ কার্যকর হয়ে যাবে। তবে তখনও তারা চাইলে নতুন মোহর ও নতুন নিকাহের মাধ্যমে পুনরায় বিবাহ করতে পারবে (কারণ তিন তালাক পূর্ণ হয়নি)।

 

উল্লেখ্য  স্বামীর “আমার সেন্স ছিল না” কথাটি গ্রহণযোগ্য হবে তখনই, যখন শরীয়তসম্মতভাবে প্রমাণিত হয় যে সে সম্পূর্ণ অচেতন বা উন্মাদ অবয় ছিল। সাধারণ রাগ, চরম রাগ, বা উত্তেজনা—এসব অবস্থায় তালাক সহীহ হয়, যেমন ফিকহে স্পষ্টভাবে উল্লেখ আছে।

الادلة الشرعية

سنن الترذى، كتباب الطلاق، ، رقم الحديث-١١٨٤

      إسماعيل عن عبد الرحمن بن أدرك ( في التقريب والخلاصة أدرك ) عن عطاء عن ابن ماهك عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم ثلاث جدهن جد وهزل جد النكاح والطلاق والرجعة

الفتاوى الهندية-١/٤٧٠، هداية-٢/٣٩٤

      فى الفتاوى الهندية-وَإِذَا طَلَّقَ الرَّجُلُ امْرَأَتَهُ تَطْلِيقَةً رَجْعِيَّةً أَوْ تَطْلِيقَتَيْنِ فَلَهُ أَنْ يُرَاجِعَهَا فِي عِدَّتِهَا رَضِيَتْ بِذَلِكَ أَوْ لَمْ تَرْضَ كَذَا فِي الْهِدَايَةِ

الفتاوى الهندية-١/٤٧٣-٧٤

      وفى الفتاوى الهندية-إذا كان الطلاق بائنا دون الثلاث فله أن يتزوجها في العدة وبعد انقضائها وإن كان الطلاق ثلاثا في الحرة وثنتين في الأمة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا

 

و الله اعلم بالصواب

উত্তর প্রদানে

সম্মিলিত ফতোয়া বোড

মা’হাদুল ফিকহিল ইসলামি, দক্ষিণখান, উত্তরা, ঢাকা