মুহতারাম মুফতি সাহেব, আসসালামু আলাইকুম, আমি রাকিবুল ইসলাম, পিতা রফিকুল ইসলাম। আমি গত ৫/১২/২০২৫ তারিখে ডিসেম্বর মাসে আমার স্ত্রী ইসরাত আফরোজ, পিতা ইমদাদুল হক এর মেয়েকে, এক বৈঠকে রাগের মাথায় তিন তালাক প্রদান করি। সে সময় সে হায়েজ অবস্থায়

ছিল। এরপর থেকে আমি তাকে ফিরিয়ে আনি নাই। পরবর্তীতে আমি ১৪/১২/২০২৫ তারিখে বাংলাদেশ আইন অনুযায়ী একটি তালাকের নোটিশও পাঠাই। আমার ধারণা ছিল যে এক বৈঠকে তিন তালাক দিলে আর সংসার করা সম্ভব নয়। আমাদের একটি সন্তান আছে, বয়স ৫ বছর। বর্তমানে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি এবং পুনরায় একত্রে সংসার করতে চাই। এ অবস্থায়

শরীয়ত ও আইন অনুযায়ী আমাদের করণীয় কী হবে, সে বিষয়ে আপনাদের দিকনির্দেশনা প্রার্থনা করছি।

ইতি,

বিনীত আবেদনকারী

রাকিবুল ইসলাম

পিতা: রফিকুল ইসলাম

 

 

 

 

 

 

 

 

 

                                                الجواب باسم ملهم الصِّدق و الصّواب

ইসলামিক শরিয়াহ মোতাবেক এক বৈঠকে স্পষ্টভাবে “তিন তালাক” প্রদান করলে হানাফী, মালেকি, শাফিয়ী,  হাম্বলি মাযহাব চতুষ্টয়ের ঐক্যবদ্ধ ফতোয়া হলো একত্রে তিন দিলে তা দিলে তা তিন তালাকে মুগাল্লাজা বলেই বিবেচিত হয়। এবং হায়েজ অবস্থায় তালাক দিলে তালাক পতিত হয়।

সুতরাং আপনার বর্ণনা অনুযায়ী, ৫/১২/২০২৫ তারিখে এক বৈঠকে রাগের মাথায় স্ত্রীকে “তিন তালাক” প্রদানে  তিন তালাক সংঘটিত হয়ে গেছে। আর স্ত্রী তখন হায়েজ অবস্থায় ছিল,এ অবস্থায় তালাক দেওয়া শরীয়তসম্মত পদ্ধতি নয় এবং গুনাহ, কিন্তুতালাক কার্যকর হতে এতে কোনো বাধা নেই।

এই তিন তালাকের ফলে এটি “তালাকে মুগাল্লাজা বিবেচিত হয়েছে। এবং একে অপরের জন্য চিরতরে হারাম হয়ে গেছেন।এর হুকুম হলো—ইদ্দত চলাকালীন বা ইদ্দত শেষে কোনো অবস্থায়

তেই পূর্বের স্বামী তাকে ফিরিয়ে নিতে পারবে না, নতুন আকদ করেও নয়। বরং সম্পূর্ণ বিচিছন্নতা সাব্যস্ত হয়েছে।

আপনি ১৪/১২/২০২৫ তারিখে যে তালাকের নোটিশ পাঠিয়েছেন—এটি বাংলাদেশের পারিবারিক আইনের একটি প্রশাসনিক প্রক্রিয়া। তবে শরীয়তের দৃষ্টিতে তালাক পূর্বেই সংঘটিত হয়ে গেছে; নোটিশের তারিখ শরীয়তের হুকুমকে পরিবর্তন করে না।

এখন আপনাদের জন্য করণীয় হলো, উভয়ে দ্রুত পৃথক হয়ে যাওয়া ও বিচেছদ পরবর্তী সময়ে মাসআলা অজানা অবস্থায় একত্রে থেকে থাকলে এর জন্য আল্লাহর কাছে তওবা ও ক্ষমা প্রার্থনা করা।

 

বৈধভাবে সংসার করার পদ্ধতি নিম্নরুপ:

উক্ত তালাকপ্রাপ্তা ইদ্দত পালনের মাধ্যমে  স্বাভাবিকভাবে অন্যত্র বিবাহে আবদ্ধ হওয়ার পর  স্বামী মারা গেলে বা তালাক দিলে ইদ্দত পালন পরবর্তী চাইলে প্রথম স্বামীর সাথে পুনরায়  বিবাহে আবদ্ধ হওয়ার সুযোগ রয়েছে অন্যথায় নয় ।

 

প্রচলিত হিল্লা বিয়ে অবৈধ হওয়ার কারণ :

প্রচলিত হিল্লা বিয়ে নিষিদ্ধ হওয়ার অন্যতম কারণ হলো উক্ত বিবাহে  তালাক দেওয়ার শর্ত জড়িয়ে দেওয়া হয় তথা এমন একজন ব্যক্তিকে বিয়ের জন্য প্র¯‘ত করা হয় এবং শর্ত   করা হয় সে যেন বিবাহ করার পর তালাক দিতে বাধ্য থাকে।

অথচ ইসলামী শরীয়তে তালাক দেওয়ার শর্তে কিছু সময়ের জন্য বিবাহ করা সম্পূর্ণরূপে অবৈধ । আর এমন কাজ যেহেতু হিল্লা বিবাহে করা হয় তাই প্রচলিত হিল্লা বিবাহ ইসলামী বিধি মতে নিষিদ্ধ

দ্বিতীয় কারণ :

তিন তালাক দেওয়ার পর যেহেতু স্বাভাবিকভাবে একজন মহিলা অন্যত্র বিবাহে আবদ্ধ হওয়া ব্যতীত  প্রথম স্বামীর কাছে ফিরিয়ে যাওয়ার ক্ষেত্রে ইসলামিক দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ হওয়ার পাশাপাশি সামাজিকভাবে ও এমন কাজকে মানুষ অপরাধ মনে করে তাই নামে মাত্র বিবাহের জন্য টাকার মাধ্যমে চুক্তি করে কোন ব্যক্তিকে বিবাহের জন্য প্র¯‘ত করা হয় যাতে বিবাহের পর তালাক দিয়ে উক্ত ব্যক্তি চলে যেতে বাধ্য থাকে। অথচ আর্থিক লেনদেনের মাধ্যমে চুক্তিভিত্তিক কোন ব্যক্তিকে বিবাহের জন্য  প্র¯‘ত করা অবৈধ। সর্বোপরি এমন পদ্ধতি  অবলম্বন করে বৈধকারী ব্যক্তিকে  ইসলাম অভিশপ্ত হিসেবে ঘোষণা  দিয়েছে।

তৃতীয় কারণ :

বর্ণিত পদ্ধতিতে বিবাহ হলেও অনেক সময় এমনও দেখা যায় যে  সহবাস তো দূরের কথা  এমন স্বামীর সাথে স্ত্রীর কোন দেখা সাক্ষাৎ হয় না অথচ প্রথম স্বামীর জন্য হালাল হওয়ার ক্ষেত্রে সহবাস শর্ত করা হয়েছে। ইত্যাদি কারণে প্রচলিত হিল্লা বিবাহ নিষিদ্ধ।

 

প্রচলিত হিল্লা বিবাহের বৈধ রূপ

তিন তালাকপ্রাপ্তা মহিলা পুনরায় স্বামীর সংসার করতে চাইলে সহজ পদ্ধতি হলো : উক্ত মহিলা ইদ্দত পালন পরবর্তী  একজন পুরুষের সাথে ইসলামী পদ্ধতিতে  বিবাহে আবদ্ধ হবে তথা মহর নির্ধারণ করার পাশাপাশি সাক্ষীর উপস্থি’তিতে বিবাহ করবে ,এক্ষেত্রে উক্ত( হালালকারী)  লোকটি এমন দ্বীনদার হলে ভালো হয় যে  উক্ত মাসআলার বৈধ অবৈধ দিক সম্পর্কে ভালো জানার পাশাপাশি   একজন মুসলমান ভাইয়ের পেরেশানি দূর করার জন্য নিজে উৎসাহিত হবে এবং বিবাহ পরবর্তী সহবাসের পর স্বে”ছায় তালাক দিয়ে দিবে।

অতঃপর ইদ্দত পালনের পর উক্ত মহিলা প্রথম স্বামীর সাথে বিবাহে আবদ্ধ হতে পারবে। এক্ষেত্রে তালাক দেওয়ার  বিষয়টি অন্তরে থাকলেও কোন অসুবিধা হবে না  কেননা তালাকের  বিষয়টি শর্ত হিসেবে তখনই গণ্য হবে যখন তা,মৌখিকভাবে উ”চারিত হবে বা লিখিতভাবে হবে আর বর্ণিত সুরতে তালাক দেওয়ার বিষয়টি হালালকারীর অন্তর্গত বিষয় যার উপর শর্তের  বিধান আরোপিত হবে না।

 

الادلة الشرعية

سورة البقرة (٢٣٠)

    فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره

السنن الكبرى للبيهقي (١٤٤٩٢)

     قال حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل له  حتى تنكح زوجا غيره

المصنف لابن ابى شيبة(١٨٠٨٧)

     عن واقع بن سحبان قال سئل عمران بن حصين رضي الله عنه عن رجل طلق امراته  ثلاثا في مجلس  قال اثم بربه  و حرمت عليه امراته

الهداية (٢/١٣٢)

    وان كان الطلاق ثلاثا في الحرة او ثنتين في الامة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها او يموت عنها

الدر المختار ٤/٤٣٦

     لايقع طلاق المولى على امراة عبده ٠٠٠٠٠٠٠ والمدهوش

رد المحتار ٤/٤٣٩

     وللحافظ ابن القيم الحنبلي رسالة فى طلاق الغضبان قال فيهاانه على ثلاثة اقسام : احدها : ان يحصل له مبادئ الغضب بحيث لا يتغير عقله ويعلم  ما يقول  وهذا لا اشكال فيه

الثاني :  يبلغ النهايةفلا يعلم ما يقول ولا يريده  هذا لا ريب  انه لا ينفذ شيء من اقواله

سنن أبي داود:} ٤٤٠٣{

    ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ، وَهَزْلُهُنَّ جِدٌّ: النِّكَاحُ، وَالطَّلَاقُ، وَالرَّجْعَةُগ্ধ

سنن ابن ماجه} ٢٠٤٥{

    رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثٍ: عَنِ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ

صحيح البخارى، النسخة الهندية}-٢/٧٧٠ ، رقم-٥٢٥٣{

     عبد الله بن عمر أنه طلق امرأته وهى حائض على عهد رسول الله صلى الله عليه وسلم، فسأل عمر بن الخطاب رسول الله صلى الله عليه وسلم عن ذلك، فقال رسول الله صلى الله عليه وسلم: مره فليراجعها،

هداية-٢/٣٥٧

    وإذا طلق الرجل امرأته فى حالة الحيض وقع الطلاق

الفتاوى الهندية-١/٣٤٩،

     والبدعى من حيث الوقت: أن يطلق المدخول بها، وهى من ذوات الأقراء فى حالة الحيض أو فى طهر جامعها فيه، وكان الطلاق واقعا

الفتاوى الهندية-١/٤٤٠، جديد-١/٥٥٣ هداية-٢/٣٩٤

    فى الفتاوى الهنديةুوَإِذَا طَلَّقَ الرَّجُلُ امْرَأَتَهُ تَطْلِيقَةً رَجْعِيَّةً أَوْ تَطْلِيقَتَيْنِ فَلَهُ أَنْ يُرَاجِعَهَا فِي عِدَّتِهَا رَضِيَتْ بِذَلِكَ أَوْ لَمْ تَرْضَ كَذَا فِي الْهِدَايَةِ

سنن الكبرى للييهقى، كتاب الرجعة، دار الفكر بيورت-١١/٢٨١/٨١، رقم-١٥٥٣٩

     عن عبد الله وعن أناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم، فذكر التفسير إلى قوله الطلاق مرتان، قال هو الميقات الذى يكون عليها فيه الرجعة، فإذا طلق واحدة أو ثنتين فإما أن يمسك ويراجع بمعروف، وإما يسكت عنها حتى تنقضى عدتها، فتكون أحق بنفسها

والله اعلم بالصواب

 

উত্তর প্রদানে

সম্মিলিত ফতোয়া বোড

মা’হাদুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা